প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচনে ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়ার বিষয়ে জুমার নামাজের বিরতির সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আরমান–মুক্তি প্যানেলের প্রার্থী ও সমর্থকেরা অভিযোগ করেছেন, ভোটকক্ষের ভেতরে কয়েকজনকে রেখে বাইরে থেকে তালা দেওয়া হয়েছে, যা নির্বাচন প্রক্রিয়া সর্ম্পকে প্রশ্নের জন্ম দিচ্ছে।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুমানা ইসলাম মুক্তি অভিযোগ করে বলেন, 'এমন কোনো নিয়ম তো নেই। নির্বাচন কমিশনারকে ফোন দিচ্ছি, কিন্তু ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ভেতরে লোক রেখে বিরতি দেওয়া হলো—এটা কেমন নিয়ম? তাঁদের সঙ্গে নির্বাচনে দাঁড়ানোই ঠিক হয়নি।'
ঘটনার একপর্যায়ে ভোটকক্ষের ভেতর থেকে এক নিরাপত্তারক্ষী বের হতে দেখা যায়। পরে তিনি বলেন, 'আমি ওয়াশরুমে গিয়েছিলাম। গেটে তালা দিয়ে দেওয়া হবে, সেটা বুঝতে পারিনি।'
তবে প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ভোটকক্ষের ভেতরে কোনো অনিয়মের সুযোগ ছিল না। তার ভাষ্য, 'এ ধরনের কিছু ঘটার কোনো সুযোগ নেই। ভোটকক্ষের ভেতরের সবকিছুই প্রজেক্টরের মাধ্যমে দেখা যাচ্ছে।'
শুক্রবার সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে শিল্পী সমিতির নির্বাচন শুরু হয়। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জুমার নামাজের জন্য দুপুরে এক ঘণ্টার বিরতি রাখা হয়েছে।
এরপর আবারও শুরু হয় ভোট গ্রহণ। এবারের নির্বাচনে মোট ভোটার হলেন ৫৭৩ জন। তবে এখন পর্যন্ত প্রায় দুই শতাধিকের মত ভোট পড়ে গেছে বলে খবর রয়েছে।
এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এক প্যানেলে সভাপতি পদে রয়েছেন মকবুল হোসেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে লড়ছেন শিবা সানু, আর সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন