০৯:৫৯ পি.এম
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল কখনোই শেষ হয় না। বিশেষ করে যখন প্রেম বা বিয়ের খবর সামনে আসে, তখন আলোচনা শুরু হয়ে যায়। সম্প্রতি ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল নিজের প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, প্রেমের সম্পর্ক গোপন রাখা তার কাছে বেশি স্বাচ্ছন্দ্যের বিষয়।
মালদ্বীপে অবকাশযাপনের সময় এক যুবকের সঙ্গে সময় কাটাতে দেখা যায় কেয়া পায়েলকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি অভিজাত রেস্তোরাঁয় ওই যুবকের সঙ্গে পাশাপাশি বসে খাবার খাচ্ছেন তিনি। একপর্যায়ে কেয়া পায়েল যুবককে নিজের হাতে খাবার তুলে দেন। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।
এদিকে, অভিনেত্রী নিজের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ তার এই মন্তব্যের পর রহস্য আরও ঘনীভূত হয়। অনেকেই মনে করছেন, মালদ্বীপে তার সঙ্গে থাকা যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। তবে এ বিষয়ে সরাসরি কিছু জানাননি কেয়া পায়েল।
আরও পড়ুন: আসিফ আকবর: ডিসেম্বর জানুয়ারি করলেও দেশে আর ঠিকানা নেই
কিন্তু প্রেম নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কেয়া পায়েল। তিনি মনে করেন, প্রেমের সৌন্দর্য অনেকটাই গোপনীয়তার মধ্যে নিহিত। তাই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে চান না তিনি।
অভিনেত্রীর কথায়, প্রেম গোপনে থাকলেই বেশি সুন্দর। সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দিলে সেই বিশেষ অনুভূতি আর আগের মতো থাকে না। তিনি লুকোচুরি ও ভালোবাসার মুহূর্তগুলো উপভোগ করতেই পছন্দ করেন।
বিয়ের বিষয়ে কেয়া পায়েল জানিয়েছেন, যদি বিয়ের সিদ্ধান্ত নেন, তবে সেটি আর গোপন রাখবেন না। তখন আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবেন। কারণ প্রেমের সম্পর্ক যেকোনো সময় ভেঙে যেতে পারে। তাই নিশ্চিত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না এই অভিনেত্রী।
আরও পড়ুন: ৮৩২ কোটি টাকার দুর্নীতিতে অভিনেত্রী শাবানা সাজাহানের নাম জড়িত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন