০৩:১২ পি.এম
ভারতের টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর মাত্র ৩৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন। তার পরিবার জানায়, ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। তিনি ২৭ অক্টোবর শেষনিশ্বাস ত্যাগ করেন।
অনুজ টেলিভিশনের বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি অর্জন করেছিলেন, যেমন ‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাথ জনমোন কা’ এবং ‘মহিসাগর’।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বন্ধু ও সহকর্মী রূপেশ সোনার। তিনি ৩০ অক্টোবর ইনস্টাগ্রামে একটি শোকবার্তায় বন্ধুর মৃত্যুর বিষয়টি জানান।
আরও পড়ুন: শাবানা-শাবনূরের ভক্ত থেকে অভিনেত্রী, জিমের অভিনয় যাত্রা কেমন?
রূপেশ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, মৃত্যুর ১০ দিন আগে তিনি অনুজের সঙ্গে দেখা করেছিলেন। বন্ধুর আকস্মিক মৃত্যুর খবর শুনে তিনি ভেঙে পড়েন। পরে অনুজের মা ও ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে জানতে পারেন, ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার পরই তার মৃত্যু হয়েছে।
রূপেশ আরও জানান, অনুজের প্রতিদিন ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল। তিনি নিয়মিত শরীরচর্চা ও জগিং করতেন। ঘটনার দিন নির্ধারিত সময়ে অ্যালার্ম বাজলেও অনুজ ঘুম থেকে ওঠেননি। পরে তার মা ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
২০০৮ সালে ‘বন্ধন সাথ জনমোন কা’ ধারাবাহিকে কাজ করতে গিয়ে রূপেশ ও অনুজের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে ১৭ বছরের বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একসঙ্গে বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকেও কাজ করেছেন।
তরুণ এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
আরও পড়ুন: ২০০ কোটি রুপি মামলায় সাক্ষী হিসেবে আদালতে হাজির হবেন নোরা
সূত্র: এবিপি আনন্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন