০২:৪০ এম
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম আবারও বৃদ্ধি করা হয়েছে। ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বৃদ্ধি করে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
সেপ্টেম্বর মাসে, মাত্র দুই মাস আগে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফলে, সেপ্টেম্বরের তুলনায় গত দুই মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৪৭৫ টাকা।
সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দাম বৃদ্ধির এই ঘোষণা দেয়। নতুন দাম সোমবার রাত আটটা থেকে কার্যকর হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের পোশাকশিল্প: সংকট ও উত্তরণের জন্য জাতীয় কর্মপরিকল্পনার প্রয়োজন
প্রজ্ঞাপনে এলপিজির অন্যান্য সাইজের সিলিন্ডারের নতুন দামও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৯৪৪ টাকা, সাড়ে ১২ কেজি ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজি ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজি ২ হাজার ৭৪৭ টাকা, ১৮ কেজি ৩ হাজার ৯০ টাকা, ২০ কেজি ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজি ৩ হাজার ৭৭৭ টাকা, ২৫ কেজি ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজি ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজি ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসির তথ্য অনুযায়ী, চলতি বছরে ১২ কেজি সিলিন্ডারের দাম জানুয়ারি মাসে ছিল ১ হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারিতে দাম ৫০ টাকা বেড়ে ১ হাজার ৩৫৬ টাকা হয়, কিন্তু মার্চে তা সামান্য কমে ১ হাজার ৩৪১ টাকায় দাঁড়ায়। এরপর এপ্রিলে এক লাফে ৩৮৭ টাকা বেড়ে দাম ১ হাজার ৭২৮ টাকায় পৌঁছায় এবং মে মাসে আরও ২১২ টাকা বেড়ে ১ হাজার ৯৪০ টাকায় পৌঁছায়।
তবে মে মাসের পর থেকে কয়েক মাস এলপিজির দাম কিছুটা নিম্নমুখী ছিল। জুনে দাম ৫৫ টাকা কমে ১ হাজার ৮৮৫ টাকা হয় এবং জুলাইয়ে বড় পতনের পর ৩৫৭ টাকা কমে ১ হাজার ৫২৮ টাকায় নেমে আসে। এরপর আগস্টে ৭০ টাকা বেড়ে ১ হাজার ৫৯৮ টাকায় এবং সেপ্টেম্বরে ১৩ টাকা কমে ১ হাজার ৫৮৫ টাকায় নির্ধারণ করা হয়েছিল।
আরও পড়ুন: আজ তিন দফায় ১২ হাজার টাকার বেশি বেড়ে স্বর্ণ বিক্রি হচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন