ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশাল ষ্টীমার ঘাট জামে মসজিদে আলহাজ্ব মির্জা শরফউদ্দীন বেগ (রহ.)-এর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


বরিশাল ষ্টীমার ঘাট জামে মসজিদে আলহাজ্ব মির্জা শরফউদ্দীন বেগ (রহ.)-এর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বরিশালের সর্বজন শ্রদ্ধেয় আলেম আলহাজ্ব মির্জা শরফউদ্দীন বেগ (রহ.)-এর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা ও দোয়া পরিচালনা করেন আমীরে হিযবুল্লাহ, আমীরে শরীয়ত ও তরীকত ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।

প্রধান অতিথি মাহফিলে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি ইসলামী জীবনব্যবস্থা, তাকওয়া, নৈতিকতা, মানবকল্যাণ এবং দ্বীনের খেদমতে আত্মনিয়োগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

৬ জুলাই সোমবার বরিশাল সদর উপজেলার ষ্টীমার ঘাট জামে মসজিদে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ, বরিশাল মহানগরের উদ্যোগে আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর ও বরিশাল চকবাজারস্থ ঐতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ ও পরিবারের পক্ষ থেকে মরহুমের মেজ ছেলে মির্জা মাসুদ বেগ প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে আলেম-ওলামা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ, বরিশাল মহানগর ও জেলার নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা মরহুম আলহাজ্ব মির্জা শরফউদ্দীন বেগ (রহ.)-এর রূহের মাগফিরাত কামনাসহ দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আরও পড়ুন

পরবর্তী খবর

মেয়াদ পেরিয়ে গেলেও ঝুলে আছে প্রকল্প, পোস্ট অফিস ভবন নির্মাণে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


মেয়াদ পেরিয়ে গেলেও ঝুলে আছে প্রকল্প, পোস্ট অফিস ভবন নির্মাণে প্রশ্ন

বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন ডাক অধিদপ্তরের আওতায় পিরোজপুর-ঝালকাঠি ও বরিশাল অঞ্চলে পোস্ট অফিস ভবন নির্মাণ ও সংস্কার প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্প পরিচালকের বিরুদ্ধে অনৈতিক দাবি, ঠিকাদারকে হয়রানি এবং নিজেই প্রকল্পের কাজ বাস্তবায়নের চেষ্টা করার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। ফলে চার থেকে পাঁচ বছর পেরিয়ে গেলেও অধিকাংশ কাজ এখনো অসমাপ্ত অবস্থায় রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ সেবাগ্রহীতারা।

অনুসন্ধানে জানা যায়, ২০২১ ও ২০২২ সালে ডাক অধিদপ্তর বরিশাল, পিরোজপুর -ঝালকাঠি অঞ্চলের পোস্ট অফিস ভবন নির্মাণ ও সংস্কারের জন্য দুটি পৃথক প্রকল্প গ্রহণ করে। প্রকল্প দুটির পরিচালক হিসেবে দায়িত্ব পান শামীমুর রাজি। টেন্ডারের মাধ্যমে কাজ বাস্তবায়নের দায়িত্ব পান পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ঠিকাদার জালাল উদ্দিন। প্রকল্প অনুযায়ী নয় মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও চার থেকে পাঁচ বছর অতিবাহিত হলেও অধিকাংশ কাজ অসমাপ্ত রয়েছে।

ঠিকাদার সূত্রে জানা যায়, দুটি প্যাকেজে মোট ১২টি পোস্ট অফিসের নতুন ভবন নির্মাণ, নিরাপত্তা বেষ্টনী নির্মাণ এবং পুরোনো ভবন সংস্কারের কাজ অন্তর্ভুক্ত ছিল। পিরোজপুর প্যাকেজে কাউখালী, মঠবাড়িয়া ও কাঠালিয়ায় নতুন ভবন নির্মাণ এবং নলছিটি পোস্ট অফিসসহ অন্যান্য সংস্কার কাজ রয়েছে। বরিশাল প্যাকেজে বানারীপাড়া ও মেহেন্দিগঞ্জে নতুন ভবন নির্মাণ এবং কাজলাকাঠি, কলসকাঠি, বাবুগঞ্জ, দামুরা, দাকুরহাট ও উজিরপুরে সংস্কার কাজ অন্তর্ভুক্ত ছিল। এসব প্রকল্প বাস্তবায়নে প্রায় ৮ কোটি টাকা বরাদ্দ দেয় ডাক অধিদপ্তর।

ঠিকাদার জালাল উদ্দিন অভিযোগ করে বলেন, কার্যাদেশ পাওয়ার পর থেকেই প্রকল্প পরিচালক শামীমুর রাজি বিভিন্ন শর্ত আরোপ করেন। তিনি দাবি করেন, প্রকল্প পরিচালকের চাহিদা পূরণ করতে হলে তাকে নিজের সম্পত্তি বিক্রি করে অর্থের ব্যবস্থা করতে হতো। ওই দাবি মানতে অস্বীকৃতি জানালে নানা অজুহাতে কাজে বাধা সৃষ্টি করা হয় এবং বিভিন্ন ত্রুটি দেখিয়ে তাকে হয়রানি করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, একপর্যায়ে প্রকল্প পরিচালক তাকে প্রস্তাব দেন যে, কাজগুলো ঠিকাদারকে করতে হবে না; তিনি নিজেই প্রকল্প বাস্তবায়ন করবেন এবং ঠিকাদারকে লাভের একটি অংশ দেওয়া হবে। এ প্রস্তাবে রাজি না হয়ে তিনি নিজেই কাজ শুরু করলে প্রকল্প পরিচালকের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হয়নি।

ঠিকাদারের দাবি, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর দায় এড়াতে ১২টি কাজের মধ্যে দুটি বাতিল করা হয়। চারটি কাজ ইতিমধ্যে শেষ হলেও বাকি ছয়টি কাজ এখনো অসমাপ্ত রয়েছে। এর মধ্যে কাউখালীর একটি কাজ ঠিকাদার নিজে শুরু করলেও অন্য কয়েকটি কাজ প্রকল্প পরিচালক নিজ উদ্যোগে বাস্তবায়ন করেছেন বলে জানান ঠিকাদার। ঠিকাদারের কথা যাচাই করার জন্য বানারীপাড়া পোস্টমাস্টার নুরুল ইসলাম এর বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, “ঠিকাদারকে আমরা কাজ করতে দেখিনি। প্রকল্প পরিচালক নিজেই অর্থ ব্যয় করে কাজ করিয়েছেন। কিন্তু এখনো কাজ শেষ না হওয়ায় আমরা সমস্যার মধ্যে আছি।”

কাউখালী উপজেলা পোস্টমাস্টার জানান, ২০১৭ সাল থেকে ভাড়া বাড়িতে পোস্ট অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবনের ছাদ ঢালাইয়ের আগেই নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। ফলে গুরুত্বপূর্ণ সরকারি নথি ও অর্থ নিরাপদে সংরক্ষণ এবং সেবা পরিচালনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বরিশাল ডাক বিভাগের এক কর্মকর্তা জানান, নির্মাণকাজ শেষ না হওয়ায় অনেক পোস্ট অফিস এখনো ঝুঁকিপূর্ণ ভবন অথবা ভাড়া বাড়িতে কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছে। এতে একদিকে ব্যয় বাড়ছে, অন্যদিকে সেবার মানও ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে বরিশালের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মনজুরুল আলম বলেন, “দুটি প্রকল্পের আওতায় ঠিকাদার ১২টি কাজ পেয়েছিলেন। কী কারণে কাজগুলো শেষ হয়নি, তা আমার জানা নেই। তবে বিষয়টি আমরা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ভবনগুলো সম্পন্ন না হওয়ায় অতিরিক্ত ব্যয় ও ঝুঁকি নিয়ে ডাকসেবা পরিচালনা করতে হচ্ছে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক শামীমুর রাজি বলেন, “দ্রুত কাজ শেষ করা হবে।” তবে ঠিকাদারের অভিযোগ এবং নিজে কাজ বাস্তবায়নের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “বিষয়টি আগে আমার জানা ছিল না। আপনার মাধ্যমে অভিযোগগুলো শুনলাম। অভিযোগ পেলে তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঋণের বোঝা নিয়েই কফিনবন্দি হয়ে ফিরলেন জাকির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


ঋণের বোঝা নিয়েই কফিনবন্দি হয়ে ফিরলেন জাকির

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া দক্ষিণপাড়া গ্রামের দিনমজুর বাবা মো. মোজাম্মেল ও মা জরিনা বেগমের একমাত্র ছেলে ২৫ বছর বয়সী মো. জাকির হোসেন জীবিকার তাগিদে তিন বছর আগে ধারদেনা করে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। তার আশা ছিল কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবারে হাসি ফোটাতে পারবেন, বাবার নেওয়া ঋণ শোধ করতে সক্ষম হবেন এবং সংসারের অভাব পূরণ করবেন। কিন্তু দুঃখজনকভাবে সেই আশা আর পূরণ হলো না। তিনি দেশে ফিরলেন মৃত অবস্থায়।

মৃত্যুর আগে জাকির প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। পরে স্ট্রোক হওয়ার পর গত ২৪ জুন মালয়েশিয়ায় তার মৃত্যু ঘটে। দীর্ঘ অপেক্ষার পর সোমবার (৬ জুলাই) রাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।

মঙ্গলবার (৭ জুলাই) ভোরে মরদেহ বাড়িতে পৌঁছানোর পর সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। উঠানের মাঝখানে একমাত্র সন্তানের কফিন জড়িয়ে ধরার পর বাবা মো. মোজাম্মেল কান্নায় ভেঙে পড়েন। মা জরিনা বেগম এবং বোন শোকে নির্বাক হয়ে যান। স্বজনদের আহাজারিতে পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে যায়।

কম বেতনের চাকরির কারণে জাকির বাবার নেওয়া ঋণের পুরো টাকা পরিশোধ করতে পারেননি। বর্তমানে তার প্রায় ৪ লাখ ৯৮ হাজার টাকা ঋণ বাকি রয়েছে। একদিকে একমাত্র সন্তান হারানোর শোক, অন্যদিকে ঋণের বোঝা— সব মিলিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে জানাজা শেষে জাকিরের মরদেহ বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দি উপজেলার সকল মন্দিরের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


বালিয়াকান্দি উপজেলার সকল মন্দিরের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সকল মন্দিরের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এটি মঙ্গলবার সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সভার মাধ্যমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এহসানুল হক শিপন, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর বিশ^াস, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা আলমগীর, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল কুমার বসু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাফর আলী মিয়া, উপজেলা পূজা পরিষদের সভাপতি রাম গোপাল চট্রোপাধ্যায়, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

এসময় পূজা পরিষদ ও বিভিন্ন মন্দির কমিটির নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। সভায় আলোচনার বিষয় হিসেবে উপজেলার সকল অরক্ষিত মন্দিরের তালিকা আগামী এক সপ্তাহের মধ্যে প্রণয়নের ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সকল কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে টর্নেডোর আঘাতে ৮ জনের মৃত্যু, সর্বোচ্চ বন্যা সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


চীনে টর্নেডোর আঘাতে ৮ জনের মৃত্যু, সর্বোচ্চ বন্যা সতর্কতা

চীনের হুবেই প্রদেশে টর্নেডোর আঘাতে অন্তত ৮ জনের মৃত্যু ঘটেছে। পাশাপাশি ঘূর্ণিঝড় মেইসাকের প্রভাবে গুয়াংসিতে সর্বোচ্চ বন্যা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে একাধিক মানুষের মৃত্যু বিষয়েও খবর পাওয়া গেছে।

চীন আজ টর্নেডো ও বন্যায় বিপর্যস্ত। পূর্বাঞ্চলীয় হুবেই প্রদেশে টর্নেডো, বজ্রঝড় এবং দমকা হাওয়া মিলে হতাহতের ঘটনা ঘটছে। হুয়াংশি, হুয়াংগ্যাং, এঝৌ এবং শিয়াননিং শহরের বিভিন্ন এলাকা বজ্রঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও বাতাসের তীব্রতা লেভেল-১৩ পর্যন্ত পৌঁছেছে।

কর্তৃপক্ষ জানায় যে, টাইফুন মেইসাকের অবশিষ্টাংশ থেকে আসা উষ্ণ আর্দ্র বায়ু এবং উত্তর দিকের শীতল বায়ুর সংমিশ্রণে এই টর্নেডোটির সৃষ্টি হয়েছে।

এছাড়া, মেইসাকের প্রভাবে চীনের গুয়াংসি অঞ্চলে অতি ভারী বৃষ্টির ফলে একটি জলাধারের বাঁধের অংশ ভেঙে পড়েছে। নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় সেখানে প্রায় ৯০ লাখ মানুষের জন্য বন্যা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।

এদিকে, পশ্চিম প্রশান্ত মহাসাগরে শক্তি বৃদ্ধি করে ভয়াবহ সুপার টাইফুনে রূপ নিয়েছে ‘বাভি’। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর জানিয়েছে, গুয়াম, টিনিয়ান, সাইপান এবং রোটা দ্বীপের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় বাভির সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার। বর্তমানে এটি পশ্চিমমুখী হয়ে তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে।

ভারতে এখন মৌসুমি বৃষ্টির প্রভাব বাড়ছে। মহারাষ্ট্রের পাহাড়ি পর্যটনকেন্দ্র লোনাভালায় জলাবদ্ধতায় আটকে পড়া স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল। একই সঙ্গে পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র এবং কর্ণাটক রাজ্যে ভারী বৃষ্টির জন্য আবহাওয়া বিভাগ রেড অ্যালার্ট জারি করেছে। গুজরাটের বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ার কারণে সেখানে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%