প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া দক্ষিণপাড়া গ্রামের দিনমজুর বাবা মো. মোজাম্মেল ও মা জরিনা বেগমের একমাত্র ছেলে ২৫ বছর বয়সী মো. জাকির হোসেন জীবিকার তাগিদে তিন বছর আগে ধারদেনা করে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। তার আশা ছিল কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবারে হাসি ফোটাতে পারবেন, বাবার নেওয়া ঋণ শোধ করতে সক্ষম হবেন এবং সংসারের অভাব পূরণ করবেন। কিন্তু দুঃখজনকভাবে সেই আশা আর পূরণ হলো না। তিনি দেশে ফিরলেন মৃত অবস্থায়।
মৃত্যুর আগে জাকির প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। পরে স্ট্রোক হওয়ার পর গত ২৪ জুন মালয়েশিয়ায় তার মৃত্যু ঘটে। দীর্ঘ অপেক্ষার পর সোমবার (৬ জুলাই) রাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।
মঙ্গলবার (৭ জুলাই) ভোরে মরদেহ বাড়িতে পৌঁছানোর পর সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। উঠানের মাঝখানে একমাত্র সন্তানের কফিন জড়িয়ে ধরার পর বাবা মো. মোজাম্মেল কান্নায় ভেঙে পড়েন। মা জরিনা বেগম এবং বোন শোকে নির্বাক হয়ে যান। স্বজনদের আহাজারিতে পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে যায়।
কম বেতনের চাকরির কারণে জাকির বাবার নেওয়া ঋণের পুরো টাকা পরিশোধ করতে পারেননি। বর্তমানে তার প্রায় ৪ লাখ ৯৮ হাজার টাকা ঋণ বাকি রয়েছে। একদিকে একমাত্র সন্তান হারানোর শোক, অন্যদিকে ঋণের বোঝা— সব মিলিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
আজ সকাল সাড়ে ১০টার দিকে জানাজা শেষে জাকিরের মরদেহ বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন