ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত ৬ লেখক


চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত ৬ লেখক

 

শুক্রবার (৩ জুলাই) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট ও কবি রফিকুজ্জামান রণি আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার-২০২৫ ও ২০২৬-এর জন্য ছয়জন লেখকের নাম ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: মেহেরপুর জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান শুরু

শুক্রবার (৩ জুলাই) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট ও কবি রফিকুজ্জামান রণি আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

তিনি জানান, দুই বছরের পুরস্কার একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের জন্য কবিতা বিভাগে রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান এবং শিশুসাহিত্যে এনায়েত রসুল নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের জন্য কবিতা বিভাগে জরিনা আখতার, প্রবন্ধসাহিত্যে প্রণব মজুমদার এবং নাটক বিভাগে মোস্তফা কামাল যাত্রা চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উদযাপন পরিষদের আহ্বায়ক শিউলী মজুমদার, সদস্যসচিব কামরুন্নাহার বিউটি, জুরি বোর্ডের সদস্যসচিব নন্দিতা দাস, নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লাহ কাহাফ, পরিচালক ফেরারী প্রিন্স, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম এবং প্যাপিরাস পাঠাগারের পরিচালক মিজানুর রহমান স্বপন।

সভাপতি আয়েশা আক্তার রুপা বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আরও পড়ুন: কাউখালী সাপ্তাহিক বাজারে ফুটপাত ও সড়ক দখলে সাধারণ মানুষের ভোগান্তি

একাডেমির প্রতিষ্ঠাতা রফিকুজ্জামান রণি বলেন, পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজনের জন্য একটি উপ-কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দেশবরেণ্য লেখকদের উপস্থিতিতে পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে নানা উদ্যোগ নিচ্ছে তারেক রহমানের সরকার: রাকিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে নানা উদ্যোগ নিচ্ছে তারেক রহমানের সরকার: রাকিব

তারেক রহমানের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে, এই তথ্য জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর আয়োজিত একটি আনন্দ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

বর্তমান সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর হ্রাস, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনের উচ্চশিক্ষার সুযোগ এবং তৃতীয় ভাষা শিক্ষা চালুসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

এসব উদ্যোগের জন্য তাকে অভিনন্দন জানানোর উদ্দেশ্যে শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল দ্বারা।

বিকেল সাড়ে ৫টায় রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি গুলশান ২ সার্কেলে গিয়ে শেষ হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ফ্যাসিস্ট আমলে বিভিন্ন অধিকার আদায়ের ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার হরণ করা হয়েছে।

কিন্তু তারেক রহমানের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

এদিকে, শেরে বাংলা নগর ছাত্রদলের জুলাই র‍্যালিতে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, জুলাই আন্দোলনে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি অবদান রেখেছে ছাত্রদল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাবিপ্রবিতে র‌্যাগিংয়ের ঘটনায় ৭২ শিক্ষার্থীকে শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


হাবিপ্রবিতে র‌্যাগিংয়ের ঘটনায় ৭২ শিক্ষার্থীকে শোকজ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(হাবিপ্রবি) র‌্যাগিংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রশাসন ৭২ জন শিক্ষার্থীকে শোকজ করেছে। শোকজের নোটিশে সাত দিনের মধ্যে শিক্ষার্থীদের ঘটনাস্থলে উপস্থিত থাকার কারণ জানাতে বলা হয়েছে।

জানা গেছে, গত কয়েকদিনে ক্যাম্পাসের পাশে বিসিএস গলি, কর্ণাই, বিশ্ববিদ্যালয়ের পুকুর পাড় এবং আবাসিক মেসের এলাকায় র‌্যাগিংয়ের খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়। র‌্যাগিংয়ের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের উপস্থিতি নিশ্চিত করতে ২৫ এবং ২৬ ব্যাচের শিক্ষার্থীদের শোকজ করে প্রশাসন।

শোকজের নোটিশ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভেটেরিনারি অনুষদের ২৬ ব্যাচের ২৬ জন, ২৫ ব্যাচের ১৩ জন, ইইই বিভাগের ২৬ ব্যাচের ২১ জন, ২৫ ব্যাচের ১০ জন এবং কৃষি অনুষদের ২৫ ও ২৬ ব্যাচের ১ জন করে শিক্ষার্থী উপস্থিত রয়েছেন।

এ বিষয়ে হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান জানান, র‌্যাগিংয়ের অভিযোগে প্রায় ৭০ জনের অধিক শিক্ষার্থীকে ধারাবাহিকভাবে শোকজ করা হয়েছে এবং এখনও শোকজের জবাব আসে নি। অভিযুক্ত ছাত্রদের থেকে সন্তোষজনক জবাব না পেলে প্রশাসন এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি নেতা বাশার হত্যাকাণ্ডে প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


বিএনপি নেতা বাশার হত্যাকাণ্ডে প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার

রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিরোধের জেরে ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও হুকুমদাতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৩ জুলাই) র‌্যাবের একটি যৌথ দল আলাদা অভিযানে জামালপুর ও ময়মনসিংহ থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মো. সুমন (২৫) এবং ঘটনার হুকুমদাতা মো. শহীদ (৫৯)।

র‌্যাব-২ জানায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-২ এবং র‌্যাব-১৪-এর একটি যৌথ দল আজ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জামালপুর সদর থানা এলাকা থেকে প্রধান আসামি সুমনকে এবং ময়মনসিংহের নান্দাইল থেকে শহীদকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার সুমনের বিরুদ্ধে আগে থেকেই রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর থানায় মাদক এবং ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুটি মামলা রয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় জাপান ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক বাদশা মিয়ার গ্রুপের সঙ্গে স্থানীয় রিপন ও পারভেজ গ্রুপের মারামারি হয়।

এই বিরোধ মীমাংসার জন্য গত বুধবার (১ জুলাই) সন্ধ্যায় উভয় পক্ষ একটি সালিশ বৈঠকে বসে। তবে সেখানে কোনো সমাধান না হওয়ায় রাত ৮টার দিকে সাদ্দাম ও বাদশা চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বাশারসহ কয়েকজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বাশারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক বছরের মধ্যেই সব স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


এক বছরের মধ্যেই সব স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করা হবে।

তিনি শুক্রবার (৩ জুলাই) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের বড়াইল বাকসন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, 'চলতি জাতীয় বাজেটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পাঁচ ধরনের নির্বাচনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।'

এছাড়াও, দীর্ঘদিনের অবহেলা এবং পলি জমে মৃতপ্রায় হয়ে পড়া বড়াইল বাকসন খালের পুনঃখনন কাজের সমাপ্তি উপলক্ষে খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, 'দীর্ঘ দুই দশক ধরে বগুড়া নানা ক্ষেত্রে অবহেলা ও বৈষম্যের শিকার হয়েছে। বর্তমান সরকার সেই বঞ্চনা দূর করে জেলার উন্নয়নকে জাতীয় উন্নয়নের মূলধারার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে।'

তিনি আরও জানান, 'খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি স্থানীয় পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%