ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হাবিপ্রবিতে র‌্যাগিংয়ের ঘটনায় ৭২ শিক্ষার্থীকে শোকজ


হাবিপ্রবিতে র‌্যাগিংয়ের ঘটনায় ৭২ শিক্ষার্থীকে শোকজ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(হাবিপ্রবি) র‌্যাগিংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রশাসন ৭২ জন শিক্ষার্থীকে শোকজ করেছে। শোকজের নোটিশে সাত দিনের মধ্যে শিক্ষার্থীদের ঘটনাস্থলে উপস্থিত থাকার কারণ জানাতে বলা হয়েছে।

জানা গেছে, গত কয়েকদিনে ক্যাম্পাসের পাশে বিসিএস গলি, কর্ণাই, বিশ্ববিদ্যালয়ের পুকুর পাড় এবং আবাসিক মেসের এলাকায় র‌্যাগিংয়ের খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়। র‌্যাগিংয়ের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের উপস্থিতি নিশ্চিত করতে ২৫ এবং ২৬ ব্যাচের শিক্ষার্থীদের শোকজ করে প্রশাসন।

শোকজের নোটিশ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভেটেরিনারি অনুষদের ২৬ ব্যাচের ২৬ জন, ২৫ ব্যাচের ১৩ জন, ইইই বিভাগের ২৬ ব্যাচের ২১ জন, ২৫ ব্যাচের ১০ জন এবং কৃষি অনুষদের ২৫ ও ২৬ ব্যাচের ১ জন করে শিক্ষার্থী উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

এ বিষয়ে হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান জানান, র‌্যাগিংয়ের অভিযোগে প্রায় ৭০ জনের অধিক শিক্ষার্থীকে ধারাবাহিকভাবে শোকজ করা হয়েছে এবং এখনও শোকজের জবাব আসে নি। অভিযুক্ত ছাত্রদের থেকে সন্তোষজনক জবাব না পেলে প্রশাসন এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি নেতা বাশার হত্যাকাণ্ডে প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


বিএনপি নেতা বাশার হত্যাকাণ্ডে প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার

রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিরোধের জেরে ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও হুকুমদাতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৩ জুলাই) র‌্যাবের একটি যৌথ দল আলাদা অভিযানে জামালপুর ও ময়মনসিংহ থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মো. সুমন (২৫) এবং ঘটনার হুকুমদাতা মো. শহীদ (৫৯)।

র‌্যাব-২ জানায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-২ এবং র‌্যাব-১৪-এর একটি যৌথ দল আজ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জামালপুর সদর থানা এলাকা থেকে প্রধান আসামি সুমনকে এবং ময়মনসিংহের নান্দাইল থেকে শহীদকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার সুমনের বিরুদ্ধে আগে থেকেই রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর থানায় মাদক এবং ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুটি মামলা রয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় জাপান ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক বাদশা মিয়ার গ্রুপের সঙ্গে স্থানীয় রিপন ও পারভেজ গ্রুপের মারামারি হয়।

এই বিরোধ মীমাংসার জন্য গত বুধবার (১ জুলাই) সন্ধ্যায় উভয় পক্ষ একটি সালিশ বৈঠকে বসে। তবে সেখানে কোনো সমাধান না হওয়ায় রাত ৮টার দিকে সাদ্দাম ও বাদশা চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বাশারসহ কয়েকজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বাশারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক বছরের মধ্যেই সব স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


এক বছরের মধ্যেই সব স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করা হবে।

তিনি শুক্রবার (৩ জুলাই) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের বড়াইল বাকসন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, 'চলতি জাতীয় বাজেটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পাঁচ ধরনের নির্বাচনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।'

এছাড়াও, দীর্ঘদিনের অবহেলা এবং পলি জমে মৃতপ্রায় হয়ে পড়া বড়াইল বাকসন খালের পুনঃখনন কাজের সমাপ্তি উপলক্ষে খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, 'দীর্ঘ দুই দশক ধরে বগুড়া নানা ক্ষেত্রে অবহেলা ও বৈষম্যের শিকার হয়েছে। বর্তমান সরকার সেই বঞ্চনা দূর করে জেলার উন্নয়নকে জাতীয় উন্নয়নের মূলধারার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে।'

তিনি আরও জানান, 'খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি স্থানীয় পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে ফি আরোপ ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


হরমুজে ফি আরোপ ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো

ইরান ও ওমানের সম্ভাব্য ফি আরোপে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশ এখন কার্যত অনিবার্যভাবে মেনে নিতে শুরু করেছে। তবে এই দেশে তারা জোর দিয়ে বলছে যে, যদি কোনো ফি আরোপ করা হয়, তাহলে তা যেন সব দেশের জাহাজের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয় এবং জাতীয়তার ভিত্তিতে বৈষম্য করা না হয়।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে আলোচনা সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয় যে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের সাম্প্রতিক যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কোনো সেবা-ভিত্তিক ফি চালু হওয়ার সম্ভাবনাকে ইউরোপীয় দেশগুলো এখন বাস্তবতা হিসেবে বিবেচনা করছে।

তবে সম্ভাব্য ফি কী ধরনের হবে, কত অর্থ নেওয়া হবে এবং কোন প্রক্রিয়ায় তা আদায় বা সংগ্রহ করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্য, ফ্রান্সসহ অন্য কয়েকটি ইউরোপীয় দেশ তেহরান ও মাসকাটকে সম্মত করেছে যে যদি নতুন কোনো ফি ব্যবস্থা চালু করা হয়, তাহলে তা অবশ্যই বৈষম্যহীন হতে হবে। কোনো নির্দিষ্ট দেশের জাহাজকে আলাদা করে বেশি সুবিধা দেওয়া হবে না বা কম সুবিধা দেওয়া যাবে না।

একই সঙ্গে ইউরোপীয় দেশগুলো হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক সামুদ্রিক জোট গঠনেরও প্রস্তুতি নিচ্ছে। তবে এ উদ্যোগের বাস্তবায়ন অনেকটাই নির্ভর করবে ইরানকে ঘিরে চলমান শান্তি আলোচনার অগ্রগতির ওপর।

অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় কয়েকটি আরব দেশ এখনও মনে করে যে, আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী ইরান ও ওমানের হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর বাধ্যতামূলক ফি আরোপের আইনি অধিকার নেই। তাদের আশঙ্কা, যদি এমন নজির তৈরি হয় তাহলে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথেও একই ধরনের দাবি উঠতে পারে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি বড় অংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। সেই কারণে, এই নৌপথে যেকোনো নতুন নীতিমালা বা বিধিনিষেধের ফলে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় পিবিআই কর্মকর্তাকে ছুরিকাঘাত, ১০ মামলার আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


কুমিল্লায় পিবিআই কর্মকর্তাকে ছুরিকাঘাত, ১০ মামলার আসামি গ্রেফতার

কুমিল্লায় একটি হত্যা মামলার তদন্তের প্রক্রিয়ার সময় তথ্য সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক উপ-পরিদর্শক (এসআই)। এই ঘটনায় অভিযুক্ত এরশাদুল ইসলাম ওরফে কমলকে (৩৭) গ্রেফতার করেছে পিবিআই।

পিবিআই সূত্র জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাতের দিকে তদন্তের অংশ হিসেবে এসআই মো. আমিরুল ইসলাম, এসআই আল মাহিন এবং কনস্টেবল আবুল খায়ের কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা পশ্চিমপাড়া এলাকায় তথ্য সংগ্রহের জন্য যান।

সেখান গিয়ে একটি রিকশা গ্যারেজের অবস্থান সম্পর্কে জানতে চাইলে এরশাদুল ইসলাম ওরফে কমল নামের এক ব্যক্তি উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের সঙ্গেই বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি ধারালো ছুরি দিয়ে এসআই আমিরুল ইসলামের ওপর হামলা চালান। হামলার সময় আত্মরক্ষার চেষ্টা করার জন্য এসআই আমিরুলের ডান হাত গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

এ সময় পুলিশ সদস্যরা এবং স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে, আহত এসআইকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার হাতে পাঁচটি সেলাই দেওয়া হয়।

গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত এরশাদুল ইসলাম ওরফে কমলকে গ্রেফতার করা হয়। পিবিআই জানিয়েছে, তার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পিবিআই আরও জানায়, যে হত্যা মামলার তদন্ত করতে গিয়ে এই হামলার ঘটনা ঘটেছে, সেটি ছিল একটি ক্লুলেস হত্যা মামলা। মামলাটির তদন্তভার গ্রহণ করার পর পিবিআই ইতোমধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে এবং দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুই আসামিই আদালতে সাক্ষ্যক্ষম জবানবন্দি দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%