প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(হাবিপ্রবি) র্যাগিংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রশাসন ৭২ জন শিক্ষার্থীকে শোকজ করেছে। শোকজের নোটিশে সাত দিনের মধ্যে শিক্ষার্থীদের ঘটনাস্থলে উপস্থিত থাকার কারণ জানাতে বলা হয়েছে।
জানা গেছে, গত কয়েকদিনে ক্যাম্পাসের পাশে বিসিএস গলি, কর্ণাই, বিশ্ববিদ্যালয়ের পুকুর পাড় এবং আবাসিক মেসের এলাকায় র্যাগিংয়ের খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়। র্যাগিংয়ের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের উপস্থিতি নিশ্চিত করতে ২৫ এবং ২৬ ব্যাচের শিক্ষার্থীদের শোকজ করে প্রশাসন।
শোকজের নোটিশ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভেটেরিনারি অনুষদের ২৬ ব্যাচের ২৬ জন, ২৫ ব্যাচের ১৩ জন, ইইই বিভাগের ২৬ ব্যাচের ২১ জন, ২৫ ব্যাচের ১০ জন এবং কৃষি অনুষদের ২৫ ও ২৬ ব্যাচের ১ জন করে শিক্ষার্থী উপস্থিত রয়েছেন।
এ বিষয়ে হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান জানান, র্যাগিংয়ের অভিযোগে প্রায় ৭০ জনের অধিক শিক্ষার্থীকে ধারাবাহিকভাবে শোকজ করা হয়েছে এবং এখনও শোকজের জবাব আসে নি। অভিযুক্ত ছাত্রদের থেকে সন্তোষজনক জবাব না পেলে প্রশাসন এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন