০৮:৪৩ এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন। তিনি বলেছেন, 'মনে করেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। তবে এত মানুষকে কাঁদতে দেখে আমি অবাক হয়েছি।'
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আগের মন্তব্যের পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, 'আমি ভেবেছিলাম মানুষ তাকে (খামেনি) ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে আমি অবাক হয়েছি।'
তিনি আরও দাবি করেন, চাইলে জানাজায় উপস্থিত সবাইকে তিনি 'নির্মূল' করতে পারেন। যদিও তিনি এ কথাও বলেন যে, তা করলে আলোচনা করার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
ট্রাম্প জানান, খামেনির জানাজার শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক আলোচনা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। জানাজার সময় দুই পক্ষই একে অপরের ওপর কোনো হামলা চালাবে না বলেও উল্লেখ করেন তিনি।
দ্রষ্টব্য, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে রাজধানী তেহরানে শনিবার (৪ জুন) লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। এ সময় উপস্থিত মানুষের মধ্যে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভও দেখা গেছে, যেখানে তারা প্রতিশোধের আগুন জ্বালাচ্ছেন।
জানাজায় অংশ নেওয়া সাধারণ নাগরিক থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ধর্মপ্রাণ মানুষ খামেনির মৃত্যুকে পারিবারিক অভিভাবক হারানোর চেয়েও বড় ট্র্যাজেডি হিসেবে বিবেচনা করছেন এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছেন।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন