ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

নভেম্বরে স্মৃতিকথা প্রকাশ করবেন জো বাইডেন


নভেম্বরে স্মৃতিকথা প্রকাশ করবেন জো বাইডেন

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, যিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, তিনি আজ তাঁর হোয়াইট হাউসে দায়িত্ব পালনের সময় নিয়ে লেখা একটি স্মৃতিকথা প্রকাশের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পাশাপাশি তিনি জানিয়েছেন, তাঁর ক্যানসারের চিকিৎসা ‘খুব ভালোভাবেই চলছে’ এবং চিকিৎসার প্রক্রিয়া সন্তোষজনক। ২০২৫ সালের মে মাসে, প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার চার মাস পর বাইডেন, যিনি বর্তমানে ৮৩ বছর বয়সী, জানান যে তিনি আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন, এবং এই ক্যানসার তাঁর হাড়েও ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে তিনি রেডিয়েশন থেরাপি শুরু করেন। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাইডেন বলেন, ‘প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, জো, আপনি এখন কী করছেন?’ বাইডেন বলেন, ‘আমি পরিবারের সঙ্গে অনেক সময় কাটাচ্ছি। ক্যানসারের চিকিৎসা নিচ্ছি এবং চিকিৎসা খুব ভালোভাবেই চলছে।’ এই সময় তিনি উল্লিখিত করেন যে, তাঁর সুস্থতা কামনায় শুভেচ্ছা জানানো সবার প্রতি তিনি কৃতজ্ঞ। বাইডেন জানান, আসন্ন স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’তে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন, তাঁর নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং সেসব সিদ্ধান্তের পেছনের কারণ তুলে ধরা হবে। বইটিতে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত তাঁর প্রেসিডেন্সির কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা থাকবে। এর মধ্যে রয়েছে ২০২১ সালের ৬ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প-সমর্থকদের যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা, ইউক্রেন যুদ্ধ এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার। তিনি আরও জানান, কেন তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পরে কেন সরে দাঁড়ান, সে বিষয়ও বইটিতে স্থান পাবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হওয়ার পরও দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সক্ষমতা নিয়ে প্রশ্নের মুখে ছিলেন বাইডেন। তা সত্ত্বেও তিনি ২০২৪ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য প্রার্থী হন। তবে ২০২৪ সালের জুনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে দুর্বল পারফরম্যান্সের পর ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে ব্যাপক চাপের মুখে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরে তাঁর স্থলাভিষিক্ত প্রার্থী, তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে ট্রাম্প নির্বাচনে বিজয়ী হন। গত জুনে ৮০ বছরে পা রাখা ট্রাম্প ২০২৯ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদ শেষ করলে বাইডেনের ‘সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট’ হওয়ার রেকর্ড অতিক্রম করবেন। আগামী ১৭ নভেম্বর বাইডেনের স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’ প্রকাশিত হবে। বইটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের (মিডটার্ম) কয়েক সপ্তাহ পর বাজারে আসবে। উল্লেখ্য, কমলা হ্যারিসও গত বছর ‘১০৭ ডেজ’ শিরোনামে একটি স্মৃতিকথা প্রকাশ করেন, যেখানে বাইডেন নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর পর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তাঁর সংক্ষিপ্ত নির্বাচনী প্রচারণার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৭ পি.এম


গোপালগঞ্জে নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) একটি বিশেষ দিনকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জেলাজুড়ে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ বুধবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যরা টহল শুরু করেছেন। তাদের সঙ্গে র‌্যাব ও পুলিশও যৌথভাবে টহল দিচ্ছে।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এই তথ্য নিশ্চিত করে জানান, জেলায় প্রায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে লাইভ মিছিল থেকে কাশিয়ানীতে ১৫ জন এবং গোপালগঞ্জ সদরে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি বিজিবিও মাঠে থাকবে জানিয়ে পুলিশ সুপার বলেন, গোপালগঞ্জকে অন্য জেলা থেকে আলাদাভাবে দেখা হচ্ছে না। এখানকার মানুষ শান্তিপ্রিয়। ১৬ জুলাইকে সামনে রেখে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে ৫ জন নিহত হন।

সেই দিনটিকে কেন্দ্র করে এবার যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি, নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি না ঘটে, সেজন্যই জেলাজুড়ে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১২:০১ এম


আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

চলতি বছরের আগস্টের শেষ দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই তথ্য জানিয়ে জানিয়েছেন, আশা প্রকাশ করেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে প্রথম ইউনিট থেকে ১,০০০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

এদিকে, বিদ্যুৎ কেন্দ্রটির পরিচালনা সংস্থা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. জাহেদুল হাসান জানিয়েছেন, প্রথম ইউনিট ২০২৭ সালের শুরুতে এবং দ্বিতীয় ইউনিট ২০২৮ সালের শুরুতে পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে যাবে।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত নানা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রূপপুরের নিরাপত্তা, পরিচালনা প্রস্তুতি ও ব্যবহৃত জ্বালানি (স্পেন্ট ফুয়েল) ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য তুলে ধরেছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএলের)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান।

তিনি জানিয়েছেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্র কোনো একক প্রতিষ্ঠানের সিদ্ধান্তে পরিচালিত হচ্ছে না। এটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ), রাশিয়ার স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা (Rostechnadzor) এবং বাংলাদেশের পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) কঠোর তদারকিতে পরিচালিত হচ্ছে। এ ছাড়া জার্মানি-ভিত্তিক আন্তর্জাতিক কারিগরি মূল্যায়ন প্রতিষ্ঠান (VO Safety) প্রতিটি ধাপের নিরাপত্তা পরীক্ষা করছে।

পরিচালন সক্ষমতা নিয়ে ওঠা প্রশ্ন খণ্ডন করে তিনি আরও বলেন, বিগত এক দশকে শত শত দেশীয় প্রকৌশলী ও অপারেটরদের রাশিয়ায় আন্তর্জাতিক মানের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রুশ বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করার মাধ্যমে এনপিসিবিএল বর্তমানে শতভাগ সক্ষম একটি অপারেটর প্রতিষ্ঠান হিসেবে প্রস্তুত।

স্পেন্ট ফুয়েল নিয়ে কোনো জটিলতা নেই বলে তিনি জানিয়েছেন, ব্যবহৃত পারমাণবিক জ্বালানি বা ‘স্পেন্ট ফুয়েল’ ব্যবস্থাপনা নিয়ে বিভ্রান্তি দূর করতে রাশিয়ার সঙ্গে ইতিমধ্যে ‘স্পেন্ট ফুয়েল টেক ব্যাক’ (ফেরত নেওয়ার) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তিনি স্পষ্ট করেছেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী রিঅ্যাক্টর থেকে ব্যবহৃত জ্বালানি বের করেই অন্য দেশে পাঠানো যায় না। প্রথমে এটি রূপপুরের নিজস্ব ‘স্পেন্ট ফুয়েল পুল’-এ নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ ও শীতল করা হবে। এরপর দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী তা রাশিয়ায় ফেরত পাঠানো হবে। ফলে এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, রূপপুরে রাশিয়ার সর্বাধুনিক ‘ভিভিইআর-১২০০’ মডেলের দুটি চুল্লি স্থাপন করার শেষ পর্যায়ে রয়েছে। যেহেতু দুটি ইউনিট পুরোদমে চালু হলে জাতীয় গ্রিডে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে ৩ মাসের শিশুকে নির্যাতন, গ্রেফতার ২; প্রধান আসামি পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ এমাদ মিয়া, নরসিংদী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১২:০৪ এম


নরসিংদীতে ৩ মাসের শিশুকে নির্যাতন, গ্রেফতার ২; প্রধান আসামি পলাতক

নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী এক শিশু সন্তানকে নির্যাতনের অভিযোগে অভিযুক্তের স্বামী কাউছার আহম্মেদ (৩৩) ও তার বাবা আলমাছ মিয়া (৬০)-কে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মোছাঃ লতা বেগম (৩২)-কে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুলাই ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টার দিকে মাধবদী থানার পাইকারদি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, পারিবারিক দ্বন্দ্বের জেরে মোছাঃ লতা বেগম ঘরে প্রবেশ করে বিছানায় থাকা তিন মাস বয়সী শিশুটির ওপর শারীরিক নির্যাতন চালান।
শিশুটির মা সাইফা আক্তার পূর্ব সন্দেহের কারণে কক্ষে একটি মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা রেখেছিলেন। পরে সেই ভিডিওতে শিশুর ওপর নির্যাতনের দৃশ্য দেখতে পান। ভিডিওটি সামনে আসার পর ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, ঘটনা প্রকাশ্যে আসার পর লতা বেগমের স্বামী কাউছার আহম্মেদ ও তার শ্বশুর আলমাছ মিয়া বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় মাধবদী থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি কাউছার আহম্মেদ ও আলমাছ মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনার প্রধান অভিযুক্ত মোছাঃ লতা বেগমকে গ্রেফতারের লক্ষ্যে মাধবদী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৯৬৬ সালের ইতিহাস ফেরানোর মিশনে ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১২:০৬ এম


১৯৬৬ সালের ইতিহাস ফেরানোর মিশনে ইংল্যান্ড

১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর ইংল্যান্ড আবারও নিজেদের ইতিহাসে এক অমর সুযোগের সামনে দাঁড়িয়ে রয়েছে। আজ রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে ফুটবলের হাইভোল্টেজ সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিরুদ্ধে মুখোমুখি হতে যাচ্ছে থ্রি লায়ন্সরা। গত ছয় দশকে ইংল্যান্ড কেবল দুইবার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে পেরেছিল, ১৯৯০ এবং সর্বশেষ ২০১৮ সালে। তবে এবারের লড়াইটি শুধুমাত্র ফাইনালের যোগ্যতা অর্জনের নয়, বরং এর সাথে জড়িয়ে রয়েছে বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম পুরোনো এবং রোমাঞ্চকর এক দ্বৈরথ।

স্বপ্নভঙ্গের বেদনা সইতে হয়েছে ইংল্যান্ডকে টানা দুটি ইউরো ফাইনালে হারার পর। তবে এবার নতুন কোচ টমাস টুখেলের অধীনে ইতিহাস নতুন করে লেখা জন্য মরিয়া হয়ে রয়েছে হ্যারি কেইনরা। টুখেলের প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে গণমাধ্যমের উপচে পড়া ভিড় প্রমাণ করে যে, এই ম্যাচটিকে ঘিরে বিশ্বজুড়ে কতটা উত্তেজনা বিরাজ করছে।

২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে এবং ২০২১ সালে ঘরের মাঠে ইতালির কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পর, এবার ইংল্যান্ড আক্ষেপের দল তকমাটি ঘোচাতে আগ্রহী। ২০২৪ সালের ইউরো ফাইনালে স্পেনের কাছে হারের পর, এবার বৈশ্বিক মঞ্চে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত তারা। কোচ থমাস টুখেল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খেলোয়াড়দের মধ্যে অসাধারণ শক্তি ও আত্মবিশ্বাস রয়েছে এবং তারা পরবর্তী ধাপে যাওয়ার জন্য মুখিয়ে আছেন।

ইংল্যান্ড ও আর্জেন্টিনার এই লড়াই কেবল মাঠের ফুটবল নয়, বরং গত ৬০ বছরের নানা বিতর্ক ও আবেগের এক মহাকাব্য। ১৯৬৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক আন্তোনিও রাত্তিনের বিতর্কিত লাল কার্ড এবং ম্যাচ শেষে ইংল্যান্ড ম্যানেজার স্যার আলফ রামসের মন্তব্যের পর থেকেই এই শত্রুতার সূচনা। এরপর ১৯৮৬ সালের বিশ্বকাপে ফকল্যান্ড যুদ্ধের পটভূমিতে ডিয়াগো ম্যারাডোনার বিখ্যাত 'হ্যান্ড অব গড' এবং সেই জাদুকরী দ্বিতীয় গোল ফুটবল ইতিহাসের এক অমর অংশ হয়ে রয়েছে। ১৯৯৮ বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের লাল কার্ডের ট্র্যাজেডি এবং ২০০২ সালে সেই বেকহ্যামেরই পেনাল্টি থেকে গোল করে প্রতিশোধ নেওয়ার ইতিহাস আজও দর্শকদের মনে তাজা। আর্জেন্টিনা বস লিওনেল স্কালোনিও স্বীকার করেছেন, অতীতের এই ইতিহাস ম্যাচটিকে দারুণ আবেগঘন করে তোলে।

এই ম্যাচের অন্যতম মূল আকর্ষণ ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে নিজের আজন্ম লালিত স্বপ্ন পূরণের পর এটি সম্ভবত তার শেষ বিশ্বকাপ আসর। বয়সের কারণে মাঠের সিংহভাগ সময় তিনি হেঁটে পার করলেও, তার পায়ের জাদু আর ক্ষুরধার মস্তিষ্ক এখনও প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ। নকআউট পর্বে মিশরের বিপক্ষে পিছিয়ে পড়েও যেভাবে মেসি আর্জেন্টিনাকে টেনে তুলেছেন, তা প্রমাণ করে কেন তিনি দলের প্রধান অনুপ্রেরণা।

অন্যদিকে, ইংল্যান্ড শিবিরের মূল ভরসা জুড বেলিংহাম ও হ্যারি কেইন। চলতি আসরে ইংল্যান্ডের করা ১৩টি গোলের মধ্যে ১২টি এসেছে এই দুই বিশ্বমানের তারকার পা থেকে। আর্জেন্টিনা যেখানে কেপ ভার্ডে, মিশর ও সুইসারল্যান্ডের মতো দলগুলোর বাধা পেরিয়ে ধুঁকতে ধুঁকতে সেমিফাইনালে এসেছে, সেখানে ইংল্যান্ড এই সুযোগের পুরো ফায়দা তুলতে চায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%