প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী এক শিশু সন্তানকে নির্যাতনের অভিযোগে অভিযুক্তের স্বামী কাউছার আহম্মেদ (৩৩) ও তার বাবা আলমাছ মিয়া (৬০)-কে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মোছাঃ লতা বেগম (৩২)-কে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুলাই ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টার দিকে মাধবদী থানার পাইকারদি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, পারিবারিক দ্বন্দ্বের জেরে মোছাঃ লতা বেগম ঘরে প্রবেশ করে বিছানায় থাকা তিন মাস বয়সী শিশুটির ওপর শারীরিক নির্যাতন চালান।
শিশুটির মা সাইফা আক্তার পূর্ব সন্দেহের কারণে কক্ষে একটি মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা রেখেছিলেন। পরে সেই ভিডিওতে শিশুর ওপর নির্যাতনের দৃশ্য দেখতে পান। ভিডিওটি সামনে আসার পর ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, ঘটনা প্রকাশ্যে আসার পর লতা বেগমের স্বামী কাউছার আহম্মেদ ও তার শ্বশুর আলমাছ মিয়া বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় মাধবদী থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি কাউছার আহম্মেদ ও আলমাছ মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনার প্রধান অভিযুক্ত মোছাঃ লতা বেগমকে গ্রেফতারের লক্ষ্যে মাধবদী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন