ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

১৯৬৬ সালের ইতিহাস ফেরানোর মিশনে ইংল্যান্ড


১৯৬৬ সালের ইতিহাস ফেরানোর মিশনে ইংল্যান্ড

১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর ইংল্যান্ড আবারও নিজেদের ইতিহাসে এক অমর সুযোগের সামনে দাঁড়িয়ে রয়েছে। আজ রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে ফুটবলের হাইভোল্টেজ সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিরুদ্ধে মুখোমুখি হতে যাচ্ছে থ্রি লায়ন্সরা। গত ছয় দশকে ইংল্যান্ড কেবল দুইবার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে পেরেছিল, ১৯৯০ এবং সর্বশেষ ২০১৮ সালে। তবে এবারের লড়াইটি শুধুমাত্র ফাইনালের যোগ্যতা অর্জনের নয়, বরং এর সাথে জড়িয়ে রয়েছে বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম পুরোনো এবং রোমাঞ্চকর এক দ্বৈরথ।

স্বপ্নভঙ্গের বেদনা সইতে হয়েছে ইংল্যান্ডকে টানা দুটি ইউরো ফাইনালে হারার পর। তবে এবার নতুন কোচ টমাস টুখেলের অধীনে ইতিহাস নতুন করে লেখা জন্য মরিয়া হয়ে রয়েছে হ্যারি কেইনরা। টুখেলের প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে গণমাধ্যমের উপচে পড়া ভিড় প্রমাণ করে যে, এই ম্যাচটিকে ঘিরে বিশ্বজুড়ে কতটা উত্তেজনা বিরাজ করছে।

২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে এবং ২০২১ সালে ঘরের মাঠে ইতালির কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পর, এবার ইংল্যান্ড আক্ষেপের দল তকমাটি ঘোচাতে আগ্রহী। ২০২৪ সালের ইউরো ফাইনালে স্পেনের কাছে হারের পর, এবার বৈশ্বিক মঞ্চে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত তারা। কোচ থমাস টুখেল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খেলোয়াড়দের মধ্যে অসাধারণ শক্তি ও আত্মবিশ্বাস রয়েছে এবং তারা পরবর্তী ধাপে যাওয়ার জন্য মুখিয়ে আছেন।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে সম্ভাব্য ৪ পরিস্থিতি ২৭ অক্টোবর

ইংল্যান্ড ও আর্জেন্টিনার এই লড়াই কেবল মাঠের ফুটবল নয়, বরং গত ৬০ বছরের নানা বিতর্ক ও আবেগের এক মহাকাব্য। ১৯৬৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক আন্তোনিও রাত্তিনের বিতর্কিত লাল কার্ড এবং ম্যাচ শেষে ইংল্যান্ড ম্যানেজার স্যার আলফ রামসের মন্তব্যের পর থেকেই এই শত্রুতার সূচনা। এরপর ১৯৮৬ সালের বিশ্বকাপে ফকল্যান্ড যুদ্ধের পটভূমিতে ডিয়াগো ম্যারাডোনার বিখ্যাত 'হ্যান্ড অব গড' এবং সেই জাদুকরী দ্বিতীয় গোল ফুটবল ইতিহাসের এক অমর অংশ হয়ে রয়েছে। ১৯৯৮ বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের লাল কার্ডের ট্র্যাজেডি এবং ২০০২ সালে সেই বেকহ্যামেরই পেনাল্টি থেকে গোল করে প্রতিশোধ নেওয়ার ইতিহাস আজও দর্শকদের মনে তাজা। আর্জেন্টিনা বস লিওনেল স্কালোনিও স্বীকার করেছেন, অতীতের এই ইতিহাস ম্যাচটিকে দারুণ আবেগঘন করে তোলে।

এই ম্যাচের অন্যতম মূল আকর্ষণ ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে নিজের আজন্ম লালিত স্বপ্ন পূরণের পর এটি সম্ভবত তার শেষ বিশ্বকাপ আসর। বয়সের কারণে মাঠের সিংহভাগ সময় তিনি হেঁটে পার করলেও, তার পায়ের জাদু আর ক্ষুরধার মস্তিষ্ক এখনও প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ। নকআউট পর্বে মিশরের বিপক্ষে পিছিয়ে পড়েও যেভাবে মেসি আর্জেন্টিনাকে টেনে তুলেছেন, তা প্রমাণ করে কেন তিনি দলের প্রধান অনুপ্রেরণা।

অন্যদিকে, ইংল্যান্ড শিবিরের মূল ভরসা জুড বেলিংহাম ও হ্যারি কেইন। চলতি আসরে ইংল্যান্ডের করা ১৩টি গোলের মধ্যে ১২টি এসেছে এই দুই বিশ্বমানের তারকার পা থেকে। আর্জেন্টিনা যেখানে কেপ ভার্ডে, মিশর ও সুইসারল্যান্ডের মতো দলগুলোর বাধা পেরিয়ে ধুঁকতে ধুঁকতে সেমিফাইনালে এসেছে, সেখানে ইংল্যান্ড এই সুযোগের পুরো ফায়দা তুলতে চায়।

আরও পড়ুন: গাড়িচাপায় দুই পা হারালেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজের পর এবার আরেক বাণিজ্যপথ বন্ধের হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১২:১৩ এম


হরমুজের পর এবার আরেক বাণিজ্যপথ বন্ধের হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের নতুন দফার সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। 

হরমুজ প্রণালী বন্ধ রাখার অবস্থান পুনর্ব্যক্ত করার পাশাপাশি এবার অঞ্চলটির আরও গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস রফতানি বাণিজ্যপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তার ‘আগ্রাসী কর্মকাণ্ড’ বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না। একই সঙ্গে ওয়াশিংটন ও তার মিত্রদের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য জ্বালানি রফতানি রুটও লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছে তারা।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বুধবার ভোরে তারা ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে ড্রোন, যুদ্ধবিমান ও নৌবাহিনীর সমন্বিত হামলা চালিয়েছে। এর আগে রাতভর প্রায় সাত ঘণ্টাব্যাপী আরেকটি সামরিক অভিযান পরিচালনা করা হয়।

হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ। সাম্প্রতিক কয়েক দিনের সংঘাত হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বকে আবারও সামনে নিয়ে এসেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবাহিত হয়।

সংঘাতের জেরে প্রণালীতে তেলবাহী ট্যাংকার চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে; অপরিশোধিত তেলের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

নতুন করে হামলা যুক্তরাষ্ট্রের। সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, বুধবারের হামলায় ইরানের এমন সামরিক সক্ষমতা লক্ষ্য করে আঘাত হানা হয়েছে, যা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করতে পারে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, প্রায় ৯০ মিনিটব্যাপী অভিযানে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রুজ ক্ষেপণাস্ত্রের গুদাম এবং গ্রেটার তুনব দ্বীপে অবস্থিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে নির্ভুল হামলা চালানো হয়েছে।

ওয়াশিংটনের ভাষ্য, এসব হামলার ফলে বাণিজ্যিক জাহাজে আঘাত হানার ইরানের সক্ষমতা আরও দুর্বল হয়েছে।

ট্রাম্পের নতুন হুমকি। এর আগে মঙ্গলবার রাতে সম্প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান আলোচনায় ফিরে না এলে আগামী সপ্তাহে দেশটির সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে।

ট্রাম্প বলেন, “জ্বালানি খাতকে আপাতত শেষের জন্য রেখে দিচ্ছি। কিন্তু শেষ পর্যন্ত আমরা জ্বালানি স্থাপনাগুলোতেও আঘাত হানব।”

এর আগে এপ্রিল মাসেও ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সে সময় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এ ধরনের বক্তব্যের সমালোচনা করে বলেছিলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোতে হামলা যুদ্ধাপরাধের শামিল।

আবারও অবরোধে ইরানের বন্দর। মঙ্গলবার সন্ধ্যায় ইরানের বন্দরগুলোর ওপর নতুন করে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ফলে আন্তর্জাতিক জাহাজগুলো ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ কিংবা সেখান থেকে বের হতে পারছে না।

গত মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার অংশ হিসেবে এই অবরোধ প্রত্যাহার করা হয়েছিল। ওই সমঝোতার উদ্দেশ্য ছিল কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটানো।

তবে হরমুজ প্রণালী নিয়ে নতুন বিরোধ দেখা দেওয়ায় পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠেছে।

পাল্টা হুঁশিয়ারি আইআরজিসির। মার্কিন অবরোধ পুনর্বহালের পর আইআরজিসি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, ওয়াশিংটন ও তার মিত্রদের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য তেল ও গ্যাস রফতানি পথও বন্ধ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে কোন কোন রুটকে লক্ষ্যবস্তু করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

জর্ডান, কুয়েত ও বাহরাইনে হামলার দাবি। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, দেশটির সেনাবাহিনী পৃথক অভিযানে জর্ডান, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের এসব আঞ্চলিক মিত্র জানিয়েছে, ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতihত করা হয়েছে এবং সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

বাড়ছে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তাই নয়, বৈশ্বিক জ্বালনি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্ব অর্থনীতির জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

দুই পক্ষের কেউই আপাতত অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত না দেওয়ায় সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাদশে পরিবর্তন এনে মাঠে নামছে ইংল্যান্ড-আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১২:১৯ এম


একাদশে পরিবর্তন এনে মাঠে নামছে ইংল্যান্ড-আর্জেন্টিনা

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনেলে ফুটবল জীবনযাত্রার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও আর্জেন্টিনা মাঠে নামছে। ফাইনালে যাওয়ার লক্ষ্যে বিরাট এ ম্যাচটির প্রস্তুতি নিচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা এবং তারা এখানে একটি পরিবর্তন করে তাদের প্রথম একাদশ সাজিয়েছে। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে পরাজিত করার ম্যাচে মিডফিল্ডার রদ্রিগো ডি পলের পরিবর্তে অন্তর্ভুক্ত হয়েছেন জুলিয়ানো সিমিওনে।

এদিকে ইংল্যান্ডও কোয়ার্টার ফাইনালে নরওয়েকে পরাজিত করা দলের মধ্যে তিনটি পরিবর্তন করেছে। দলে নতুন করে যোগ দিয়েছেন রিস জেমস, জেড স্পেন্স এবং মরগান রজার্স। এর বিপরীতে বাদ পড়েছেন এজরি কনসা, নিকো ও'রাইলি এবং ননি মাদুয়ে। মরগান রজার্স খেলবেন ডান প্রান্তে এবং অ্যান্থনি গর্ডন বাম প্রান্তে খেলার জন্য প্রস্তুত। আক্রমণভাগে হ্যারি কেনকে সহায়তা করতে মাঝখান দিয়ে খেলাবেন জুড বেলিংহাম। দলে যুক্ত হচ্ছেন রিস জেমস ও জেড স্পেন্স, যারা পূর্ণব্যাক পজিশনে খেলবেন। ইংলিশরা তাদের পরিচিত ৪-২-৩-১ ফর্মেশনে খেলবে। এই ম্যাচের বিজয়ী দল নিউ জার্সিতে আগামী রবিবার রাতে বিশ্বকাপের ফাইনালে স্পেনকে মোকাবিলা করবে।

উভয় দলের শুরুর একাদশ:

ইংল্যান্ড (৪-২-৩-১) পিকফোর্ড; জেমস, স্টোনস, গুয়েহি, স্পেন্স; অ্যান্ডারসন, রাইস; রজার্স, বেলিংহাম, গর্ডন; কেইন।

আর্জেন্টিনা (৪-১-৩-২) ই মার্টিনেজ; মোলিনা, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, তাগলিয়াফিকো; পারেদেস; সিমিওনে, ই ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার; মেসি, আলভারেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর স্বাবলম্বিতা মানেই একটি পরিবারের সুরক্ষা: মঞ্জু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১২:২৬ এম


নারীর স্বাবলম্বিতা মানেই একটি পরিবারের সুরক্ষা: মঞ্জু

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, 'একজন নারী স্বাবলম্বী হওয়ার অর্থ হচ্ছে একটি পরিবারের সুরক্ষিত হওয়া।' তিনি বলেন, 'আর নারীকে স্বাবলম্বী হতে হলে প্রয়োজন কর্মসংস্থান।'

ওয়ার্ল্ড ভিশন তেমনই একটি কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রশাসক এই সংস্থার সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।

আজ বুধবার সকালে নগরীর ২ নম্বর ওয়ার্ড কার্যালয়ে খুলনার নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার জন্য মূলধনে সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উইমেন ইকোনমিক এমপাওয়ারমেন্ট-প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক আরও বলেন, 'নারীদের স্বাবলম্বী করার প্রথম পদক্ষেপ হিসেবেই সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে।'

এ কর্মসূচির মাধ্যমে সমাজে নারীর সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে, ফলে পরিবার সুরক্ষিত থাকবে।

সংস্থাটি খুলনা শহরের ৬০০ নারী উদ্যোক্তাকে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে এ প্রকল্পের কার্যক্রম শুরু করেছে।

একই সাথে সংস্থাটি বাল্যবিয়ে রোধ ও পুষ্টি সহায়তা প্রদানের পাশাপাশি নারীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করার জন্যও কাজ করবে।

অনুষ্ঠানে প্রশাসক মূলধনে সহায়তাকল্পে ১৯ জন নারী উদ্যোক্তার প্রত্যেকের হাতে ৯ হাজার টাকা তুলে দেন।

পর্যায়ক্রমে সংস্থাটি তাদের জনহিতকর এ কার্যক্রম আরও সম্প্রসারণ করবে বলে প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন।

ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা আজিজুন নাহার বেলার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্থার খুলনা এরিয়া ডেভলপমেন্ট প্রোগ্রাম ক্লাস্টার অফিসের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, এডিপি ম্যানেজার সুরভী বিশ্বাস, প্রোগ্রাম অফিসার মো. তৌহিদুল ইসলাম, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের প্রজেক্ট অফিসার আবেদা সুলতানা, সমাজসেবক মীর কায়ছেদ আলী, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, ইকবাল হোসেন মিজান, রফিকুল ইসলাম শুকুর, মুন্সী আব্দুর রব, শাম্মী চৌধুরী মলি, মো. জামাল হোসেন, মো. শাহজাহান আলী, জহির উদ্দিন লিটন, মেহেদী হাসান বাপ্পী প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ১০টায় কেসিসি প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু সরকারি ব্রজলাল (বিএল) কলেজে 'রেসপনসিভ গ্রান্ট বাংলাদেশ' শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

তাপদাহ মোকাবিলায় বৃক্ষরোপণ এবং প্লাস্টিকমুক্ত সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে এ প্রকল্পের আওতায় কলেজ ক্যাম্পাসে ৫টি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

কার্যক্রমগুলো হচ্ছেÑ প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ, কলেজ চত্বরে বৃক্ষরোপণ, বসার জন্য ছায়াবীথি শেড স্থাপন, ছাতা ও ক্যাপ বিতরণ এবং সবজির বীজ বিতরণ।

কলেজের যুব রেড ক্রিসেন্ট ইউনিটের ৩০ জন সদস্য এ কার্যক্রমগুলো বাস্তবায়ন করবে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর এফ এম আব্দুর রাজ্জাক, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের কলেজ সমন্বয়ক প্রফেসর মো. মঞ্জুর আলম তরফদার, সহযোগী অধ্যাপক মো. এরশাদুজ্জামান, সহকারী অধ্যাপক সাবেকুন নাহার, প্রজেক্ট অ্যাসোসিয়েট মো. সাকিবুল হাসানসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের উপসহকারী পরিচালক রেক্সোনা খাতুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে রয়েছে জাতীয় ঐক্য: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১২:২৯ এম


ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে রয়েছে জাতীয় ঐক্য: প্রধানমন্ত্রী

আজ বুধবার জাতীয় সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সংসদ ভবন, ১৫ জুলাই, ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে আর যেন কোনোভাবে ফ্যাসিবাদ ও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং এই প্রিয় মাতৃভূমি যেন কোনও ভাবেই তাঁবেদারি রাষ্ট্রে পরিণত হতে না পারে— এই প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য বিদ্যমান রয়েছে। তিনি উল্লেখ করেন, যেকোনো মূল্যে এই জাতীয় ঐক্য অটুট থাকবে এবং বজায় থাকবে, ইনশাআল্লাহ।

আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের রীতি অনুযায়ী সারা বিশ্বে যেটি প্র্যাকটিস, সেই অনুযায়ী আমাদের মধ্যে অবশ্যই মতের ভিন্নতা থাকবে। তবে অবশ্যই শত্রুতা নয়। প্রতিহিংসা ও প্রতিশোধের পরিবর্তে থাকবে ন্যায়পরায়ণতা।’

তিনি উল্লেখ করেন, দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা রক্ষা সরকারের প্রধান অগ্রাধিকারে রয়েছে।

তিনি বলেন, ‘দুর্নীতির মাধ্যমে স্বৈরাচারের সময়ে প্রতিবছর এ দেশ থেকে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার করে দেওয়া হয়েছে। সব সমস্যার অন্যতম কারণ হচ্ছে এই দুর্নীতি। যেকোনোভাবে হোক সেই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের যেসব চাওয়া রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে একটি নিরাপদ পরিবেশ।

জনগণের এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসেবে গড়ে তুলতে চাই। এর অংশ হিসেবে বর্তমান সরকার ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনাও হাতে নিয়েছে।’

এ সময় প্রধানমন্ত্রী বিএনপির নির্বাচনী অঙ্গীকারগুলো তুলে ধরেন; যেমন- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষকদের ঋণ মওকুফ, বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান, জনশক্তিকে জনসম্পদে পরিণত করা এবং কৃষি, স্বাস্থ্য ও শিক্ষাখাতে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি।

তিনি বলেন, এসব সুবিধা নাগরিকদের প্রতি রাষ্ট্রের করুণা নয়, বরং এগুলো জনগণের প্রতি রাষ্ট্রের দায়।

বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘ঋন নির্ভর নয়, আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তুলতে চাই। কর্মসংস্থান সৃষ্টি ও সম্পদ তৈরিতে বিনিয়োগনির্ভর অর্থনীতি হবে আমাদের মূল চালিকা শক্তি। বর্তমান সরকার এমনভাবে পরিকল্পনা করেছে, যার মাধ্যমে ২০৩৪ সালে আমরা ট্রিলিয়ন ডলার অর্থনীতির কাছাকাছি চলে যেতে পারি।’

তিনি বলেন, ‘সমগ্র বিশ্ব একটি যুদ্ধ পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। সরকারের কাছে জনগণের প্রত্যাশা অপরিসীম। বিশেষ পরিস্থিতিতেও আমরা অর্থনৈতিকভাবে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আমরা জনগণকে সাথে নিয়ে পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ পরিশ্রমী। আমাদের তরুণরা উদ্যমী, কৃষকরা পরিশ্রমী এবং উৎপাদনশীল। আমাদের উদ্যোক্তারা সম্ভাবনাময়। আমি বিশ্বাস করি, যদি আমরা ব্যবসা-বাণিজ্যের বাধা দূর করতে পারি, দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে পারি, ন্যায়ভিত্তিক সুযোগ সৃষ্টি করতে পারি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে পারি, তাহলেই আমরা শহীদদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।’

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর করেছি, আমি পরিষ্কারভাবে বলতে চাই, জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমাদের সরকার বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ।’

তিনি বলেন, ‘ভবিষ্যতে স্বৈরাচার ও তাঁবেদার রুখতে হলে অবশ্যই রাষ্ট্র ও জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে।’ এ ব্যাপারে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বাজেট অধিবেশনের সাথে সম্পৃক্ত সংসদ সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের জন্য ডেপুটি স্পিকারের প্রতি অনুরোধ জানান সংসদ নেতা।

গত ৭ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়। আজ এই অধিবেশন শেষ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%