ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

আলিম পরীক্ষার কন্ট্রোল রুম স্থাপন


আলিম পরীক্ষার কন্ট্রোল রুম স্থাপন

আলিম পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য, তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় যোগাযোগের সুবিধার্থে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে একটি ‘পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম)’ স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২৬ সালের আলিম পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য, তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় যোগাযোগের সুবিধার্থে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে একটি ‘পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ’ স্থাপন করা হয়েছে। দপ্তরের জন্য প্রয়োজনীয় ফোন নম্বরগুলো উল্লেখ করা হলো।

আরও পড়ুন: সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ২২ হাজার যাত্রী ভোগান্তিতে

২০২৬ সালের আলিম পরীক্ষার নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর সমূহ হলো: পরীক্ষা নিয়ন্ত্রক ০২-৫৮৬১০২০২, উপপরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা) ০১৭১২-৮০৭৯৫০, সহকারী পরিদর্শক (সংযুক্ত- পরীক্ষার শাখা) ০১৬৭৯-৮৫২৯৬৫, পরামর্শক (চুক্তিভিত্তিক) ০১৭১৩-০৬৮৯০৯, এবং সহকারী পরিদর্শক (সংযুক্ত-পরীক্ষা আলিম শাখা) ০১৭১৬-৫১০৪৮৮, পিএ টু পরীক্ষা নিয়ন্ত্রক ০১৭৭৭-৮১৬২৮২।

আসন্ন ২ জুলাই থেকে আলিম পরীক্ষা শুরু হচ্ছে। এই পরীক্ষার জন্য ইতোমধ্যে শিক্ষা প্রশাসন পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে ব্যর্থতা, বিদায় নিলেন ডাচ কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:২২ এম


বিশ্বকাপে ব্যর্থতা, বিদায় নিলেন ডাচ কোচ

বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থতার পর নেদারল্যান্ডসের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ রোনাল্ড কোমান দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। মরক্কোর বিরুদ্ধে টাইব্রেকারে হেরে রাউন্ড অব ৩২ থেকে বিদায়ের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন।

বুধবার (১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ৬৩ বছর বয়সী এই ডাচ কোচ তার পদত্যাগের ঘোষণা দেন। পরে এটি নিশ্চিত করেছে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)।

পদত্যাগের কারণ বর্ণনা করতে গিয়ে কোমান বলেন, বিশ্বকাপে যে লক্ষ্য নিয়ে দল মাঠে নেমেছিল, তা পূরণ করতে তিনি সক্ষম হননি। ব্যর্থতার পুরো দায়ভার তিনি নিজের কাঁধে নিচ্ছেন।

তিনি আরও জানান, কিছু ব্যক্তিগত ও পারিবারিক কারণও তার এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে অসুস্থ স্ত্রীর পাশে আরও বেশি সময় ব্যয় করতে চান বলেই তিনি দায়িত্ব ছাড়ার চিন্তা করেছেন।

কোমান বলেন, ফুটবল আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও, আমার কাছে পরিবার ও স্বাস্থ্যই কিন্তু সর্বাধিক অগ্রাধিকার।

বিদায়বার্তায় তিনি ফেডারেশন, খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বিশ্বকাপ জিতে বিদায় নিতে পারলে সেটাই হতো সবচেয়ে আনন্দের আলোচনা। তবে দীর্ঘ কোচিং ও ফুটবল ক্যারিয়ার নিয়ে তিনি গর্বিত বলেও উল্লেখ করেন।

এদিকে নেদারল্যান্ডস দলের কারিগরি পরিচালক নাইজেল ডি ইয়ং এবারের বিশ্বকাপ অভিযানকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, দলের লক্ষ্য ছিল অন্তত সেমিফাইনালে পৌঁছানো এবং শিরোপার লড়াইয়ে থাকা। কিন্তু যে লক্ষ্য পূরণ হয়নি, তা নিয়ে পুরো দল হতাশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকা উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ, সম্পাদক বাবু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৫ এম


ভালুকা উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ, সম্পাদক বাবু

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের অধীনস্থ ভালুকা উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

উপজেলা শাখার আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন মো. রিয়াদ পাঠান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহমুদুল হাসান বাবু।

একইসঙ্গে ভালুকা পৌর শাখায় আহ্বায়ক হিসেবে মিয়াদুল হক খান মিয়াদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মাহিদ আল হাসান মৃদুল এবং সদস্য সচিব হিসেবে ইমরুল হাসান কায়েসকে নিয়ে ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিস্তারিত জানানো হয়।

উপজেলা ছাত্রদলের ঘোষিত আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে শরীফ হাসানকে। এছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন মো. মাজেদুল হাসান মঈন, মো. আলীরাজ, মাহবুব আলম ও মো. জুবায়ের হোসেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আনোয়ার হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. তরিকুল ইসলাম লিমন, অলি উল্লাহ সাইদ (প্রধান), মো. ফরহাদ হোসেন (রেজা) ও মো. তারেকুজ্জামান খান। সহ সাধারণ সম্পাদক হয়েছেন মো. সিফাত মিয়া এবং আল নাহিয়ান দীপ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহিদ হাসান প্রান্ত, দপ্তর সম্পাদক পদে মো. ফয়সাল মাল্লিক এবং প্রচার সম্পাদক পদে মো. জাহিদ হাসানকে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণার পর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভালুকা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল বের করেন।

নবনির্বাচিত সভাপতি মো. রিয়াদ পাঠান বলেন, "দল যে দায়িত্ব আমাদের ওপর অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে পালন করব।" তিনি আরও বলেন, "তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করব এবং আগামী দিনের সব সাংগঠনিক কর্মসূচি সফল করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।"

সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু বলেন, "তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করে ভালুকা উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল ও সুসংগঠিত করা হবে।" তিনি আরও যোগ করেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর হাতকে শক্তিশালী করতে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে মাঠে থেকে কাজ করব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৭ এম


ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক। উপমহাদেশের অন্যতম প্রাচীন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই উচ্চশিক্ষার বিস্তার, জ্ঞান-বিজ্ঞান চর্চা এবং উদ্ভাবনে অনন্য ভূমিকা পালন করে চলেছে।

বুধবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে মঙ্গলবার (৩০ জুন) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে জাতির রাজনৈতিক, সামাজিক ও জাতীয় জাগরণ ঘটেছে এবং এরই ক্রমধারায় অভ্যুদয় ঘটেছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের।

তিনি বলেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম, ৯ মাসের সশস্ত্র রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন, চব্বিশের গণঅভ্যুত্থানসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান অসামান্য ও গৌরবোজ্জ্বল।

একইসঙ্গে দেশের উচ্চশিক্ষা, গবেষণা, মানবিকতা, মুক্তবুদ্ধি চর্চা, শিক্ষা-সাহিত্য-সংস্কৃতির বিকাশেও এই বাতিঘরের কীর্তি অবিস্মরণীয়। দক্ষ মানবসম্পদ ও পেশাজীবী তৈরি, চিন্তক ও দূরদর্শী নেতৃত্ব গড়ে তোলাসহ জনজীবনের প্রতিটি ক্ষেত্রে এই জ্ঞানপীঠের অবদান অনন্য সাধারণ।

এই প্রেক্ষাপটে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক এই বিশ্ববিদ্যালয়ের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ যথার্থ ও প্রাসঙ্গিক হয়েছে বলে মনে করেন মো. সাহাবুদ্দিন।

তিনি বলেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। দেশের উচ্চশিক্ষার পথিকৃৎ ঢাকা বিশ্ববিদ্যালয়কেও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। শিক্ষা ও গবেষণা পাঠ্যক্রমকে যুগোপযোগী ও আধুনিক করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আগামীতেও গৌরবময় ঐতিহ্য ও একাডেমিক শ্রেষ্ঠত্ব বজায় রাখবে, জাতীয় জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে জনগণের পাশে থাকবে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ইতিবাচক অবদান অব্যাহত রাখবে, এটাই সবার প্রত্যাশা। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ট্রাকে বাসের ধাক্কার পর আগুন, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৮ এম


ভারতে ট্রাকে বাসের ধাক্কার পর আগুন, নিহত ৮

ভারতের রাজস্থানে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটি একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে দাউদাউ করে আগুন ধরে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ৮ জন যাত্রী নিহত হয়েছেন এবং ২২ জন আহত হন।

বুধবার ভোররাতে রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাসটি মোট ৩৭ জন যাত্রী নিয়ে ঋষিকেশ থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৩টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। ফলে সঙ্গে সঙ্গেই বাসটিতে আগুন ধরে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল। তারা আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে পাঠায়। উদ্ধারকাজের শুরুতেই ছয়জনের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে পাঠানো হয়। দৌসা জেলার পুলিশ সুপার পীযূষ দীক্ষিত নিজে উপস্থিত থেকে এই উদ্ধারকাজের তদারকি করেন।

রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলট মর্মান্তিক এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, পুলিশ এখন তা তদন্ত করে দেখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%