০৯:২২ এম
বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থতার পর নেদারল্যান্ডসের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ রোনাল্ড কোমান দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। মরক্কোর বিরুদ্ধে টাইব্রেকারে হেরে রাউন্ড অব ৩২ থেকে বিদায়ের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন।
বুধবার (১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ৬৩ বছর বয়সী এই ডাচ কোচ তার পদত্যাগের ঘোষণা দেন। পরে এটি নিশ্চিত করেছে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)।
পদত্যাগের কারণ বর্ণনা করতে গিয়ে কোমান বলেন, বিশ্বকাপে যে লক্ষ্য নিয়ে দল মাঠে নেমেছিল, তা পূরণ করতে তিনি সক্ষম হননি। ব্যর্থতার পুরো দায়ভার তিনি নিজের কাঁধে নিচ্ছেন।
আরও পড়ুন: পিরোজপুরে লাশ দাফনে বাধা, নাহিদ ইসলামের নিন্দা ও ইনসাফের আহ্বান
তিনি আরও জানান, কিছু ব্যক্তিগত ও পারিবারিক কারণও তার এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে অসুস্থ স্ত্রীর পাশে আরও বেশি সময় ব্যয় করতে চান বলেই তিনি দায়িত্ব ছাড়ার চিন্তা করেছেন।
কোমান বলেন, ফুটবল আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও, আমার কাছে পরিবার ও স্বাস্থ্যই কিন্তু সর্বাধিক অগ্রাধিকার।
বিদায়বার্তায় তিনি ফেডারেশন, খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বিশ্বকাপ জিতে বিদায় নিতে পারলে সেটাই হতো সবচেয়ে আনন্দের আলোচনা। তবে দীর্ঘ কোচিং ও ফুটবল ক্যারিয়ার নিয়ে তিনি গর্বিত বলেও উল্লেখ করেন।
এদিকে নেদারল্যান্ডস দলের কারিগরি পরিচালক নাইজেল ডি ইয়ং এবারের বিশ্বকাপ অভিযানকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, দলের লক্ষ্য ছিল অন্তত সেমিফাইনালে পৌঁছানো এবং শিরোপার লড়াইয়ে থাকা। কিন্তু যে লক্ষ্য পূরণ হয়নি, তা নিয়ে পুরো দল হতাশ।
আরও পড়ুন: বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছে, সহায়তার অর্থছাড় কমেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন