০৫:০৬ পি.এম
ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : চলতি বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর থেকে সারাদেশজুড়ে এই পরীক্ষা একযোগে শুরু হবে। উল্লেখিত পরীক্ষা ১৫ ডিসেম্বর তারিখে শেষ হবে।
আজ রোববার, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য সময়সূচি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর দিনটি অনুষ্ঠিত হবে বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় এই দুই বিষয়ের পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
আরও পড়ুন: হুথিদের হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দর পুনরায় চালু করল সৌদি আরব
এছাড়া পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলিতে জানানো হয়েছে যে, পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লেখ করা সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের জন্যও ১ ঘণ্টা ৩০ মিনিট, মোট ৩ ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে যে, পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজেদের প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে পরীক্ষা আরম্ভের অন্তত সাত দিন পূর্বে সংগ্রহ করবে। পরীক্ষার্থীদের তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তাদের পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
শুধুমাত্র কেন্দ্রসচিব ছাড়াও অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা অন্যান্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আনতে পারবেন না।
আরও পড়ুন: জাবিতে অতিথি পাখির আগমন, প্রশাসনের কঠোর নির্দেশনা মানতে হবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন