প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য বিথীকা বিনতে হোসাইনের পক্ষ থেকে কমলনগর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের বিনোদনের জন্য ক্রীড়া সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রী হস্তান্তর করা হয়, যা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ক্লাবের পক্ষে উপহার গ্রহণ করেন সাংবাদিক এম এ মজিদ, মুছা কালিমুল্লাহ, শোরাফ, এমরান এবং ইউনুছসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এমপির পক্ষ থেকে স্থানীয় দলীয় নেতা-কর্মীরা এসব ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে তুলে দেন। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সোহাগ, মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান, ছাত্রদল নেতা এবং মৎস্যজীবী দলের সদস্য সচিব রেদোয়ান।
উপহার প্রদান শেষে উপস্থিত নেতৃবৃন্দ জানান, এমপি বিথীকা বিনতে হোসাইনের এই উদ্যোগ স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সুস্থ ও বিনোদনমূলক ক্রীড়া চর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে। এ উদ্যোগকে সাংবাদিক নেতৃবৃন্দ সাধুবাদ জানান। এদিকে, কমলনগর উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ও দুটি থানায় যথেষ্ট পরিমাণ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন