ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফরিদপুরে ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন


ফরিদপুরে ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন

ফরিদপুরে ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে পালাক্রমে ধর্ষণের দায়ে সুমন মোল্লা (২১) ও মো. ওসমান বেপারী (৩১) নামে দুইজন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে, এবং জরিমানার অর্থ অনাদায়ে তাদের আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ প্রহরায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি মাদ্রাসার ছাত্রী। ২০২৪ সালের ১৭ অক্টোবর, প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হয়। পরে প্রেমিক না আসায় বাড়ি পৌঁছে দেওয়ার জন্য মামাতো ভাই রিয়াজ বেপারীকে ফোন করে সে।

এরপর রিয়াজ বেপারী ওই কিশোরীকে ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর মহল্লায় সৈয়দ ফকিরের বাড়িতে নিয়ে যান। পরদিন ১৮ অক্টোবর, সকালে রিয়াজ বাইরে চলে গেলে তার দুই বন্ধু সুমন মোল্লা ও মো. ওসমান বেপারী কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ২০২৪ সালের ২১ অক্টোবর ফরিদপুর কোতোয়ালি থানায় সুমন মোল্লা, ওসমান বেপারী ও রিয়াজ বেপারীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে ফরিদপুর কোতোয়ালি থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) জাফর ইকবাল ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

রায়ের বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, এ রায় নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধ কমাতে ভূমিকা রাখবে। অপরাধ করে কেউ পার পাবে না—আদালতের এ রায়ের মাধ্যমে সমাজে এমন একটি বার্তা পৌঁছাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের ক্রীড়া চর্চায় এমপি বিথীকা বিনতে হোসাইনের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

শোরাফ উদ্দিন (লক্ষ্মীপুর)জেলা প্রতিনিধি

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


সাংবাদিকদের ক্রীড়া চর্চায় এমপি বিথীকা বিনতে হোসাইনের উদ্যোগ

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য বিথীকা বিনতে হোসাইনের পক্ষ থেকে কমলনগর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের বিনোদনের জন্য ক্রীড়া সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রী হস্তান্তর করা হয়, যা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ক্লাবের পক্ষে উপহার গ্রহণ করেন সাংবাদিক এম এ মজিদ, মুছা কালিমুল্লাহ, শোরাফ, এমরান এবং ইউনুছসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এমপির পক্ষ থেকে স্থানীয় দলীয় নেতা-কর্মীরা এসব ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে তুলে দেন। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সোহাগ, মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান, ছাত্রদল নেতা এবং মৎস্যজীবী দলের সদস্য সচিব রেদোয়ান।

উপহার প্রদান শেষে উপস্থিত নেতৃবৃন্দ জানান, এমপি বিথীকা বিনতে হোসাইনের এই উদ্যোগ স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সুস্থ ও বিনোদনমূলক ক্রীড়া চর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে। এ উদ্যোগকে সাংবাদিক নেতৃবৃন্দ সাধুবাদ জানান। এদিকে, কমলনগর উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ও দুটি থানায় যথেষ্ট পরিমাণ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার সংকটের সমাধান না হলে কৃষি কর্মকর্তার চাকরি থাকবে না: কৃষকদল সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


সার সংকটের সমাধান না হলে কৃষি কর্মকর্তার চাকরি থাকবে না: কৃষকদল সভাপতি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাসায়নিক সারের চরম সংকটের কারণে ক্ষুব্ধ কৃষকদের অভিযোগ শোনার পর জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন উপজেলা কৃষি কর্মকর্তাকে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি জানান, দ্রুত সার সংকটের সমাধান করা না হলে চাকরি থাকবে না।

শনিবার (২২ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মকরমপুর বালুর ঘাটে মহানন্দা-পুনর্ভবা নদীর মোহনায় ভূ-গর্ভস্থ পানি উত্তোলন বন্ধে নদীর পানি দিয়ে সেচকাজের একটি প্রকল্প পরিদর্শনকালে এই ঘটনা ঘটে।

পরিদর্শনকালে স্থানীয় কৃষকেরা বিএমডিএ চেয়ারম্যানের কাছে তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, আমন মরসুমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তারা প্রয়োজনীয় ডিএপি ও অন্যান্য সার পাচ্ছেন না। এ কারণে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় তারা ভুগছেন। সমস্যা আরও বাড়ছে, কারণ খোলাবাজারে অত্যন্ত উচ্চ দামে সারের মূল্য দরিদ্র কৃষকদের জন্য অপ্রাপ্য হয়ে উঠেছে। কৃষকদের এমন অভিযোগের পর ঘটনাস্থলে উপস্থিত গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেনের কাছে সারের কৃত্রিম সংকট এবং তদারকির বিষয়ে জবাবদিহি চান হাসান জাফির তুহিন।

জবাবদিহির একপর্যায়ে কৃষক দল সভাপতি ও বিএমডিএ চেয়ারম্যান স্পষ্টভাবে কৃষি কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, 'কৃষকদের সারের সমস্যার সমাধান না করলে চাকরি থাকবে না।' তিনি এই বাক্যটি পরপর দুইবার উচ্চারণ করেন এবং এ বিষয়ে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা জানান।

তবে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেন জানিয়েছেন, চলতি মাসের নির্ধারিত বরাদ্দের সার প্রায় শেষ পর্যায়ে থাকলেও এটা সঠিকভাবে বন্টন করা হচ্ছে। বর্তমানে রোপা আমন এবং আমবাগানে একসঙ্গে সারের বাড়তি চাহিদা তৈরি হয়েছে, যার ফলে কিছু সাময়িক সমস্যা দেখা দিচ্ছে। কোনো ডিলার বা ব্যবসায়ী যাতে অবৈধ মজুত বা কালোবাজারি করতে না পারে, সেজন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং তদারকি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১২ আগস্ট গোমস্তাপুরে সারের কৃত্রিম সংকট এবং চড়া দামের প্রতিবাদে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় আমন চাষিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আদালত প্রাঙ্গণে উত্তেজনা

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা বুলবুল হত্যা: ৮ আসামির ১০ দিনের রিমান্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা বুলবুল হত্যা: ৮ আসামির ১০ দিনের রিমান্ড

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামি যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল হত্যার ঘটনার মামলায় আটজন আসামিকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় তিনজন নারী আসামির প্রত্যেককে তিন দিনের রিমান্ডও দেওয়া হয়েছে।

রবিবার, এই রিমান্ড শুনানি নিয়ে আদালতের প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আসামিদের ওপর হামলাকারীরাও চেষ্টা চালায়।

আইনজীবীরা জানান, রিমান্ড শুনানি উপলক্ষে এদিন সকাল থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আদালতে ভিড় জমাতে থাকেন। তারা বিচারের দাবি জানিয়ে আদালতের প্রাঙ্গণে মানববন্ধন করেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও প্রদান করেন। পরে তারা আদালতের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেয়ার শুরু করেন। এতে অন্য একটি মামলার শুনানি ব্যাহত হলে বিচারক সাময়িকভাবে আদালত ত্যাগ করেন। তবে পরিস্থিতি শান্ত হলে তিনি পুনরায় আদালতে ফেরেন।

পরে, বুলবুল আহমেদের হত্যা মামলার আসামিদের রিমান্ড শুনানির জন্য যখন আদালতে নিয়ে যাচ্ছিলেন, তখন নেতাকর্মীরা আসামিদের ওপর হামলা করার চেষ্টা করেন। কিছু লোক পুলিশ ব্যারিকেড ভেঙে আসামিদের ওপর হামলা করতে উদ্যত হন। পরে পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, 'আসামিদের আদালতে হাজির হওয়ার খবর শোনার পর আমরা আদালতে অবস্থান করি। মূলত বুলবুল আহমেদকে হারিয়ে আমাদের লোকজন ক্ষুব্ধ হয়ে আছেন। তারা এই হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না। সেইসাথে আসামিদের আচরণ দেখেও তারা আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।'

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত শেখ সিফাত, জুমান অথবা হোয়াইট জুমান, মাহবুব হোসেন অথবা মাহাফুজ, রিয়াদ, মো. সিয়াম, ইফরান, ইয়াসমিন ও সিজান অথবা জিসানকে আদালত ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছে। একইসাথে মোসা. মিনারা, নাসিমা ও রুমার জন্য তিন দিনের রিমান্ডও দেওয়া হয়েছে।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, 'আসামিদের আদালতে নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা করার চেষ্টা করা হয়েছিল। আমাদের সদস্যদের প্রচেষ্টায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি। আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন।'

এর আগের ঘটনা অনুযায়ী, গত ২০ আগস্ট রাতে নারায়ণগঞ্জের বন্দরের সালেহনগর এলাকায় জাহিদ হাসান বুলবুল (৪৫) হত্যা করার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মামলা তুলে না নেওয়ার কারণে 'সিফাত বাহিনী'র প্রধান সিফাতের নেতৃত্বে বুলবুলকে কুপানো হয়েছে। নিহত বুলবুল সালেহনগর শাহী মসজিদের এলাকা রাজা মাস্টারের ছেলে। তিনি সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সভাপতি ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবার ক্যান্সার, ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত থেকে টেস্ট অভিষেক সারাংশের লড়াইয়ের গল্প

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


বাবার ক্যান্সার, ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত থেকে টেস্ট অভিষেক সারাংশের লড়াইয়ের গল্প

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেক হল মধ্যপ্রদেশের অলরাউন্ডার সারাংশ জৈনের। রবিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হওয়া ম্যাচে ৩৩ বছর বয়সী জৈন সতীর্থ ও অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার হাত থেকে টেস্ট ক্যাপ পান।

তার অভিষেকের কারণে প্রথম টেস্টে খেলা কুলদীপ যাদবকে একাদশের বাইরে রাখা হয়েছে।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। টসের সময়েই জৈনের অভিষেকের বিষয়টি নিশ্চিত করেন তিনি। তবে কুলদীপের বাদ পড়ার কারণ হিসেবে গিলের দেওয়া ‘ইনফেকশনে’র ব্যাখ্যা কিছুটা চমকে দেওয়ার মতো।

আজকালের প্রতিবেদনে বলা হয়, গলে প্রথম টেস্টে ভারত ১৬৫ রানে জয় পেয়েছিল। সেই ম্যাচে কুলদীপ ২৫ ওভার বল করে মাত্র একটি উইকেট নিয়েছিলেন। অন্যদিকে রবীন্দ্র জাদেজা এবং অভিষেক হওয়া মানব সুথার বল হাতে বেশি প্রভাব ফেলেছিলেন।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি শ্রীলঙ্কার পরিবেশে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন জৈন।

ভারত ‘এ’ দলের সাম্প্রতিক শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচে ছয়টি উইকেট নেওয়ার পাশাপাশি অপরাজিত ৭০ রান করেছিলেন তিনি।

জৈনের অন্তর্ভুক্তিতে ভারতের হাতে এল আরও একটি ডান হাতি অফ-স্পিন বিকল্প। একইসঙ্গে ব্যাটিংয়েও বাড়ল গভীরতা। পাঁচ বোলারের কম্বিনেশন ধরে রাখতে চাওয়া ভারতীয় দলের কাছে তার অলরাউন্ড দক্ষতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ইন্দোরে ১৯৯৩ সালের ৩১ মার্চ জন্ম জৈনের।

২০১৪-১৫ মরশুমে মধ্যপ্রদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। তাঁর বাবা সুবোধ জৈনও মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছেন। ইন্দোরের বিজয় ক্লাবে ক্রিকেট শেখার সময় রাজত পাতিদারের সঙ্গেও খেলেছেন সারাংশ।

২০২১-২২ মৌসুমে মধ্যপ্রদেশের প্রথম রঞ্জি ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। নকআউট পর্বে ১৩টি উইকেট নেওয়ার পাশাপাশি মুম্বইয়ের বিরুদ্ধে ফাইনালে ৫৭ রান করেন তিনি।

২০২২-২৩ রঞ্জি ট্রফিতে ৩৫টি উইকেট নেওয়ার পাশাপাশি ৩৬০ রান করেন জৈন। সেই পারফরম্যান্সের জন্য তিনি টুর্নামেন্টের সেরা অলরাউন্ডারের লালা অমরনাথ পুরস্কার পান।

২০২৫ বছরের দলীপ ট্রফিতেও দুরন্ত ছন্দে ছিলেন জৈন। সেন্ট্রাল জোনের হয়ে দুই ম্যাচে ১৬টি উইকেট নেওয়ার পাশাপাশি সেমিফাইনাল ও ফাইনাল, দুই ম্যাচেই অর্ধশতরান করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

এরপর ২০২৫-২৬ রঞ্জি ট্রফিতেও তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। ৫৭.৫৫ গড় এবং ৩০টি উইকেটও তিনি নিয়েছেন।

অন্যদিকে, কুলদীপের বাদ পড়া প্রথমে শুধুই দলীয় কম্বিনেশনের সিদ্ধান্ত বলে মনে হয়েছিল। ২০১৭ সালে টেস্ট অভিষেকের পর থেকে মাত্র ১৯টি টেস্ট খেলেছেন বাঁ হাতি এই চায়নাম্যান বোলার। দলের ভারসাম্য এবং ফিঙ্গার স্পিনারদের প্রতি ভারতের আস্থার কারণে একাধিকবার তাঁকে বাইরে থাকতে হয়েছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরের ১০টি টেস্টেও তাঁকে একটিতেও খেলানো হয়নি।

তবে কলম্বো টেস্টের আগে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর কুলদীপের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, পরিস্থিতি অনুযায়ী দলের সবচেয়ে কার্যকর বোলারদেরই বেছে নেওয়া হয় এবং কুলদীপ এখনও ভারতের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলেও কুলদীপের প্রশংসা করে জানিয়েছিলেন, তিনি ভাল বল করছেন এবং দলের পরিকল্পনায় এখনও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফলে ‘ইনফেকশন’-এর কারণে তাঁর অনুপস্থিতি পরিস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

তবে কুলদীপের অনুপস্থিতির চেয়েও সারাংশ জৈনের কাছে বড় বিষয় তাঁর বহু প্রতীক্ষিত অভিষেক। দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের অলরাউন্ড দক্ষতার প্রমাণ দেওয়ার সুযোগ পেলেন মধ্যপ্রদেশের এই ক্রিকেটার।

কলম্বো টেস্টে ভারতীয় একাদশ হল: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাড়িক্কল, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, সারাংশ জৈন, মানব সুতার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%