বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং
০৯:৫০ পি.এম
আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সম্মানিত বিদায়ী কমিশনার জনাব মোঃ আশিক সাঈদ-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৯ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে বিএমপি পুলিশ লাইন্স ড্রিল শেডে আবেগঘন পরিবেশে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব মোঃ আব্দুল হান্নান।
সহকর্মীদের চোখে বিদায়ী কমিশনার
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে বিদায়ী অতিথির কর্মময় জীবনের বিভিন্ন ইতিবাচক দিক উঠে আসে। বক্তারা তাঁদের আলোচনায় বিদায়ী পুলিশ কমিশনারকে একজন ডায়নামিক, দক্ষ, গুণী, ফোর্স-বান্ধব ও মানবিক গুণাবলিসম্পন্ন পেশাদার চৌকস কর্মকর্তা হিসেবে অবিহিত করেন এবং তাঁর ভূয়সী প্রশংসা করেন। একই সাথে বক্তারা বিদায়ী অতিথির ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিদায়ী অতিথির অনুভূতি
সহকর্মীদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে সম্মানিত বিদায়ী পুলিশ কমিশনার জনাব মোঃ আশিক সাঈদ বরিশালে তাঁর স্বল্পমেয়াদি কর্মময় জীবনের নানা স্মৃতি ও অনুভূতি ব্যক্ত করেন। উল্লেখ্য, বিদায়ী কমিশনার মহোদয়ের পরবর্তী কর্মস্থল ডিআইজি, রাজশাহী রেঞ্জ।
সম্মাননা স্মারক প্রদান, অনুষ্ঠান শেষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিদায়ী কমিশনার জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
জনাব সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)
জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন– উপ-পুলিশ কমিশনার (উত্তর)
জনাব মোঃ শরফুদ্দীন– উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)
এছাড়াও বিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উক্ত বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির পক্ষ থেকে আজ জানানো হয়, গতকাল বুধবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা গুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে আছেন মো. দুদু আলামিন (৩০), মো. দুখু মিয়া (২৩), মো. শামীম (১৯), মো. সোহানুর রহমান সোহান (২৯), মো. শান্ত মিয়া (২০), মো. আকাশ (২০), মো. ইসরাফিল (২১), মো. কুতুব উদ্দীন (২৯), মো. রবিন (২৪), মো. সোহান (১৮), মো. রতন (৩৮), মো. সাইনুল ইসলাম (৩০), মো. রাফি (২১), মো. শেখ রাকিব আহমেদ (১৮), মো. শুভ (২১), শেখ শান্ত রহমান (ইমন) (১৯), মো. ইয়াসিন (৩০), মো. হামজা (১৯), মনির হোসেন রতন (২১), মো. ফারুক (৪১), মো. জসিম (২৫), মো. আরিফ (২৬), মো. মিঠুন (৩৭), মো. রনি (৫০), মন্টা পাটোয়ারী (২৭), মো. মনির (৪০), মো. শাকিল আহম্মদ পরি (৫৩), মো. নুরুল আমিন (২২), মো. আকাশ ওরফে পান্না, মো. সাহেব, মো. সাহেব বিশ্বাস (২৭), মো. রুবেল, মো. রকি (২০), মো. তামিম (২৩), মো. রাজীব (২১), মো. কিরন মিয়া (১৯), মো. জালাল উদ্দিন (৩৭), মো. আরিফ (২৮), মো. নজরুল ইসলাম (৩০), মো. সিফাত (২১), সাজু (১৮), মো. রনি (২০), মো. তোফাজ্জাল (৫২), মো. রেজাউল (৭২), মো. মিরাজ উদ্দিন (২৮), রোকসানা বেগম (২৮), ইয়াছিন আরাফাত (২৭), মো. হৃদয় খান (২৪), মো. আনিছুর রহমান (৫২), মোসলেহ উদ্দিন (৩২), শাহীনুর রহমান (৩১) ও মো. আবুল কাশেম (২৪)।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৬ জন, শেরেবাংলা নগর থানায় ১০ জন, মোহাম্মদপুর থানায় ২৫ জন, আদাবর থানায় ৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জন ও হাতিরঝিল থানায় ৪ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের এরপর আদালতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলমান বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে উন্মাদনা বিরাজ করছে, তা যেন নিছক আনন্দময় থাকে। ভীতি কিংবা কোনোভাবে যেন তা সহিংসতা বা প্রাণনাশের পর্যায়ে না পৌঁছায়- জাতীয় সংসদে দেশবাসীর প্রতি এমন আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ব্রাজিল সাপোর্টাররা হেরে গিয়ে হতাশ, আর্জেন্টিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বেসরকারি সংসদ সদস্যদের ওপর উত্থাপিত বিলের বিষয়ে আলোচনায় অংশ নিয়ে স্পিকারের মাধ্যমে দেশবাসীর কাছে এ আহ্বান জানান তিনি।
সারাদেশে বিশ্বকাপ ফুটবলের প্রভাব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল ঝড়ে আক্রান্ত। দেশের প্রত্যেকটা মানুষ, বিশেষ করে আমাদের যুবসমাজ বা ভবিষ্যৎ প্রজন্ম- তাদের মধ্যে আমেজটা বেশি। বিভিন্ন মাধ্যমে সবাই ফুটবল উপভোগ করছেন।’
ফুটবল উন্মাদনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও প্রাণহানির খবরে উদ্বেগ প্রকাশ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশবাসীর কাছে একটা আহ্বান জানাতে চাই, আমরা দেখেছি এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে। বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমার কাছে যে তথ্য আছে, তাতে ১০ জন মারা গেছে, এটা দুর্ভাগ্যজনক।’
আমিনুল হক আরও বলেন, ‘খেলা একটা আনন্দদায়ক বিষয়, এটা নিয়ে উন্মাদনা থাকবে, উৎসাহ থাকবে। ঘরে ঘরে ব্রাজিল-আর্জেন্টিনার যুদ্ধ চলমান রয়েছে। ব্রাজিল সাপোর্টাররা হতাশ, তাদের টিম হেরে গেছে। দেশে ব্রাজিল-আর্জেন্টিনার যে পরিবেশ, তা যেন আনন্দময় থাকে। এটাকে কেন্দ্র করে দেশে যেন প্রাণনাশের ঘটনা না ঘটে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে পিটিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়ে থাকা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আরেফিন বাদল।
সভায় বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইসমাইল হোসেন প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়াও, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন রেজা, গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সায়েম মোর্শেদসহ আরও অনেক অতিথি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষ অংশে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছে সুইজারল্যান্ড। এবার তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
তবে প্রতিপক্ষের শক্তিমত্তার পাশাপাশি লিওনেল মেসির বিপক্ষে প্রথমবার মাঠে নামার সুযোগকেও সুইস ফুটবলাররা ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে দেখছেন।
শেষ ষোলোতে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে মুরাত ইয়াকিনের দল। অন্যদিকে মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। টানা আট ম্যাচ অপরাজিত থাকা সুইজারল্যান্ড এবার টুর্নামেন্টের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি। সুইস অধিনায়ক গ্রানিত জাকা বলেছেন, কোয়ার্টার ফাইনালে উঠে দল আরও ক্ষুধার্ত হয়ে উঠেছে। তার ভাষায়, লক্ষ্য যত কাছে আসে, সাফল্যের আকাঙ্ক্ষাও তত বাড়ে। দলের ওপর থাকা চাপকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। মেসির বিপক্ষে খেলার সুযোগ নিয়ে জাকা বলেন, "মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর যুগে ফুটবল খেলতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। আর্জেন্টিনাকে নিয়ে এখনও পুরো বিশ্লেষণ শুরু করিনি, তবে শিগগিরই তাদের নিয়ে বিস্তারিত প্রস্তুতি নেব।" স্ট্রাইকার সেড্রিক ইটেনও মেসির বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় আছেন। তিনি বলেন, "মেসির বিপক্ষে খেলার চেয়ে বড় কিছু হতে পারে না। তিনি দারুণ ছন্দে আছেন। তাই আমাদের শতভাগ প্রস্তুত থাকতে হবে।" মিডফিল্ডার রেমো ফ্রয়লার জানান, ক্যারিয়ারে এবারই প্রথম মেসির বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। তাহলে ম্যাচটি তার জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। তবে শুধু কোয়ার্টার ফাইনালে উঠেই সন্তুষ্ট নন, তিনি দলকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানিয়েছেন। তরুণ মিডফিল্ডার ফাবিয়ান রিডারও নিজের আবেগ লুকাননি। তিনি বলেন, "ছোটবেলায় কখনো ভাবিনি বিশ্বকাপের মতো মঞ্চে মেসির সঙ্গে একই মাঠে খেলব। স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে, অনুভূতিটা দারুণ।" তবে ইতিহাস সুইজারল্যান্ডের পক্ষে কথা বলছে না। দুই দলের সাতটি দেখায় পাঁচবারই জিতেছে আর্জেন্টিনা, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
বিশ্বকাপে দুই দলের সর্বশেষ লড়াই ২০১৪ সালে, যেখানে অতিরিক্ত সময়ে অ্যাঞ্জেল দি মারিয়ার গোলে ১-০ ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তেরা।
এবার সেই ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে সুইজারল্যান্ড।
তালাশ বিডি/মিডিয়া লিঃ