ঢাকা সোমবার, ২০ই জুলাই, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই শ্রাবণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই সফর, ১৪৪৮হিজরী
সোমবার, ২০ই জুলাই, ২০২৬ইং ০৫ই শ্রাবণ, ১৪৩৩বাং

বিজয়-সংগীতার বিচ্ছেদের গুঞ্জনে নতুন মোড়


বিজয়-সংগীতার বিচ্ছেদের গুঞ্জনে নতুন মোড়

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয়ের স্ত্রী সংগীতা সোর্নালিঙ্গম শ্রীলংকার তামিল পরিবারের একটি মেয়ে এবং বর্তমানে লন্ডনে বসবাস করছেন। ১৯৯৯ সালের আগস্ট মাসে ভালোবেসে তিনি বিজয়কে বিয়ে করেছিলেন। সংগীতা বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন। বিজয় ও সংগীতার দুই সন্তান রয়েছে- জেসন সঞ্জয় এবং দিব্যা সাশা।

দীর্ঘদিন ধরে তাদের সংসার ভাঙনের গুঞ্জন চলছে। তবে, বর্তমানে শোনা যাচ্ছে এক ভিন্ন সুর। তাদের আবার এক হওয়ার খবর পাওয়া গেছে। এ বিকাশে বিজয়ের ভক্ত-অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে উঠেছে। তারা এ দম্পতির আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন। আদালতের শুনানির পরেই পরিষ্কার হতে পারে তারা বিবাহবিচ্ছেদের পথে এগোবেন কি না, অথবা সম্পর্ক আবার ঠিক করার সিদ্ধান্ত নেবেন।

জানা গেছে, এ দম্পতির মধ্যে দূরত্ব কমানোর জন্য চেষ্টা করা হচ্ছে এবং তারা সবকিছু মিলিয়ে সম্পর্ক পুনরায় জোড়া লাগানোর পথে হাঁটতে পারেন। ২০২৪ সালে থালাপতি বিজয় অভিনয় ছেড়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি একটি রাজনৈতিক দল গঠন করেন এবং এর নাম দেন তামিলাগা ভেট্রি কাজাগাম। তিনি দলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দলের হয়ে নির্বাচন করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল যেন ব্যালন ডি’অর জয়ের মঞ্চ

তবে, বিধানসভা নির্বাচনের বেশ কয়েক মাস আগে থেকেই বিজয় খবরের শিরোনামে ছিলেন। দুপক্ষের মধ্যে আলোচনার ধরন বদলেছে। আগে যেখানে বিরোধের বিষয় ছিল, বর্তমান সেখানে সমাধানের পথ খোঁজা হচ্ছে। এর কারণে আদালতের বাইরে সমঝোতার সম্ভাবনার জল্পনা তৈরি হয়েছে। তবে, এ মামলার ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯০ মিনিটেই মিলিয়নিয়ার কেপ ভার্দের গোলরক্ষক!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৩:০৮ এম


৯০ মিনিটেই মিলিয়নিয়ার কেপ ভার্দের গোলরক্ষক!

স্পেনের তারকাখচিত আক্রমণভাগের সামনে এসে দাঁড়াল যেন একটি দুর্ভেদ্য প্রাচীর। একদিকে লা-ফুয়েন্তের শিষ্যদের পরিকল্পনা ছিল একের পর এক গোলবন্যা বইয়ে দেওয়ার, আর অন্যদিকে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ যোদ্ধা, ভোজিনিয়া। বিশ্বকাপের মঞ্চে স্পেনের মতো জায়ান্টদের বিপক্ষে কেপ ভার্দের এই গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্স সত্যিই ছিল রূপকথার গল্পের মতো।

ম্যাচের ৯০ মিনিট জুড়ে স্পেনের ফরোয়ার্ডরা বারবার থমকে যাচ্ছিলেন ভোজিনিয়ার গ্লাভসের কাছে। অন্তত সাতটি নিশ্চিত গোল তিনি বাঁচিয়ে রাখার মাধ্যমে শুধু দলের গোলপোস্টকে আগলে রাখেননি, বরং নিজের স্নায়ুচাপ এবং অবিশ্বাস্য পজিশনিংয়ের জাদু দেখিয়ে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দেন।

ম্যাচের এক পর্যায়ে স্প্যানিশ কোচ মরিয়া হয়ে তরুণ সেনসেশন লামিনে ইয়ামালকে মাঠে নামালেন। কিন্তু ১৮ বছর বয়সী এই বিস্ময় বালকও ভোজিনিয়ার অভিজ্ঞতার সামনে অসহায় ছিলেন। এই দুই খেলোয়াড়ের বয়সের ব্যবধান যদিও ২১ বছরেরও বেশি। তবে মজার ব্যাপার হলো, ভোজিনিয়ার বয়স ইয়ামালের বাবার বয়সের চেয়েও দুই বছর বেশি। ৪০ বছর ২২ দিন বয়সী এই গোলরক্ষক যেন সময়কে পিছনে নিয়ে গিয়েছিলেন। পরিসংখ্যান বলছে, ১৯৮৬ সালের পর বিশ্বকাপে চল্লিশোর্ধ্ব কোনো গোলরক্ষকের এমন অসাধারণ বীরত্ব দেখা যায়নি।

শেষ বাঁশি বাজার সাথে সাথেই ভোজিনিয়া কান্নায় ভেঙে পড়লেন। হাঁটু গেড়ে বসে থাকার মুহূর্তে তার চোখের জলে ছিল লড়াইয়ের ক্লান্তি এবং সাফল্যের আনন্দ।

গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শক শুধু একজন ফুটবলারকে দেখেননি, বরং দেখেছেন অদম্য ইচ্ছাশক্তির একটি প্রতিচ্ছবি। আর মাঠের বাইরে? ম্যাচ শুরুর আগে যার ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল পঞ্চাশ হাজারের নিচে, ম্যাচ শেষের ৯০ মিনিটে তার নামের পাশে যুক্ত হলো মিলিয়ন ফলোয়ারের মাইলফলক। একটি ম্যাচের অসাধারণ পারফরম্যান্স দিয়েই তিনি রাতারাতি বিশ্ব ফুটবলের নতুন মহাতারকা হয়ে উঠলেন ভোজিনিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল বিশ্বকাপ জিতলেই বিয়ে, ব্যতিক্রমী ঘোষণা এক সমর্থকের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৩:১০ এম


ব্রাজিল বিশ্বকাপ জিতলেই বিয়ে, ব্যতিক্রমী ঘোষণা এক সমর্থকের

বিশ্বকাপ ফুটবল এলেই বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে উন্মাদনা। প্রিয় দলের পতাকা, জার্সি, রঙিন সাজসজ্জা আর নানা আয়োজনের মাধ্যমে নিজেদের সমর্থনের জানান দেন ভক্তরা।

তবে চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা এক ব্রাজিল সমর্থক এবার একটি ব্যতিক্রমী ঘোষণার মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তিনি জানিয়েছেন, যে পর্যন্ত ব্রাজিল বিশ্বকাপ জিতছে, তিনি বিয়ের পিঁড়িতে বসবেন না।

মিরসরাই উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ সালমান ছোটবেলা থেকেই ব্রাজিল ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক। তিনি দলের জয়-পরাজয়কে নিজের আবেগের অংশ হিসেবে দেখেন এবং সেই ভালোবাসার প্রতিফলন ঘটাতে নিয়ে এসেছেন এই ব্যতিক্রমী সিদ্ধান্ত।

সালমান বলেন, "ব্রাজিল শুধু একটি ফুটবল দল নয়, এটি আমার আবেগের নাম। ছোটবেলা থেকে তাদের খেলা দেখে বড় হয়েছি। ২০০২ সালের পর থেকে আমরা শুধু অপেক্ষা করেই যাচ্ছি।" তিনি আরও বলেন, "প্রতিবারই স্বপ্ন জাগে, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতে হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি, ব্রাজিল আবার বিশ্বকাপ জিততে না পারা পর্যন্ত আমি বিয়ে করব না।"

সালমান আরও উল্লেখ করেন, "বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কিন্তু প্রিয় দলের জন্য এটুকু ত্যাগ আমি করতেই পারি। যেদিন ব্রাজিল আবার বিশ্বকাপ জয়ের ট্রফি হাতে তুলবে, সেদিনই বিয়ের বিষয়ে ভাবব।"

সালমানের এই ঘোষণার খবরটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় চায়ের আড্ডায়। সেখানে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ বিষয়টিকে নিছক মজা হিসেবে দেখছেন, আবার অনেকের মতে, এটি একজন নিবেদিতপ্রাণ সমর্থকের গভীর আবেগের বহিঃপ্রকাশ।

স্থানীয় ব্রাজিল সমর্থক আরাফাত হোসেন বলেন, "ফুটবল নিয়ে মানুষের আবেগ থাকতেই পারে। সালমানের সিদ্ধান্ত শুনে প্রথমে হাসি পেলেও পরে বুঝেছি, সে সত্যিই ব্রাজিলকে কতটা ভালোবাসে। আশা করি, তার স্বপ্নও পূরণ হবে, ব্রাজিলও আবার বিশ্বকাপ জিতবে।"

ব্যতিক্রমী এই ঘোষণার কারণে এখন এলাকায় ‘ব্রাজিল জিতলেই বিয়ে’— এমন কথাও ঘুরে ফিরছে মানুষের মুখে। অনেকেই বিষয়টিকে মজার ছলে নিলেও, সালমানের কাছে এটি তার প্রিয় দলের প্রতি নিখাদ ভালোবাসা ও অটুট বিশ্বাসের প্রতীক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফ উপকূলে ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৩:১৪ এম


টেকনাফ উপকূলে ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফে বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনা এলাকায় মাছ ধরতে গিয়ে ৭ জন বাংলাদেশী জেলেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। সোমবার (১৫ জুন) শাহপরীরদ্বীপ সংলগ্ন সমুদ্রসীমায় এ ঘটনাটি ঘটে। অপহৃত জেলেদের মধ্যে রয়েছেন ফয়সাল (২৬), জলিল (১৬), আজম (১২), হেলাল (১১), লালাইয়া (১৯), সৈয়দ আলম (২১) ও ফয়সাল (২২)। ঘটনাস্থল থেকে আটক হওয়া দুটি মাছ ধরার বোটের মালিক হলেন শাহপরীর দ্বীপের কোনাপাড়া এলাকার মো. আবদুর রাজ্জাক (৪০)।

স্থানীয় জেলেরা জানিয়েছেন, শাহপরীরদ্বীপের দক্ষিণ-পূর্ব পাড়া ঘাট থেকে তারা দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার বোট নিয়ে মাছ শিকারে বের হন। মাছ ধরে ফিরে আসার পথে তারা অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকায় মাছ ধরতে গিয়ে বাংলাদেশী জেলেরা প্রায়ই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হয়রানি ও আটক হওয়ার শিকার হন। তারা আটক জেলেদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

শাহপরীরদ্বীপ ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান জানিয়ে বলেন, ২ বিজিবির অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া এলাকার কাছে জেলেদের আটক করা হয়।

বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. অনীক চৌধুরী। তিনি জানান, কোস্ট গার্ডের মাধ্যমে বিষয়টি জানতে পেরে জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে ৭ জন জেলেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। কারণ, তাদের ভুলবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করতে হয়েছে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিজিবি, কোস্ট গার্ড ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানকে হিজবুল্লাহর অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৩:২৮ এম


ইরানকে হিজবুল্লাহর অভিনন্দন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরের ‘বড় অর্জনের’ জন্য অভিনন্দন জানিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

সশস্ত্র গোষ্ঠীটি জানায়, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসনের অবসান ঘটেছে, যা দেশটি ও অঞ্চলের মিত্রদের ওপর চাপানো হয়েছিল।

যুক্তরাষ্ট্র ও ইরান ‘সব ধরনের শত্রুতা চিরতরে বন্ধ করার জন্য’ একটি চুক্তিতে পৌঁছেছে। ইরানের তরফে জানানো হয়েছে, এর মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত আছে। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরিত হবে।

চীন, সৌদি আরব, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেনসহ বিশ্বের অনেক দেশ এই চুক্তির প্রশংসা করেছে। তারা জানিয়েছে, এই চুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা নিয়ে আসবে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং আমাল মুভমেন্টের নেতা ও দেশটির পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তারা যুক্তরাষ্ট্র ও ইরানকে ধন্যবাদ জানিয়েছেন যে, লেবাননকে এই চুক্তির আওতায় রাখা হয়েছে।

সোমবার এক বিবৃতিতে, হিজবুল্লাহ জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হতে চলা এই সমঝোতা স্মারকটি একটি বড় অগ্রগতি। এটি যুদ্ধের সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে ‘ব্যাপক যুদ্ধবিরতি’ নিশ্চিত করতে সাহায্য করবে।

বিবৃতিতে বলা হয়, ‘এই মহান অর্জন প্রিয় ইরানি জনগণের কিংবদন্তিতুল্য দৃঢ়তা, অসাধারণ স্থিতিস্থাপকতা এবং অপরিসীম ত্যাগের ফসল, যা তাদের বিজ্ঞ নেতৃত্বের অধীনে সম্ভব হয়েছে।’

হিজবুল্লাহ ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি, ইরানি সরকার, সামরিক বাহিনী—বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং ইরানি জনগণের প্রশংসা করেছে। তারা জোর দিয়ে বলেছে, লেবাননের পাশে দাঁড়িয়ে আগ্রাসন বন্ধের যেকোনো চুক্তিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে।

তবে হিজবুল্লাহ পরিষ্কারভাবে বলেছে যে, ইরান-যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতি চুক্তিটি কেবল শুরু। এটি লেবাননের দখলকৃত এলাকা সম্পূর্ণ মুক্ত করার প্রচেষ্টার পথ প্রশস্ত করবে।

হিজবুল্লাহ ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছে, ২ মার্চের আগের অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। ইসরাইলকে অবশ্যই সব বন্দিদের মুক্তি দিতে হবে এবং যুদ্ধে বাস্তুচ্যুত লক্ষাধিক লেবাননবাসীকে তাদের বাড়ি-গ্রামে ফিরতে দিতে হবে, বিশেষ করে দখলকৃত ফিলিস্তিন সীমান্তবর্তী এলাকায়।

বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহ লেবানন ও তার জনগণের ‘সতর্ক প্রহরী’ হিসেবে থাকবে এবং দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে বা নাগরিকদের রক্ত ঝরিয়ে এমন কোনো আগ্রাসনই মেনে নেবে না।

এদিকে, হিজবুল্লাহর একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি ঘোষণার পর থেকে গোষ্ঠীটি কোনো ধরনের অভিযান চালায়নি। তিনি বলেন, যুদ্ধবিরতি নিয়ে হিজবুল্লাহর অবস্থান ইসরায়েল কতটা মেনে চলছে তার ওপর নির্ভর করছে।

গত ফেব্রুয়ারির শেষে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে, হিজবুল্লাহ ইরানের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, হিজবুল্লাহ লেবাননে ইসরাইলের ‘স্বাধীনভাবে চলাফেরা’ করার কোনো সুযোগ প্রত্যাখ্যান করেছে। তিনি জানান, লেবাননে ইসরাইল যুদ্ধবিরতি মেনে চলছে কি না তা পর্যবেক্ষণের জন্য ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরে বিলম্ব করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই সফর, ১৪৪৮হিঃ
ফজর ০৩:৫৭
জোহর ১২:০৬
আসর ০৪:৪৪
মাগরিব ০৬:৪৭
ইশা ০৮:০৭
সূর্যোদয় : ০৫:২২ সূর্যাস্ত : ০৬:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%