ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রিটায়ার্ড হার্ট হয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয়


রিটায়ার্ড হার্ট হয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয়

মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং করার সময় পেশির টান নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে স্ট্রেচারে করে মাঠ ত্যাগ করেছেন মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনে।

ইনিংসের ৬৬ ওভারে স্কয়ার কাট করে ১ রান নেওয়ার সময় বাঁ পায়ের হাঁটুর নিচে তীব্র ব্যথা অনুভব করেন তিনি এবং নন-স্ট্রাইকিং প্রান্তে মাঠে শুয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ফিজিও এসে মাঠে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। অবস্থার পরিবর্তন না হলে দ্রুত স্ট্রেচার এনে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

এর আগে ৬৩তম ওভারে তিনি একবার মাঠে শুয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন। কিছুটা স্বস্তি অনুভব করায় খেলা শুরু করার পর তিন ওভারের মধ্যে পেশির টান মারাত্মক আকার ধারণ করায় তাকে মাঠ ছাড়তে বাধ্য করা হয়।

আরও পড়ুন: শেষ মুহূর্তের রোমাঞ্চে ব্র্যাককে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দ্বিতীয় জয়

মাঠ ছাড়ার আগে হৃদয় দায়িত্বশীল ব্যাটিং করে ৮৪ বলে ৪২ রান সংগ্রহ করেন। তার বিদায়ের ফলে সাদমান ইসলামের সঙ্গে গড়া ৮৮ রানের জুটির ছেদ ঘটে। হৃদয়ের চোটের পর নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন লিটন কুমার দাস এবং অন্য প্রান্তে সাদমান ইসলাম ৯৪ রানে অপরাজিত রয়েছেন।

হৃদয়ের মাঠ ছাড়ার সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ক্যাম্প হয়েছে তার।

মুশফিকুর রহিমের চোটের কারণে একাদশে সুযোগ পাওয়া তাওহীদ হৃদয়ের আকস্মিক চোট বাংলাদেশ দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

গত ২৮ জুন জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে তার টেস্ট অভিষেক ঘটে। সে ম্যাচের দুই ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র ১২ রান। এবার দ্বিতীয় টেস্টে নেমেই ফিফটির খুব কাছে ছিলেন। কিন্তু চোটের কারণে অপেক্ষা দীর্ঘ হলো হৃদয়ের।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দাপট, ৩৩০ রান করে ১ রানের লিড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জঙ্গি নাটকে ৯ হত্যা

হাসিনা-কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর পেছাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


হাসিনা-কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর পেছাল

রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ ভবনে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়ে আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালে আসামিপক্ষে সময় চান আইনজীবী সিফাত মাহমুদ শুভ। প্রসিকিউশনের আপত্তি না থাকায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য নতুন তারিখ ঠিক করেন আদালত।

ট্রাইব্যুনালে প্রসিকিউটর জহিরুল আমিন, অলি মিয়া, মামুনুর রশিদ, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

মামলায় বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

এ মামলায় শেখ হাসিনাসহ পলাতক অন্য আসামিরা হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় ও তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন।

প্রথমে মামলাটি ট্রাইব্যুনাল-১-এর অধীনে ছিল। এরই ধারাবাহিকতায় ২১ জুলাই অভিযোগ গঠনের বিষয়ে শুনানিতে মামলার ঘটনাস্থলসহ বিস্তারিত বিবরণ তুলে ধরেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন স্থান থেকে তরুণদের ধরে এনে জঙ্গি তকমা দিয়ে কল্যাণপুরের জাহাজবাড়িতে নিয়ে হত্যা করা হতো। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অনেকেই তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন। সাক্ষ্যগ্রহণ পর্বে তাদের সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে। একইসঙ্গে প্রাইমা ফেসি গ্রাউন্ড বিবেচনায় আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান তিনি। তবে আসামিপক্ষের শুনানি চলাকালে এটি ট্রাইব্যুনাল-২-এ হস্তান্তর করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুনরায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করবে প্রসিকিউশন ও আসামিপক্ষ।

চলতি বছরের ২৯ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। পরে গত ৮ মার্চ পলাতক ছয় আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি ভবনে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ‘অপারেশন স্টর্ম-২৬’ নামের ওই অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটি পরিকল্পিত মানবতাবিরোধী অপরাধ ছিল বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ আগুনে পুড়ল ৩ বসতঘর, দিশেহারা ক্ষতিগ্রস্তরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ আগুনে পুড়ল ৩ বসতঘর, দিশেহারা ক্ষতিগ্রস্তরা

চাঁদপুরের কচুয়ায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে তিনটি বসতঘর এবং তিনটি রান্নাঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছেন যে, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যার মধ্যে রয়েছে স্বর্ণালংকার, নগদ টাকা এবং আসবাবপত্র।

আকস্মিক এই অগ্নিকাণ্ডের ফলে তিনটি পরিবারের সদস্যরা সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের নাউপুরা মুন্সি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর ক্ষতিগ্রস্ত কামরুল হাসানের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি থাকায় ঘরবাড়ি ও মূল্যবান মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই ঘরবাড়ির অধিকাংশ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের ফলে কামরুল হাসানের বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। তিনি জানান, এতে চার ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় তিন লাখ টাকা এবং আসবাবপত্রসহ আনুমানিক ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া, মিজানুর রহমানের বসতঘর ও রান্নাঘর পুড়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে এবং শিফন হোসেনের বসতঘর ও রান্নাঘর পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

সব মিলিয়ে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের প্রায় ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুনে বসতঘর, রান্নাঘর এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে পরিবারগুলো মানবেতর পরিস্থিতির মুখে পড়েছে। তারা এখন মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কচুয়া থানা পুলিশের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির আসনে ধাক্কা খেল বিজেপি, বারাণসীতে জয়ী লালবিহারি যাদব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


মোদির আসনে ধাক্কা খেল বিজেপি, বারাণসীতে জয়ী লালবিহারি যাদব

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় এলাকা বারাণসীতে অনুষ্ঠিত উত্তরপ্রদেশ বিধান পরিষদের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একটি ধাক্কা খেয়েছে। সমাজবাদী পার্টির প্রার্থী লালবিহারি যাদব শিক্ষক আসনে জয়লাভ করেছেন। একইসঙ্গে, বারাণসীর স্নাতক আসনে সমাজবাদী পার্টির এগিয়ে থাকার খবরও পাওয়া গেছে। ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে অখিলেশ যাদবের দলের এই সাফল্য রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

বুধবার (২৮ অক্টোবর) উত্তরপ্রদেশ বিধান পরিষদের ১১টি আসনের ভোট গণনা শুরু হওয়ার পর রাজ্য রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। শিক্ষক ও স্নাতক প্রতিনিধিদের জন্য নির্ধারিত এই আসনগুলিতে বিজেপি এবং সমাজবাদী পার্টির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। যদিও বিজেপি কিছু আসনে জয়লাভ করেছে, বারাণসীর ফল প্রধানমন্ত্রী মোদির দলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বারাণসীর শিক্ষক আসনে সমাজবাদী পার্টির লালবিহারী যাদব বিজেপির প্রার্থী প্রমোদ মিশ্রকে পরাজিত করেছেন। লালবিহারী যাদব ১০ হাজার ৯৫৮ ভোট পেয়েছেন, যেখানে বিজেপি প্রার্থী ৬ হাজার ৬০ ভোট অর্জন করেছেন। অন্যদিকে, স্নাতক আসনে সমাজবাদী পার্টির ভালো ফলের ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে, উত্তরপ্রদেশের অন্যান্য কয়েকটি আসনে বিজেপি তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। লখনউয়ের শিক্ষক আসনে বিজেপির উমেশ দ্বিবেদী জয়ী হয়েছেন। মেরঠের শিক্ষক ও স্নাতক আসন, পাশাপাশি বরেলি-মোরাদাবাদের শিক্ষক আসনেও বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছেন। ফলে সামগ্রিকভাবে বিজেপির নির্বাচনী সাফল্য থাকলেও বারাণসীর ফল বিরোধী সমাজবাদী পার্টির জন্য রাজনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ তৈরি করেছে।

এই নির্বাচনের গুরুত্ব শুধুমাত্র বিধান পরিষদের কয়েকটি আসনের মধ্যে সীমাবদ্ধ নয়। আগামী ২০২৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের মনোভাব বোঝার ক্ষেত্রে এই ফলকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিশেষ করে, প্রধানমন্ত্রী মোদির সংসদীয় এলাকায় বিজেপির পরাজয় বিরোধীদের কাছে একটি রাজনৈতিক বার্তা দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে।

তবে শিক্ষক ও স্নাতক আসনের ভোটের ফল দিয়ে সরাসরি বিধানসভা নির্বাচনের ফল অনুমান করা সম্ভব নয়। এই নির্বাচনে ভোটারদের ধরন এবং রাজনৈতিক সমীকরণ আলাদা। তা সত্ত্বেও, বারাণসীর ফল বিজেপির জন্য সতর্কবার্তা এবং অখিলেশ যাদবের দলের জন্য মনোবল বৃদ্ধির মতো একটি ঘটনা। উত্তরপ্রদেশের বাকি আসনগুলোর গণনা ও চূড়ান্ত ফলের দিকে রাজনৈতিক মহলের নজর রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে লড়াই কোন দিকে এগোয়, তা নিয়ে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আচরণবিধি লঙ্ঘনে হারিস রউফের শাস্তি, ইংল্যান্ডও জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


আচরণবিধি লঙ্ঘনে হারিস রউফের শাস্তি, ইংল্যান্ডও জরিমানা

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের কারণে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। তার শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অসংযত আচরণের জন্য এই শাস্তি প্রদান করা হয়।

ঘটনাটি ঘটে রোববার (২৫ অক্টোবর) পাকিস্তানের ইনিংসের ৪৬তম ওভার শেষ হওয়ার পর। নন-স্ট্রাইকার প্রান্তে অবস্থানরত হারিস রউফ ওয়াইডের আবেদন জানানো পর ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সতর্ক করার পরও পাকিস্তানি এই পেসার ব্যাট উঁচিয়ে তর্ক চালিয়ে যেতে থাকেন। পরবর্তীতে জ্যাকসের দিকে এগিয়ে যাওয়ার সময় তিনি আম্পায়ারকে পাশ কাটিয়ে যান।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়-সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের দায়ে রউফকে এই শাস্তি দেওয়া হয়েছে। ক্রিকেটের চেতনার পরিপন্থী আচরণ সংক্রান্ত এই ধারায় গত ২৪ মাসে এটি তার তৃতীয় অপরাধ হিসেবে গণ্য হয়। নতুন করে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ায় তার মোট পয়েন্ট এখন পাঁচে পৌঁছেছে।

এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার কম বোলিং করার কারণে ইংল্যান্ডও শাস্তির মুখে পড়েছে। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। সেই নিয়ম অনুসারে ইংল্যান্ডকে ১৫ শতাংশ জরিমানা দিতে হচ্ছে।

হারিস রউফ এবং ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক উভয়েই নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তারা এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন। ফলে এই ঘটনায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের দুই আম্পায়ার রশিদ রিয়াজ ও শরফুদ্দৌলা সৈকত, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ার নাসির হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%