০৮:৫৩ পি.এম
জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সোমবার (৩০ নভেম্বর) সকাল থেকে দেশের কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিলেটের লালাবাজার ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় সোমবার বিদ্যুৎ সরবরাহ থাকবে না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাধীন এলাকাগুলোর মধ্যে রয়েছে নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকৃপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেষেরগাঁও, বনগাঁও ও সালামপুর। এই এলাকাগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: করাচিতে বাংলাদেশি মাদরাসা শিক্ষার্থীদের সম্মাননা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন
এতে আরও জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নির্ধারিত সময়েও সংশ্লিষ্ট লাইন চালু বলে গণ্য হবে। সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন