১০:১৯ এম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সংবাদ সম্মেলনে ঈদ উপলক্ষে সরকারের নেওয়া বিভিন্ন গণমুখী উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরা হবে।
এখন সোমবার (১ জুন) বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথমে, দুপুর ১২টায় ওই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বঘোষিত সময়সূচির পরিবর্তে সোমবারের সংবাদ সম্মেলন বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু আজ
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত থাকবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন