১০:২৪ এম
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটেছে ফয়েজ আহমেদ (৭২) নামে এক বৃদ্ধের।
রোববার (৩১ মে) সন্ধ্যায়, উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের খাসেরহাট রাস্তা মাথা এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ফয়েজ আহমেদ ছিলেন চরজুবলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি স্থানীয় আটকপালিয়া বাজারের একজন হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন।
আরও পড়ুন: হবিগঞ্জে চা বাগানের শ্রমিকদের মজুরি দাবিতে কর্মবিরতি, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার সময় তাঁর পায়ে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাঁকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন