ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল


ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রবিবার অনুষ্ঠিত হবে জাতীয় “এ” প্লাস ক্যাম্পেইন। ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন “এ” ক্যাপসুল খাবে ৫ লাখ ৬৩ হাজার ২৪১ জন শিশু। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬০ হাজার ৯৭১ জন শিশু নীল রঙের একটি ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ২ হাজার ২৭০ জন শিশুকে খাওয়ানো হবে একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল।

রবিবার সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার সাহেরা গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন প্রধান অতিথি হিসেবে করবেন জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ, সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া প্রমুখ।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া এই তথ্য জানান।

আরও পড়ুন: সাবরাং ইউনিয়নে শোডাউন দিয়ে প্রচারণায় বিএনপির প্রার্থীরা

জেলার ৯টি উপজেলার ৯৯টি ইউনিয়নে মোট ২ হাজার ৪৩৩টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন “এ” শিশুর স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। প্রতিটি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের একটি ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল। এই ক্যাপসুলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আপনারা যেন কোনো ধরনের গুজবে কান না দেন, গুজবে বিভ্রান্ত না হন।

তিনি উল্লেখ করেন যে, ২ হাজার ৪৩৩টি কেন্দ্রে মোট ৪ হাজার ৮৬৬ জন স্বেচ্ছাসেবক, ৪০৯ জন স্বাস্থ্য সহকারী, ৯৩ জন এএইচআই, ৩০৯ জন পরিবার কল্যাণ সহকারী দায়িত্ব পালন করবেন।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মোঃ গাউছাল আজম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এবং সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হাসিবুল হক। সংবাদ সম্মেলনে সাংবাদিক ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ উন্মাদনার মাঝেও কেন নীরব ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


বিশ্বকাপ উন্মাদনার মাঝেও কেন নীরব ট্রাম্প?

ফুটবল বিশ্বকাপের এই মহাযজ্ঞে অনেকেই ভেবেছিলেন যে তাকে নিয়মিত মাঠে দেখা যাবে। কিন্তু টুর্নামেন্টের অর্ধেক সময় পার হয়ে গেলেও মার্কিন প্রেসিডেন্টের মাঠের দর্শক সারিতে দেখা যায়নি। অথচ ইতিমধ্যে মার্কিন ফুটবল দল গ্রুপ পর্বের তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জয়লাভ করে নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। একজন প্রেসিডেন্ট হিসেবে সাধারণত ঘরের মাঠে আয়োজিত বড় আসরের উদ্বোধনী ম্যাচ এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে উপস্থিত হওয়া প্রত্যাশিত ছিল। কিন্তু বাস্তব চিত্রটি সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে।

প্রেসিডেন্ট ট্রাম্পের নীরবতা নিয়ে ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে বিশ্লেষণ শুরু হয়েছে। অনেকে এটিকে অবাক করা ঘটনা মনে করছেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ট্রাম্পের স্বভাবে এটি অসামঞ্জস্যপূর্ণ নয়। অতীতে দেখা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প বড় ইভেন্ট বা ফাইনাল ম্যাচে উপস্থিত থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, সাধারণ ম্যাচগুলোতে নয়। তার ব্যস্ত রাষ্ট্রীয় শিডিউলও একটি কারণ হতে পারে। টুর্নামেন্টের শুরুর দিকে তিনি ফ্রান্সের জি-সেভেন সামিট এবং ইরানের সাথে গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি নিয়ে ব্যস্ত ছিলেন।

কিন্তু এর বাইরেও একটি ভিন্ন মত প্রচলিত রয়েছে। দেশের বড় শহরগুলোতে আয়োজিত ম্যাচগুলোতে জনগণের বিরূপ প্রতিক্রিয়া পাওয়ার আশঙ্কায় প্রেসিডেন্ট কিছুটা সতর্ক থাকতে পারেন। নিউইয়র্কে এনবিএ ফাইনাল ম্যাচে উপস্থিত হয়ে তিনি অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছিলেন, যা প্রেসিডেন্টের ভাবমূর্তি নিয়ে তার সহযোগীদের চিন্তিত করে তুলেছে।

যদিও ট্রাম্প ব্যক্তিগতভাবে মাঠে উপস্থিত হননি, সরকারের পক্ষ থেকে তার প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ বেশ কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তাদের মাঠে নিয়মিত দেখা যাচ্ছে। হোয়াইট হাউস দাবি করেছে, প্রেসিডেন্ট নিয়মিতভাবে দলের খোঁজখবর রাখছেন এবং টুর্নামেন্টের সাথে মানসিকভাবে যুক্ত আছেন। এমনকি প্রথম ম্যাচের আগের দিন তিনি মার্কিন দলের সাথে ফোনে কথা বলে তাদের উৎসাহিত করেছেন।

সবশেষে কোটি টাকার প্রশ্ন হলো, ট্রাম্প কি মাঠে ফিরবেন? ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সাথে ট্রাম্পের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা ডিসেম্বরে আয়োজিত ড্র অনুষ্ঠানের সময় আরও স্পষ্ট হয়েছে। ইনফান্তিনো নিশ্চিত করেছেন যে, আগামী ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ট্রাম্পের উপস্থিত থাকার এবং বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে হোয়াইট হাউসের ওয়ার্ল্ড কাপ টাস্ক ফোর্সের প্রধান অ্যান্ড্রু জুলিয়ানি ইঙ্গিত দিয়েছেন, ট্রাম্প নাটকীয়তা পছন্দ করেন। তাই ফাইনাল ম্যাচের আগেই চমকে দিয়ে যে কোনো মুহূর্তে প্রেসিডেন্ট স্টেডিয়ামে হাজির হতে পারেন। এখন দেখা হচ্ছে, বিশ্বের ট্রফি বিতরণ মঞ্চে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতীক্ষিত উপস্থিতি ঘটে কি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চায় জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চায় জর্ডান

লিওনেল মেসি মাঠে নামবেন কি না, সে বিষয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও, আর্জেন্টিনার শক্তি সম্পর্কে কোনো সন্দেহ নেই জর্ডানের কোচ জামাল সেলামির।

ডালাসে উত্তর আমেরিকা বিশ্বকাপের ‘জে’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে শিরোপাধারীদের মোকাবিলা করতে যাচ্ছে জর্ডান। বাংলাদেশ সময় রবিবার সকাল ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি জর্ডানের জন্য বিশ্বকাপের বিদায়ী মঞ্চ। তবে তারা মাঠ ছাড়তে চায় একটি ইতিবাচক ছাপ রেখে।

চলতি বিশ্বকাপে আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে আর্জেন্টিনা ইতোমধ্যে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে, টানা দুই হারে প্রতিযোগিতার দৌড় থেকে ছিটকে গেছে বিশ্বকাপ অভিষেকে চমক সৃষ্টি করা জর্ডান। তবে, টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলেও, ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে কোনো কমতি রাখতে চায় না মধ্যপ্রাচ্যের দলটি।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জর্ডান কোচ জামাল সেলামি জানান, প্রতিপক্ষ আর্জেন্টিনা কোন একাদশ নিয়ে মাঠে নামবে, সে সম্পর্কে তাদের কাছে স্পষ্ট ধারণা নেই। তবে তিনি মনে করেন, আর্জেন্টিনার জার্সি গায়ে যারাই খেলুক না কেন, তারা প্রত্যেকেই অত্যন্ত দক্ষ। প্রতিটি খেলোয়াড়ের উদ্দেশ্য হচ্ছে শিরোপা জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামা। সেলামির মতে, মেসি মাঠে থাকলে দলের মাহাত্ম্য যেমন বাড়ে, তেমনি মেসি না থাকলেও আর্জেন্টিনার মতো একটি ভারসাম্যপূর্ণ দলের বিপক্ষে লড়াই করা বেশ চ্যালেঞ্জিং।

জর্ডান অধিনায়ক নুর আল-রাওয়াবদেহ দলের মনোভাব তুলে ধরে বলেন, নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা না থাকলেও, এই ম্যাচটি তাদের কাছে গর্বের। তাদের প্রধান লক্ষ্য হচ্ছে বিশ্বমঞ্চে জর্ডানের ফুটবল সংস্কৃতি ও খেলোয়াড়দের লড়াইয়ের মানসিকতা তুলে ধরা। আল-রাওয়াবদেহ বলেন, জর্ডানের মানুষ স্বপ্ন দেখতে জানে এবং তাদের অধ্যাবসায়ের গল্পটি মাঠের পারফরম্যান্সের মাধ্যমে ফুটবল বিশ্বকে জানিয়ে দিতে চান তারা।

টানা তিন জয়ের লক্ষ্য নিয়ে নকআউটে পা রাখতে মুখিয়ে থাকা শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে জর্ডান কতটা প্রতিরোধ গড়তে পারে, সেটাই এখন দেখার বিষয়। তবে পরাজয় নিশ্চিত জেনেও, শেষ ম্যাচে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে একটি সম্মানজনক বিদায় নিতে মরিয়া জর্ডান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু

আন্তর্জাতিক ডেস্ক

মো : সুমন হাসান বাপ্পি স্টাফ রিপোর্টার

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু
 
ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে এনটিভির জেলা প্রতিনিধি মো. লুৎফর রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক পদে একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. তানভীর হাসান তানু নির্বাচিত হয়েছেন।
 
শনিবার (২৭ জুন) সকালে প্রেসক্লাবের আধুনিক হলরুমে সাধারণসভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন এবং আগামী অর্থবছরের সম্ভাব্য বাজেট অনুমোদন করা হয়। পরে বিকেলে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
 
নির্বাহী কমিটির ১১টি পদের মধ্যে চারটি পদে ভোটগ্রহণ হয়। বাকি সাতটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
 
ভোটে সহসভাপতি পদে ইউএনবির জেলা প্রতিনিধি মো. আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আল ফারাবী হাসান নবীন এবং ক্রীড়া সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. শামসুজ্জুহা নির্বাচিত হোন।
 
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে মো. তানভীর হাসান তানু ছাড়াও অর্থ সম্পাদক পদে আমার সংবাদের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো. আহসান হাবীব বুলবুল, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে আজকালের খবর–এর জেলা প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট, দপফর সম্পাদক পদে ভোরের দর্পণের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান শামীম এবং নির্বাহী সদস্য পদে দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি মো. মনসুর আলী, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস. এম. জসিম উদ্দিন ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফিরোজ জামিন সরকার নির্বাচিত হন।
 
নির্বাচন পরিচালনা ও ফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ।
 
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা প্রেসক্লাবের ঐতিহ্য সমুন্নত রেখে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামারিদের মাথায় দুধ ঢেলে অপদস্থ, এনামুল বাঘা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

শাওন বল মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


খামারিদের মাথায় দুধ ঢেলে অপদস্থ, এনামুল বাঘা গ্রেপ্তার

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাজারে দুধে পানি মেশানোর মিথ্যা অভিযোগ তুলে গরুর খামারিদের মাথায় প্রকাশ্যে দুধ ঢেলে অপদস্থ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর এনামুল বাঘাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই গ্রামের হারুন বাঘার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ জুন দুপুরে খালিয়া এলাকা থেকে কয়েকজন গরুর খামারি টেকেরহাট বাজারে দুধ বিক্রি করতে আসেন। এ সময় হাতে একটি ছোট পরীক্ষার যন্ত্র নিয়ে বাজারে হাজির হন এনামুল বাঘা। নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মতো উপস্থাপন করে তিনি কয়েকজন দুধ বিক্রেতার দুধ পরীক্ষা করা শুরু করেন। পরে খামারি গোকুলসহ তিনজন বিক্রেতার দুধে পানি মেশানো হয়েছে বলে অভিযোগ তোলেন।

একপর্যায়ে কোনো ধরনের আইনগত কর্তৃত্ব ছাড়াই তিনি খামারি গোকুল ও অপর এক নারী দুধ বিক্রেতার মাথায় দুধ ঢেলে দেন। এ সময় তাদের অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগও ওঠে এবং জনসম্মুখে অপদস্থ করার ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত অনেককে পুরো ঘটনাটি হাসি-ঠাট্টার মধ্যে উপভোগ করতে দেখা যায়।

ঘটনার ভিডিও পরে এনামুল বাঘা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমালোচনার মুখে বিষয়টি প্রশাসনের নজরে এলে পুলিশ অভিযান চালিয়ে এনামুল বাঘাকে গ্রেপ্তার করে রাজৈর থানা। শনিবার তাকে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, "অভিযুক্ত এনামুল বাঘাকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

পুলিশের দাবি, এনামুল বাঘার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

এ ঘটনা রাজৈরসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে। সাধারণ মানুষের প্রত্যাশা, আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে অপমান বা নির্যাতনের মতো ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%