ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

মাদকের বিস্তার মহামারির পর্যায়ে, অভিযান শুধু বৈধ বারগুলোতে


মাদকের বিস্তার মহামারির পর্যায়ে, অভিযান শুধু বৈধ বারগুলোতে

দেশে অবৈধ মাদকের বিস্তার এখন আর শুধুমাত্র ভয়ানক অবস্থার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি মহামারির পর্যায়ে পৌঁছেছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মাদক সেবীর সংখ্যা ৮২ লাখ। প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে হেরোইন, ফেন্সিডিল, ক্রিস্টাল মেথ বা আইস, ফেন্টানিল, ক্রোকোডিল (মাংস-খেকো মাদক), কোকেন ও ক্র্যাক কোকেন, এমডিএমএ বা এক্সট্যাসি, এলএসডির মতো প্রাণঘাতী মাদক। ইয়াবা এখন সর্বত্র পাওয়া যাচ্ছে।

তবে মাদকের বিস্তার রোধে দেশের একমাত্র সংস্থা ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’ উল্লেখিত ভয়ানক মাদক ঠেকানোর পরিবর্তে কম ক্ষতিকর ও বৈধ মদের বারগুলোতেই অভিযান চালাতে বেশি আগ্রহী। দেশের বৈধ বারগুলোর মালিকরা সরকারী আইন-কানুন মেনে লাইসেন্স নিয়ে বৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন এবং নিয়মিত সরকারকে ভ্যাট প্রদান করছেন। অথচ পারমিটবিহীন কেউ মদপান করছেন কিনা, এই অজুহাত তুলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসব বারগুলোতেই অভিযান চালায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঠিক মনিটরিং এবং দিক নির্দেশনার অভাবে, দুর্নীতির সাথে জড়িত কিছু কর্মকর্তা দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন। অভিযোগ রয়েছে, বারগুলোতে মাসোহারা পেতে দেরি হলেই তারা অভিযানে যান। কিন্তু ভয়ঙ্কর সব মাদকে দেশ সয়লাব হওয়ার দিকে তাদের নজর নেই। বন্ডেড ওয়্যারহাউজগুলোতে নারকোটিক্সের অভিযানের নিয়ম না থাকলেও, তারা সেখানে অভিযান চালাচ্ছে আইন ভঙ্গ করে। সম্প্রতি রাজধানীতে এমন একাধিক অভিযানের পর নারকোটিক্সের রহস্যজনক ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। বড় শিল্প গোষ্ঠীগুলো তাদের বিভিন্ন পণ্য বাজারে চড়া দামে বিক্রি ও প্রচার বাড়াতে ছোট-মাঝারি প্রতিষ্ঠানে অভিযান চালানোর জন্য দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের ম্যানেজ করে অভিযান পরিচালনা করছে।

আরও পড়ুন: খুলনার দিঘলিয়ায় জামায়াত নেতার ঘরে বোমা বিস্ফোরণ, আহত ১

অভিযোগ রয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সবগুলো সংস্থা। তবে পুলিশ, এসআরবি, বিজিবি, কোস্টগার্ড নিজেদের মূল দায়িত্বের বাইরে গিয়ে যে পরিমাণ অবৈধ মাদক দ্রব্য উদ্ধার করে এবং এর সাথে জড়িতদের গ্রেফতার করে, তার সিকিভাগও সাফল্য দেখাতে পারেন না নারকোটিক্স। মাঝে মাঝে কিছু ইয়াবা ও গাঁজা ব্যবসায়ীকে ধরলেও, তারা টাকা নিয়ে ছেড়ে দেয় এমন অভিযোগও রয়েছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে, দু’একটি অভিযানের সামান্য সাফল্যের খবর তারা প্রচার করেন ঢাকঢোল পিটিয়ে বিশাল সংবাদ সম্মেলনের মাধ্যমে।

টাকা খরচ করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিজেদের সফলতা জাহির করা হয়। এদিকে ভয়ঙ্কর সব মাদকের বিস্তার প্রসঙ্গে নারকোটিক্সের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "মদপান বা মদের বারগুলোতে প্রবেশ সহজীকরণ করা হলে ভয়ঙ্কর মাদক সেবনে অনিহা চলে আসবে। কাজেই মদ সহজলভ্য করা উচিত।"

২০২৫ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি এবং আরএমসিএলের পরিচালিত জরীপ অনুযায়ী, দেশে মোট মাদকসেবীর সংখ্যা ৮,১৯৪,৬০৫ জন বা ৮২ লাখ। এটি মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। এ হিসেবে এটি মহামারির দিকে যাচ্ছে। একজন ব্যক্তি একাধিক ধরনের নেশায় আসক্ত হতে পারেন। ৩৩ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন, তারা ৮ থেকে ১৭ বছর বয়সে মাদক শুরু করেছেন। ১৮ থেকে ২৫ বছর বয়সি ৫৯ শতাংশ জানিয়েছেন, তারা ২৫ বছর বয়সে শুরু করেছেন। অর্ধেকের বেশি জানিয়েছেন, তারা ২০ বছর বা তার আগেই নেশা শুরু করেছে। জরীপ অনুযায়ী, ভয়ঙ্কর সব মাদক আসে দেশের বাইরে থেকে, বিশেষ করে দক্ষিণ-পূর্ব সীমান্ত দিয়ে। ভারত সীমান্ত দিয়ে ফেন্সিডিল, গাঁজা ও হেরোইন এলেও ইয়াবা আসে টেকনাফের নাফ নদী হয়ে, যা মায়ানমারের তৈরি। কর্মকর্তারা জানান, আমাদের দেশে ইয়াবার কোনো কারখানার সন্ধান মেলেনি। জন্ম নিবন্ধন বড়ি দিয়ে বানানো ইয়াবা উদ্ধার হলেও সেটি আসলে ইয়াবার আদলে তৈরি। একমাত্র আমিন হুদার বাসার ভেতরে ইয়াবার কারখানাটি ছিল অরিজিন্যাল।

এদিকে নারকোটিক্স সূত্রে জানা যায়, মাদকের গডফাদার রয়েছে, এটি সত্য। তবে তাদের অবস্থান সর্বদা আড়ালে। ধরা পড়ে ছোটরা। সারাদেশে ছোট-বড় মিলিয়ে বিভিন্ন ধরনের অবৈধ মাদক বিক্রেতার সংখ্যা ২৩ হাজার। যদিও এ সংখ্যার হেরফের হয়। কারণ ত্রৈমাসিক জরীপের সময় এসব বিক্রেতার কেউ গ্রেফতার হন, কেউ জেলে থাকেন, কেউ বিদেশে পালিয়ে যান। আবার কেউ কেউ মৃত্যুবরণ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট বার লাইসেন্সের সংখ্যা ২৪৩টির মতো (যার মধ্যে হোটেল বার ১২৭টি, রেস্তোরাঁ বার ৬৪টি, ক্লাব বার ৪৮টি এবং রিসোর্ট বার ৪টি)। বিগত আওয়ামী সরকারের দীর্ঘ মেয়াদকালে এর আগের যেকোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি মদের বার ও মাদকের লাইসেন্স প্রদান করা হয়েছিল। তবে চব্বিশের পট পরিবর্তনের পর নতুন কোনো লাইসেন্স দেওয়া হয়নি বলে জানিয়েছে অধিদপ্তর।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার পাশাপাশি সৌন্দর্যবর্ধনে সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (অপারেশ) মুকুল জ্যেতি চাকমা মঙ্গলবার ইনকিলাবকে বলেন, "মাদকের বিস্তার যে পর্যায়ে পৌঁচেছে তা নিয়ন্ত্রণ করা আসলেই চ্যালেঞ্জিং। সবার আগে পরিবার থেকে দায়িত্ব নিতে হবে যাতে কোনো তরুণ-কিশোর মাদকের সংস্পর্শে না আসে। এরপর রাষ্ট্রীয় বিষয়। মাদকের সঙ্গে জড়িতরা যাতে সহজে মুক্তি না পায়, সে বিষয়টি বিচার ব্যবস্থাকেও আমলে নিতে হবে। আইনজীবীদেরও ভূমিকা রয়েছে। যে সব ব্যক্তির বিরুদ্ধে মাদকের অনেক মামলা রয়েছে, তার পক্ষে আদালতে না ওকালতি করা শ্রেয়।"

মাদকের সামাজিক বিস্তার প্রসঙ্গে তিনি বলেন, "জেনেভা ক্যাম্পে সব সময় মাদক বিক্রি হয়। ক্যাম্পটির ভৌগোলিক অবস্থান, সেখানের বাসিন্দাদের সামাজিক মর্যাদা সব মিলিয়ে সেখানে অভিযান চালানো কষ্টকর। সরকারের উচিত আগারগাঁও বিএনপি বস্তির মতো জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে সেখানে সরকারি অফিস আদালত তৈরি করা।"

মাদক নিয়ন্ত্রণ শুধুমাত্র একক কোনো সংস্থার পক্ষে সম্ভব নয়। এর জন্য দরকার সমন্বিত উদ্যোগ। মাদকের করাল গ্রাসে সমাজ বিপর্যস্ত হলেও মূল হোতা বা গডফাদাররা অতীতে যেমন ছিলেন ধরাছোঁয়ার বাইরে, এখনো তেমনই আছেন।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অসাধু কর্মকর্তারাই মাদক নিয়ন্ত্রণের পরিবর্তে মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্য গড়ে তুলে নিজেদের অর্থনৈতিক সুবিধা নিচ্ছেন। আবার মাদক মামলায় নিরপরাধ মানুষকে ফাঁসানোর ভয় দেখিয়ে বা আসামিকে মামলা থেকে বাদ দেওয়ার কথা বলে বড় অঙ্কের ঘুষ নেওয়া, জব্দকৃত মাদক ফেরত বা পরিমাণ কমানো, অভিযানে উদ্ধার করা ইয়াবা, ফেনসিডিল বা অন্যান্য মাদকের পরিমাণ কম দেখিয়ে আদালতে প্রতিবেদন দেওয়া কিংবা জব্দ করা আলামত সরিয়ে ফেলা, মাসিক চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: জামায়াতে ইসলামী নেতা মেজর (অব.) আখতারুজ্জামান কারামুক্ত

৩০ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীদের তালিকা আমাদের হাতে আছে। তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। এই অভিযান আরও তীব্র করা হবে।"

গত ১১ আগস্ট রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন কাদিপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি অভিযানকে কেন্দ্র করে ১ লাখ টাকা ঘুষ গ্রহণ, আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। রাজশাহী জেলা শাখার ‘খ’ সার্কেলের পরিদর্শক হেলাল উদ্দীনের নির্দেশনায় উপ-পরিদর্শক আল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গত ১ অক্টোবর নওগাঁর বদলগাছীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সহকারী উপপরিদর্শকের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানে গিয়ে এক নারী ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজারের পর আরও ৪০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ ওঠে।

গত জুন মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ১০ কর্মকর্তার বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুষ গ্রহণ, চাঁদা দাবি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রাজধানীর নিকুঞ্জ এলাকার ব্যবসায়ী ও লা পেসেতা ফ্যাশন অ্যান্ড ট্রেডিং করপোরেশনের মালিক ফরহাদ বিল্লা রুবেল। জানা গেছে, দেশে মাদকের প্রবাহ রোধে কাজ করা সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় সময়েই বিভিন্ন অনৈতিক কাজে জড়ানোর অভিযোগ উঠেছে। এসব অভিযোগে বিভিন্ন কমিটি গঠন করা হলেও বেশিরভাগ সময়েই সেই কমিটির প্রতিবেদন অন্ধকারেই থেকে যায়।

আরও পড়ুন: কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে ৩৮৫ জন আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ বছর পর ভারতীয় দলে ডাক পেলেন গোবিন্দার জামাই নীতিশ রানা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


৫ বছর পর ভারতীয় দলে ডাক পেলেন গোবিন্দার জামাই নীতিশ রানা

বলিউড হিরো গোবিন্দার জামাই নীতিশ রানা হংকং সুপার সিক্স প্রতিযোগিতায় ভারতীয় দলে সুযোগ লাভ করেছেন। ঐতিহ্যবাহী এই ক্রিকেট প্রতিযোগিতা আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত হংকংয়ের তিন কাং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৫ বছর পর কলকাতা নাইট রাইডারের সাবেক এই ক্রিকেটার আবার ভারতীয় দলে ডাক পেলেন।

নীতিশ রানা ২০২১ সালে শেষবার ভারতীয় দলের হয়ে খেলেছিলেন। তিনি আইপিএল ২০২৩-এর কেকেআরের অধিনায়কত্বের দায়িত্বও পালন করেছেন। এছাড়াও, একাধিক আইপিএল দলে খেলেছেন নীতিশ।

নীতিশ রানা দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করেন। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছে, তবে সেভাবে সুযোগ পাননি। তিনি ভারতের হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

এই টুর্নামেন্টে ভুবনেশ্বর কুমারও ডাক পেয়েছেন। ৬ জনের দলে রয়েছেন ভুবনেশ্বর কুমার, ক্রুনাল পান্ডিয়া, টি নটরাজন, নিতীশ রানা, রাহুল ত্রিপাঠী, রাহুল তেওয়াটিয়া ও শশাঙ্ক সিং।

এবার অনেকেই ভাবছেন, নীতিশ রানাকে তো সবাই চেনে। তিনি কীভাবে গোবিন্দার জামাই হলেন? জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’-তে এই তথ্য প্রকাশিত হয়েছিল, যা শুনে সবাই অবাক হয়েছিল। আসলে গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেক কপিল শর্মা শো-তে বলেছিলেন, নীতিশ রানার স্ত্রী সাঁচি মারওয়াহ চাচাতো বোন। সুতরাং, তিনি নীতিশ রানার শ্যালক হন। গোবিন্দার ভাইয়ের মেয়ে মারওয়াহের স্বামী হওয়ায় নীতিশ রানা জামাই হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে খনন করা নতুন কূপে গ্যাসের সন্ধান মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


নোয়াখালীতে খনন করা নতুন কূপে গ্যাসের সন্ধান মিলেছে

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে খনন করা ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ এ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কূপটিতে গ্যাসের অবস্থান নিশ্চিত হওয়ার তথ্য জানায়। উল্লেখ্য, গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়েছিল।

বাপেক্স সূত্রে জানা গেছে, বর্তমানে কূপটিতে ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা চলমান রয়েছে। এই পরীক্ষার ফলাফল আসার পর কূপটিতে গ্যাসের মজুদের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।

সূত্র জানাচ্ছে, ডিরেকশনাল ওয়েল পদ্ধতি ব্যবহার করে এমডব্লিউডি (মেজারমেন্ট হোয়াইল ড্রিলিং) প্রযুক্তির মাধ্যমে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীরতায় খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার জোনে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।

সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আরো দুই থেকে তিন দিন ডিএসটি পরীক্ষা চলবে। পরীক্ষা শেষ হলে কূপটিতে মোট কত গ্যাস মজুদ রয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধান শিক্ষক নিয়োগের রায় সুপ্রিম কোর্টে স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


প্রধান শিক্ষক নিয়োগের রায় সুপ্রিম কোর্টে স্থগিত

বাংলাদেশের বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া মৌখিক পরীক্ষা (ভাইভা) গ্রহণে আর কোনো আইনি বাধা থাকবে না।

মঙ্গলবার (৬ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এনটিআরসিএ কর্তৃক করা আবেদনের পর এ আদেশ প্রদান করেন। তবে রিটকারী ৪৬ জন শিক্ষকের স্বার্থ সংরক্ষণে ৪৬টি পদ সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, এমপিওভুক্ত বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের বিপুলসংখ্যক পদ দীর্ঘদিন ধরে শূন্য অবস্থায় রয়েছে। এ কারণে সরকার গত ২৫ মার্চ এনটিআরসিএর মাধ্যমে নিয়োগসংক্রান্ত একটি সংশোধনী জারি করে। সংশোধনী অনুযায়ী প্রধান শিক্ষক পদে আবেদনের জন্য মোট ১৮ বছরের শিক্ষাগত অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়। এর আগে ২০২৫ সালের জনবল কাঠামো অনুযায়ী সহকারী প্রধান শিক্ষক হিসেবে তিন বছরসহ মোট ১৫ বছরের অভিজ্ঞতার শর্ত কার্যকর ছিল।

নতুন অভিজ্ঞতার শর্তকে বৈষম্যমূলক দাবি করে প্রথমে ১২ জন শিক্ষক এবং পরে আরও কয়েকজন যুক্ত হয়ে মোট ৪৬ জন শিক্ষক হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট সরকারের ২৫ মার্চের সংশোধনী বাতিল ঘোষণা করে রুল অ্যাবসলিউট করেন।

পরবর্তীতে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে চেম্বার আদালত রায়ের কার্যকারিতা স্থগিত করে। তবে রিটকারী ৪৬ জনের জন্য পদ সংরক্ষণের বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ শুনানিতে চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে।

অ্যাটর্নি জেনারেল আদালতে জানান, ২০২৬ সালের ২৯ জানুয়ারির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতায় প্রধান শিক্ষক পদে শূন্যপদ ছিল ১০ হাজার ২৭৮টি। এছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে তিন হাজার ১৩১টি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে অধ্যক্ষ ও সুপার পদে ১৫০টি শূন্যপদ ছিল।

সব মিলিয়ে বিজ্ঞপ্তিতে মোট ১৩ হাজার ৫৫৯টি শূন্যপদের কথা উল্লেখ করা হলেও বর্তমানে এ সংখ্যা প্রায় ১৫ হাজারে পৌঁছাতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চেম্বার আদালতের সর্বশেষ আদেশের ফলে সংরক্ষিত ৪৬টি পদ বাদে বাকি শূন্যপদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা ও পরবর্তী নিয়োগ কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে নিতে পারবে এনটিআরসিএ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদারের নিজস্ব অর্থায়নে মশা নিধন কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদারের নিজস্ব অর্থায়নে মশা নিধন কর্মসূচি

পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধ এবং মশার উপদ্রব থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে নিজস্ব অর্থায়নে ব্যাপক মশা নিধন কর্মসূচি পরিচালনা করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিনব্যাপী উপজেলার উত্তর বাজার, দক্ষিণ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, অলিগলি এবং আবাসিক এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ও ধোঁয়া স্প্রে করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কাউখালীতে মশার বিস্তার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছায়। পাশাপাশি এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। জনগণের এই ভোগান্তি লাঘব এবং স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার ব্যক্তিগত উদ্যোগে এই মশা নিধন কার্যক্রম হাতে নেন।
কর্মসূচি বাস্তবায়নের সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আজম দুলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার, মোঃ রফিকুল ইসলাম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাহিদুর রহমান ফিরোজ প্রমুখ।
অভিযান চলাকালে রাকিব তালুকদারের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সরাসরি সহায়তায় অংশ নেন। সকালে ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের ওষুধ ছিটানোর পর স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি গ্রহণের কারণ জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার জানান,
সাম্প্রতিক সময়ে আমাদের কাউখালীতে মশার উপদ্রব মারাত্মকভাবে বেড়ে গেছে এবং অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। সাধারণ মানুষের এই ভোগান্তি ও আতঙ্ক আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। কোনো সরকারি অনুদান বা সহায়তার অপেক্ষায় না থেকে একজন রাজনৈতিক ও সামাজিক কর্মী হিসেবে নিজের দায়বদ্ধতা থেকেই এই ক্ষুদ্র প্রয়াস।
তিনি আরও বলেন, "জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং যেকোনো বিপদে পাশে দাঁড়ানোই স্বেচ্ছাসেবক দলের মূল লক্ষ্য। ভবিষ্যতে এলাকার যেকোনো জরুরি প্রয়োজনে সাধারণ মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল এভাবেই ঢাল হয়ে দাঁড়াবে, ইনশাআল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%