ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বস্তি এলাকায় আধুনিক বাসস্থান নির্মাণে ডিএনসিসির কমিটি গঠন


বস্তি এলাকায় আধুনিক বাসস্থান নির্মাণে ডিএনসিসির কমিটি গঠন

রাজধানীর কড়াইল, সাততলা, ভাষানটেক বস্তির এলাকায় আধুনিক বাসস্থান নির্মাণের উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৪টি পৃথক কমিটির গঠন করেছে।

সোমবার (১৫ জুন) ডিএনসিসি সূত্রে জানা যায়, সম্প্রতি সংস্থার সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান একটি অফিস আদেশ জারি করে এই চারটি কমিটির অনুমোদন দিয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান জানিয়েছেন, এই কমিটিগুলোর মধ্যে রয়েছে প্রকল্প সমন্বয়, মনিটরিং ও পরামর্শক টিম, প্রকল্প বাস্তবায়নকারী ইউনিট, পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের লক্ষ্যে কারিগরি বিনির্দেশ ও প্রাক্কলন কমিটি এবং পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের লক্ষ্যে প্রস্তাব মূল্যায়ন কমিটি।

আরও পড়ুন: রিজভী: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার

এছাড়া, এর আগে রাজধানীর তিনটি বড় বস্তি সাততলা, কড়াইল ও ভাষানটেকের বাসিন্দাদের জন্য বহুতল ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও হাসপাতাল নির্মাণের মহাপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছিল ডিএনসিসি। এই প্রক্রিয়া অনুযায়ী, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভিত্তিতে বস্তিবাসীদের তালিকা প্রস্তুত করা হবে, যাতে প্রকৃত ব্যক্তিরা সুবিধা পেতে পারেন।

এদিকে, কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তি এলাকায় আধুনিক ‘স্যাটেলাইট টাইপের সিটি’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

জাপানের ‘স্লাম ডেভেলপমেন্ট’ (বস্তি উন্নয়ন) মডেল এবং বিশ্বের অন্যান্য উন্নত দেশের আধুনিক আবাসন ব্যবস্থা অনুসরণ করে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন: জাপানের ‘ও-সোজি’ মডেলে ডিসি ফরিদার ‘ক্লিন স্কুল টিম’ গঠন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


২৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমাবার (১৫ জুন) ভোরে উপজেলার ধরখার ইউনিয়নের হাসিমপুর গ্রামে ঘটনাটি ঘটে। অভিযানে আটককৃতরা হলেন হাসিমপুর গ্রামের মোছা. আছমা আক্তার (৩২) এবং তার স্বামী শাহজালাল খন্দকার (৩৮)। পুলিশ জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশনায় এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের তত্ত্বাবধানে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আলী, এএসআই মো. রাসেল মিয়া এবং সঙ্গীয় ফোর্স। তারা ধরখার পুলিশ ফাঁড়ি এলাকার ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় হাসিমপুর গ্রামের একটি বাড়ির শোবার ঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ওই স্থান থেকে আছমা আক্তার ও শাহজালাল খন্দকারকে হাতেনাতে আটক করা হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, মাদকবিরুদ্ধে আখাউড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার

নোয়াখালীর চাটখিলে ডাব পাড়ার কথা বলে ডেকে নিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম ওরফে মনার (৪০) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন । এর আগে, রোববার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। পরিবারের ভাষ্যমতে, একই দিন দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মনা উপজেলার পরকোট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দশঘরিয়া গ্রামের আফছার উদ্দিন তপাদার বাড়ির মৃত আব্দুর মতিনের ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। রোববার দুপুরে বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিল ভিকটিম। ওই সময় মনা তাকে গাছ থেকে ডাব পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নেয়। একপর্যায়ে পাশের একটি ভবনের দ্বিতীয় তলার ছাদে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে ও গলা টিপে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে। পরে শিশুটি কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট বিভাগে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


সিলেট বিভাগে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

সিলেট বিভাগে হাম ও নিউমোনিয়ার প্রকোপ উদ্বেগজনক আকার ধারণ করেছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৬৯ শিশু এবং এক নার্সের মৃত্যু ঘটেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯৭ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সোমবার (১৫ জুন) দুপুর ১টায় স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এটি জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগের মোট ৩২২ জনের হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ১৭৭ জন, সিলেট জেলায় ১০৫ জন, হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজারে ১৬ জন দেখা গেছে। এছাড়াও হবিগঞ্জে আক্রান্তদের মধ্যে দুইজনের রুবেলাও শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় আরও চারজনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে নতুন ৮০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৭ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতানে ৫ জন, উইমেন্স মেডিকেল হাসপাতালে একজন এবং কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৯৭ রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫০ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বেশ কয়েকজন রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে বছরের শুরু থেকে এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম এবং নিউমোনিয়াজনিত জটিলতায় মোট মৃত্যুর সংখ্যা ৭০-এ পৌঁছেছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৬৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমান বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন জনপ্রিয় অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন জনপ্রিয় অভিনেত্রী

ভারতের মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার একটি আবাসিক ভবনে, অভিনেত্রী সঞ্চিতা উগালের মরদেহ উদ্ধার করা হয়। এই অভিনেত্রী, যিনি 'কুমকুম ভাগ্য' নামক ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, মৃত অবস্থায় পাওয়া গেছেন। সঞ্চিতার বয়স ছিল মাত্র ২২ বছর। তার মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ১৪ জুন, মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার নিজ বাসা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় সঞ্চিতাকে ভাসাই-ভিরার পৌরসভার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ একটি ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করে এবং মরদেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অভিনেত্রীর বাবা মাছিদ্র উগালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আচোলি পুলিশ ১৫ জুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ ধারায় একটি ‘অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট’ বা অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করে। মৃতের প্রকৃত কারণ জানার জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সঞ্চিতা উগালে জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এ ‘দিয়া ট্যান্ডন’ চরিত্রে অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেছিলেন। এছাড়া 'সাজন ঘর', 'ওয়াগলে কি দুনিয়া' এবং 'দিলওয়ালি দুলহা লে জায়েগি'-এর মতো একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও তার অভিনয়ের পরিচিতি রয়েছে। মনোজ বাজপেয়ী অভিনীত ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’-এ তিনি অভিনয় করেন। পাশাপাশি ভিকি কৌশল অভিনীত 'ছাবা' চলচ্চিত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%