প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমাবার (১৫ জুন) ভোরে উপজেলার ধরখার ইউনিয়নের হাসিমপুর গ্রামে ঘটনাটি ঘটে। অভিযানে আটককৃতরা হলেন হাসিমপুর গ্রামের মোছা. আছমা আক্তার (৩২) এবং তার স্বামী শাহজালাল খন্দকার (৩৮)। পুলিশ জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশনায় এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের তত্ত্বাবধানে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আলী, এএসআই মো. রাসেল মিয়া এবং সঙ্গীয় ফোর্স। তারা ধরখার পুলিশ ফাঁড়ি এলাকার ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় হাসিমপুর গ্রামের একটি বাড়ির শোবার ঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ওই স্থান থেকে আছমা আক্তার ও শাহজালাল খন্দকারকে হাতেনাতে আটক করা হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, মাদকবিরুদ্ধে আখাউড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন