প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার একটি আবাসিক ভবনে, অভিনেত্রী সঞ্চিতা উগালের মরদেহ উদ্ধার করা হয়। এই অভিনেত্রী, যিনি 'কুমকুম ভাগ্য' নামক ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, মৃত অবস্থায় পাওয়া গেছেন। সঞ্চিতার বয়স ছিল মাত্র ২২ বছর। তার মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ১৪ জুন, মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার নিজ বাসা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় সঞ্চিতাকে ভাসাই-ভিরার পৌরসভার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ একটি ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করে এবং মরদেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অভিনেত্রীর বাবা মাছিদ্র উগালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আচোলি পুলিশ ১৫ জুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ ধারায় একটি ‘অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট’ বা অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করে। মৃতের প্রকৃত কারণ জানার জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সঞ্চিতা উগালে জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এ ‘দিয়া ট্যান্ডন’ চরিত্রে অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেছিলেন। এছাড়া 'সাজন ঘর', 'ওয়াগলে কি দুনিয়া' এবং 'দিলওয়ালি দুলহা লে জায়েগি'-এর মতো একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও তার অভিনয়ের পরিচিতি রয়েছে। মনোজ বাজপেয়ী অভিনীত ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’-এ তিনি অভিনয় করেন। পাশাপাশি ভিকি কৌশল অভিনীত 'ছাবা' চলচ্চিত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন