ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সিলেট বিভাগে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭


সিলেট বিভাগে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

সিলেট বিভাগে হাম ও নিউমোনিয়ার প্রকোপ উদ্বেগজনক আকার ধারণ করেছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৬৯ শিশু এবং এক নার্সের মৃত্যু ঘটেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯৭ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সোমবার (১৫ জুন) দুপুর ১টায় স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এটি জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগের মোট ৩২২ জনের হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ১৭৭ জন, সিলেট জেলায় ১০৫ জন, হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজারে ১৬ জন দেখা গেছে। এছাড়াও হবিগঞ্জে আক্রান্তদের মধ্যে দুইজনের রুবেলাও শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় আরও চারজনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে নতুন ৮০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৭ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতানে ৫ জন, উইমেন্স মেডিকেল হাসপাতালে একজন এবং কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৯৭ রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫০ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বেশ কয়েকজন রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে বছরের শুরু থেকে এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম এবং নিউমোনিয়াজনিত জটিলতায় মোট মৃত্যুর সংখ্যা ৭০-এ পৌঁছেছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৬৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমান বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন জনপ্রিয় অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন জনপ্রিয় অভিনেত্রী

ভারতের মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার একটি আবাসিক ভবনে, অভিনেত্রী সঞ্চিতা উগালের মরদেহ উদ্ধার করা হয়। এই অভিনেত্রী, যিনি 'কুমকুম ভাগ্য' নামক ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, মৃত অবস্থায় পাওয়া গেছেন। সঞ্চিতার বয়স ছিল মাত্র ২২ বছর। তার মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ১৪ জুন, মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার নিজ বাসা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় সঞ্চিতাকে ভাসাই-ভিরার পৌরসভার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ একটি ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করে এবং মরদেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অভিনেত্রীর বাবা মাছিদ্র উগালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আচোলি পুলিশ ১৫ জুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ ধারায় একটি ‘অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট’ বা অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করে। মৃতের প্রকৃত কারণ জানার জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সঞ্চিতা উগালে জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এ ‘দিয়া ট্যান্ডন’ চরিত্রে অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেছিলেন। এছাড়া 'সাজন ঘর', 'ওয়াগলে কি দুনিয়া' এবং 'দিলওয়ালি দুলহা লে জায়েগি'-এর মতো একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও তার অভিনয়ের পরিচিতি রয়েছে। মনোজ বাজপেয়ী অভিনীত ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’-এ তিনি অভিনয় করেন। পাশাপাশি ভিকি কৌশল অভিনীত 'ছাবা' চলচ্চিত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানাল চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানাল চীন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া শান্তি চুক্তি সম্পর্কে চীন স্বাগত প্রকাশ করেছে। পাশাপাশি, মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকারও প্রশংসা করেছে চীন।

খবরটি প্রচার করেছে বার্তা সংস্থা এএফপি।

যুক্তরাষ্ট্র ও ইরান জানিয়েছে, তারা লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে এবং তারা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়েও একমত হয়েছে। কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত জটিল বিষয়গুলোর সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট হয়নি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘চীন এই চুক্তিকে স্বাগত জানায় এবং মধ্যস্থতার জন্য পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করে।’

তিনি পরবর্তী মন্তব্যে বলেন, বেইজিং আশা করে যে নির্ধারিত সময় অনুযায়ী চুক্তিটি স্বাক্ষরিত হবে। লিন জিয়ান আরো জানান, চীন আশা করছে, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল দ্রুত সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাখালী বাস ডিপো স্থানান্তরের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


মহাখালী বাস ডিপো স্থানান্তরের সিদ্ধান্ত

রাজধানী ঢাকাতে যানজট নিরসনে সরকারের হাতে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগের একটি অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনালের বাসগুলোর ডিপো অস্থায়ীভাবে পূর্বাচলে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের বিষয় নিয়ে তৃতীয় সভা শেষে যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা এসব গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন।

ড. মো. হাদিউজ্জামান মন্তব্য করেন, যানজটের সমস্যা সমাধানের জন্য হকারদের বিকল্প কর্মসংস্থান এবং ফুটপাতকে জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করা সম্পর্কেও আলোচনা করা হয়েছে।

তিনি আরও জানান, বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে দীর্ঘ সময় ধরে ব্যাপক বিনিয়োগ করা হয়েছে এবং জনগণকে অনেক দুর্ভোগ সহ্য করতে হয়েছে। যদি এই প্রকল্পটি পরিত্যক্ত ঘোষণা করা হয়, তবে সেটি একটি নেতিবাচক দৃষ্টান্ত হবে। সুতরাং, প্রকল্পটিকে কীভাবে উন্নত করে পাবলিক ট্রান্সপোর্ট করিডোর হিসেবে ব্যবহার করা যায় এবং জনগণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন।

আগামী সাত দিনের মধ্যে বিকল্প প্রস্তাবও উপস্থাপন করা হবে বলেও তিনি জানান।

ড. হাদিউজ্জামান আরও জানান, ঢাকা শহরের টার্মিনালকেন্দ্রিক যানজট সহনশীলভাবে কমাতে মহাখালী টার্মিনালের বাসগুলোর ডিপোর জন্য অস্থায়ীভাবে পূর্বাচলে জায়গা নির্ধারণ করা হয়েছে। বাসগুলো শুধুমাত্র যাত্রী নেওয়ার সময় টার্মিনালে যাবে।

একইভাবে, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্যও অস্থায়ী বিকল্প স্থান নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি স্থায়ী সমাধানের বিষয়ে কাজও চলছে।

এছাড়াও, আগামী সপ্তাহে শাহবাগ এলাকায় ট্রাফিক সিগন্যাল চালু করার বিষয়টি নিশ্চিত করেছেন যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী সায়েদাবাদ বাস টার্মিনালকে একটি সুশৃঙ্খলার মধ্যে আনার জন্য নির্দেশনা দিয়েছেন। এছাড়া, কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত বাস্তবায়নেরও নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, গুলিস্তান থেকে টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হবে। হকারদের উচ্ছেদ না করে আবার বিশৃঙ্খল অবস্থাতেও না রেখে কীভাবে সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা যায়, সে ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উল্লেখ করেন, মহাখালী এলাকায় রাস্তার ওপর যাতে বাস দাঁড়িয়ে না থাকে, সেজন্য প্রাথমিকভাবে পূর্বাচলে বাস ডিপো স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাজে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে সিটি করপোরেশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনা কমাতে সরকার কাজ করে যাচ্ছে : সড়কমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


সড়ক দুর্ঘটনা কমাতে সরকার কাজ করে যাচ্ছে : সড়কমন্ত্রী

সড়ক-মহাসড়কে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা কমানোর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম। তিনি সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানান।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন। সংসদের টেবিলে প্রশ্নোত্তরটি সোমবার উপস্থাপিত হয়। রবিউল আলম বলেন, সড়ক-মহাসড়কে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা হ্রাস করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৪৪-এর উপধারা (১) এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ১২৫ এর উপবিধি (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ২০২৪ সালের ৭ মে সড়ক ও মহাসড়কে মোটরযানের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য ‘মোটরযান গতিসীমা নির্দেশিকা, ২০২৪’ জারি করে।

মন্ত্রী বলেন, সড়ক-মহাসড়কে গতিসীমা মনিটরিংয়ের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে স্পিড লিমিট ও ট্রাফিক সাইন স্থাপন এবং রক্ষণাবেক্ষণের কাজ। এছাড়া, রাম্বল স্ট্রিপ, স্পিড কন্ট্রোল জোন, সার্ভিস লেন, মিডিয়ান ও চ্যানেলাইজেশনের মতো ট্রাফিক ক্যালমিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরো যোগ করেন, মহাসড়কে আইটিএস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গতিসীমা লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিআরটিএ, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গতিসীমা বাস্তবায়নের কাজ চলমান আছে।

মন্ত্রী জানান, সড়কের ধরন ও এলাকার বৈশিষ্ট্য বিবেচনায় উপযুক্ত গতিসীমা নির্ধারণে সুপারিশ দেওয়া হচ্ছে এবং রোড সেফটি অডিট ও ট্রাফিক মনিটরিংয়ের মাধ্যমে দুর্ঘটনাপ্রবণ স্থান শনাক্ত করা, অতিরিক্ত গতির কারণে ঝুঁকিপূর্ণ অংশ বিশ্লেষণ করা এবং প্রয়োজন অনুযায়ী গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%