ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পুত্রবধূর মর্যাদার প্রতিশ্রুতিতে তরুণীর অনশন প্রত্যাহার


পুত্রবধূর মর্যাদার প্রতিশ্রুতিতে তরুণীর অনশন প্রত্যাহার

স্ত্রীর স্বীকৃতি পেতে সৌদি প্রবাসীর বাড়িতে শ্বশুরের প্রতিশ্রুতিতে অনশন ভাঙেন তরুণী। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে যোগাযোগ না করায় অভিযোগের ভিত্তিতে অবশেষে গ্রেপ্তার হলেন যুবক। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।

প্রতারণার শিকার ফারজানা আক্তার (২২) নামে এক তরুণীর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২ জুলাই) অভিযুক্ত প্রবাসী ঈমন খাঁন (২৫)-কে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। ঈমন খাঁন স্থানীয় জামায়াত নেতা ইয়াকুব আলীর একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাতবিলা গ্রামের জামায়াত নেতা ইয়াকুব আলীর ছেলে সৌদি প্রবাসী ঈমন খাঁনের সাথে ফারজানা আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তাদের বিয়ে হলেও ঈমন ও তার পরিবার বিষয়টি গোপন রাখার চেষ্টা করে এবং ফারজানাকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকৃতি জানায়। কোনো উপায় না দেখে গত কয়েকদিন আগে স্ত্রীর মর্যাদার দাবিতে সরাসরি শ্বশুর ইয়াকুব আলীর বাড়িতে গিয়ে অনশন শুরু করেন ফারজানা।

আরও পড়ুন: চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত, বিএনপির সকল সংবাদ বর্জনের ঘোষণা

এক তরুণী স্ত্রীর মর্যাদার দাবিতে ঈমনের বাড়িতে অনশন করছেন—এমন খবর ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক জনতা বাড়িতে ভিড় জমায়। একপর্যায়ে ঘটনার সত্যতা ও মেয়েটির অসহায়ত্ব দেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রামের সাধারণ মানুষ। গ্রামবাসীর তীব্র তোপের মুখে পড়েন জামায়াত নেতা ইয়াকুব আলী। পরিস্থিতি বেগতিক দেখে এবং গণধোলাই বা সামাজিক শাস্তির হাত থেকে বাঁচতে তাৎক্ষণিকভাবে তিনি একটি সমঝোতার পথ খোঁজেন।

উপস্থিত জনতার সামনে ইয়াকুব আলী ওই তরুণীকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নেওয়ার মৌখিক আশ্বাস দেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আগামী তিন দিনের ভেতরে মেয়ের পরিবারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলে ফারজানাকে আমার বেটার (ছেলে) বউ করে ঘরে তুলে নেবো।

শ্বশুরের এমন প্রকাশ্য প্রতিশ্রুতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় আশ্বস্ত হয়ে অনশন ভঙ্গ করে নিজের বাপের বাড়ি ফিরে যান ফারজানা।

তবে তিন দিন পার হয়ে গেলেও ইয়াকুব আলী কিংবা তার ছেলে ঈমন খাঁন কোনো যোগাযোগ করেননি। উল্টো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। শ্বশুরবাড়ির পক্ষের এমন প্রতারণা ও প্রতিশ্রুতি ভঙ্গের পর আর চুপ থাকেননি ফারজানা। তিনি নিজের অধিকার আদায়ে সরাসরি আইনের আশ্রয় নেন এবং কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, খোলপেটুয়া নদীর বাঁধে ৩০০ ফুট ভাঙন

ফারজানার লিখিত অভিযোগের পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। অভিযোগের সত্যতা যাচাই ও প্রাথমিক তদন্ত শেষে শুক্রবার কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবরাজ ওরফে ঈমন খাঁনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেলাল হোসেন বলেন, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনের চোখে সবাই সমান, অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

এমন কাণ্ড এবং পরবর্তীতে গ্রেপ্তারের ঘটনায় পুরো পাতবিলা গ্রামসহ কালীগঞ্জ উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রবাসীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: রাজশাহীতে সাঁওতাল শিশুদের মাতৃভাষায় শিক্ষাদান দেখে মুগ্ধ নরওয়ের প্রতিনিধি দল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ থেকে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা ২০২৬ আরম্ভ হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:২৫ এম


আজ থেকে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা ২০২৬ আরম্ভ হয়েছে

নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত বিভিন্ন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির।

পরিদর্শনকালে তিঁনি এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।
মোঃ রায়হান কবির মহোদয়, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ জেলা বিভিন্ন স্কুলের পরিদর্শন করেন, এবং পরিদর্শন শেষে পরীক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন সময় ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সন্তুষ্ট প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমানে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৩ এম


ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমানে আগুন

ইন্দোনেশিয়ার অশান্ত পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে এক মার্কিন পাইলট বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছেন। নিহত পাইলটের মরদেহ উদ্ধার করেছে দেশটির সামরিক বাহিনী।

শুক্রবার (৩ জুলাই) ইন্দোনেশীয় সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। এর আগে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জানিয়েছে, এই হামলা যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া সরকারের জন্য একটি বার্তা।

পাপুয়া দ্বীপে খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াই চালিয়ে আসছেন। সম্প্রতি, উন্নত অস্ত্রশস্ত্র হাতে পাওয়ায় তাদের হামলার ধরন আরও মারাত্মক ও ঘন ঘন হয়ে উঠেছে।

সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির (টিপিএনপিবি) মুখপাত্র সেবি সামবম বৃহস্পতিবার (২ জুলাই) বলেন, তাদের সদস্যরা মার্কিন পাইলট নিকোলাস এফ গোসেলিনকে গুলি করে হত্যা করেছেন। হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো অঞ্চলে উড়োজাহাজটি অবতরণ করার পর তারা বিমানটিতে আগুন ধরিয়ে দেন।

সেবি সামবম আরও জানান, উড়োজাহাজটি বারবার ইন্দোনেশীয় সেনাসদস্যদের বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছিল এবং টিপিএনপিবির জারি করা আলটিমেটাম লঙ্ঘন করছিল। তিনি হুঁশিয়ারি দেন, ইন্দোনেশিয়া যদি বেসামরিক উড়োজাহাজগুলোকে পাপুয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত রেড জোনে প্রবেশের অনুমতি দেয়া বন্ধ না করে, তবে সামনে আরও হামলা চালানো হবে।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর এই মুখপাত্র বিবৃতিতে বলেন, ইন্দোনেশীয় সামরিক বাহিনী ও ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির মধ্যকার সংকটের মূল কারণগুলো সমাধানে ব্যর্থতার দায় মনে করিয়ে দিতেই এই হামলা করা হয়েছে। এর মাধ্যমে ইন্দোনেশিয়া ও মার্কিন সরকারকে একটি বার্তা প্রদান করা হয়েছে।

পাপুয়ার সামরিক মুখপাত্র উইরিয়া আরতাদিগুনা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলার কথা নিশ্চিত করে জানান, মার্কিন পাইলটের মরদেহ উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সামরিক বাহিনী হামলাকারীদের খোঁজার কাজে রয়েছেন, এবং ওই ফ্লাইটের যাত্রীদের সন্ধানও করছেন।

এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, উড়োজাহাজটিতে সাতজন যাত্রী ছিলেন, এবং তারা সবাই পাপুয়ার স্থানীয় বাসিন্দা।

জাকার্তায় অবস্থিত মার্কিন দূতাবাস এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবোলার ভয়াবহ প্রকোপ ডিআর কঙ্গোতে, মৃত ৪৩৮ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৮ এম


ইবোলার ভয়াবহ প্রকোপ ডিআর কঙ্গোতে, মৃত ৪৩৮ ছাড়িয়েছে

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৪০৬ জনের শরীরে ইবোলা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে অন্তত ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দেশটির সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

দেশটির জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইএনএসপি) জানিয়েছে, গত ১৫ মে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে আক্রান্তদের মৃত্যুহার ৩১ শতাংশের উপর। সর্বশেষ উত্তর-পূর্বাঞ্চলের প্রধান শহর কিসাঙ্গানিতেও প্রথমবারের মতো একজন ইবোলা রোগী শনাক্ত হয়েছেন। ২৪ বছর বয়সী এক গর্ভবতী নারীর মৃত্যুর পর তার নমুনা পরীক্ষায় ইবোলা পজিটিভ আসে।

স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই নারীর মরদেহ ইতুরি প্রদেশের নিয়া নিয়া স্বাস্থ্য অঞ্চল থেকে গোপনে মোটরসাইকেলে করে কিসাঙ্গানিতে নেওয়া হয়েছিল। সেখানে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস রয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ইবোলায় আক্রান্ত ব্যক্তির মরদেহ অত্যন্ত সংক্রামক হওয়ায় দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার সময় ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে।

বর্তমান প্রাদুর্ভাবের জন্য দায়ী ইবোলার বুন্দিবুগিও প্রজাতি, যার বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। তবে কয়েকটি সম্ভাব্য প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে। দেশের মোট মৃত্যুর ৮৩ শতাংশের বেশি ইতুরি প্রদেশে ঘটেছে। ইতোমধ্যে সংক্রমণ উত্তর কিভু ও দক্ষিণ কিভুতেও ছড়িয়ে পড়েছে।

কীভাবে ছড়ায় ইবোলা? ইবোলা বাতাসের মাধ্যমে ছড়ায় না। আক্রান্ত ব্যক্তি বা প্রাণীর রক্ত, লালা, ঘাম, বমি, মল-মূত্র কিংবা অন্যান্য শারীরিক তরলের সংস্পর্শে এলে সংক্রমণ ঘটে। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড়, সুঁই বা অন্ত্যেষ্টিক্রিয়ার সময় মরদেহ স্পর্শ করলেও ভাইরাস ছড়াতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ফলখেকো বাদুড় ইবোলার প্রাকৃতিক বাহক। এছাড়া শিম্পাঞ্জি, গরিলা, বনমানুষ, হরিণ ও সজারুর মতো কিছু বন্য প্রাণীর মাধ্যমে মানুষের মধ্যে এই ভাইরাস সংক্রমিত হতে পারে।

ইবোলার সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে হঠাৎ তীব্র জ্বর, প্রচণ্ড দুর্বলতা, মাথাব্যথা, গলাব্যথা, পেশিতে ব্যথা, ডায়রিয়া, বমি ও ত্বকে ফুসকুড়ি। রোগের গুরুতর পর্যায়ে লিভার ও কিডনির কার্যকারিতা কমে যায় এবং নাক, মুখ বা মলদ্বার দিয়ে রক্তক্ষরণ শুরু হতে পারে। এ কারণেই ইবোলাকে হেমোরেজিক ফিভার বা রক্তক্ষরণজনিত জ্বর বলা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ইবোলায় গড় মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ। তবে কঙ্গোর সাম্প্রতিক প্রাদুর্ভাবে বহু এলাকায় মৃত্যুহার ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। গত পাঁচ দশকে আফ্রিকাজুড়ে ইবোলায় ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মায়ের কিডনি প্রতিস্থাপনে নতুন জীবনের পথে কৃষ্ণ হাজং

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৪২ এম


মায়ের কিডনি প্রতিস্থাপনে নতুন জীবনের পথে কৃষ্ণ হাজং

দুর্গাপুর উপজেলার জেলায় মা’র দেওয়া কিডনি এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সম্পূর্ণ অর্থনৈতিক ও মানসিক সহায়তায় মৃত্যুর দুয়ার থেকে নতুন জীবন ফিরে পেয়েছেন কৃষ্ণ হাজং (৩৪) নামক একটি যুবক।

নতুন জীবন ফিরে পাওয়ার পর কৃতজ্ঞতা জানাতে কৃষ্ণের পরিবার গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় দুর্গাপুর প্রেসক্লাবে একটি আবেগঘন সংবাদ সম্মেলন আয়োজন করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদ্য সুস্থ হয়ে ওঠা কৃষ্ণ হাজং, তার মা চারুবালা হাজং (৫৮) এবং পরিবারের অন্যান্য সদস্যরা।

কৃষ্ণ এবার সম্প্রতি ঢাকার পিজি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে এসেছেন।

সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত কণ্ঠে কৃষ্ণ হাজং বলেন, 'আমাদের এতো সামর্থ্য ছিল না যে এই ব্যয়বহুল চিকিৎসা করাবো। ব্যারিস্টার কায়সার কামাল স্যারের আর্থিক সাহায্য, সার্বিক তত্ত্বাবধান এবং মায়ের দেওয়া কিডনির কারণে আমি আজ নতুন জীবন পেয়েছি। স্যারের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।'

কৃষ্ণের মা চারুবালা হাজং কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'স্যার (ব্যারিস্টার কায়সার কামাল) যদি আমাদের পাশে এসে না দাঁড়াতেন, তবে আমি আমার ছেলেকে কোনোভাবেই বাঁচাতে পারতাম না। চিকিৎসার শুরু থেকে শেষ পর্যন্ত সব খরচ উনি দিয়েছেন। উনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, শুধু দুই হাত তুলে আজীবন উনার জন্য আশীর্বাদ আর দোয়া করি।'

পারিবারিক সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী বিজয়পুর এলাকার শচীন্দ্র হাজংয়ের ছেলে কৃষ্ণ হাজং ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাবা, মা, স্ত্রী ও এক কন্যাসন্তানকে নিয়ে ছিল তার অভাবের সংসার। হঠাৎ করেই এক পরীক্ষা-নিরীক্ষায় কৃষ্ণের দুটি কিডনিই সম্পূর্ণ অকেজো ধরা পড়ে।

প্রথমে ময়মনসিংহ এবং পরে ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে পরিবারটি একপর্যায়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে। অর্থাভাবে নিয়মিত ডায়ালাইসিস করাতে না পেরে গত বছরের মে মাসের শেষদিকে একপ্রকার মৃত্যুর প্রহর গুনতে গুনতে বাড়িতে ফিরে আসেন তিনি।

এরপর অসহায় কৃষ্ণের নিভু নিভু জীবনের করুণ গল্প জানতে পেরে মানবিক দায়বদ্ধতা থেকে নিজের উদ্যোগে তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব কাঁধে নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তার সরাসরি তত্ত্বাবধানে গত বছরের ১৮ জুন থেকে ঢাকার পিজি হাসপাতালে কৃষ্ণের নতুন করে ডায়ালাইসিস ও চিকিৎসা শুরু হয়।

চিকিৎসকরা জানান, কৃষ্ণকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। সন্তানের এমন করুণ পরিণতি মেনে নিতে না পেরে নিজের জীবনের ঝুঁকি তুচ্ছ করে কিডনি দানের সিদ্ধান্ত নেন মা চারুবালা হাজং।

টানা আট মাসব্যাপী বিভিন্ন জটিল চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে চলতি বছরের ২ মার্চ পিজি হাসপাতালে কৃষ্ণের শরীরে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়। দীর্ঘ এই জটিল ও ব্যয়বহুল চিকিৎসা প্রক্রিয়ার যাবতীয় ব্যয়ভার বহন ও সার্বক্ষণিক তদারকি করেন ব্যারিস্টার কায়সার কামাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%