০৮:৩৯ পি.এম
নরসিংদীর মনোহরদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শনিবার বিকেলে জেলার মনোহরদী উপজেলার চর আহাম্মদপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা প্রকাশ পায়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মধ্যে রয়েছে সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা, তুহিন মিয়ার মেয়ে আশামনি ও শুককুর আলীর মেয়ে সুমাইয়া। তাদের সকলের বাড়ি ময়মনসিংহ জেলার গফর গাও। এরা ২ জন মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী এবং একজন পঞ্চম শ্রেণীর ছাত্রীর তালিকায় রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলের এবং মেয়ের ঘরের নাতনি। অপরদিকে, সুমাইয়া হচ্ছে খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। শনিবার দুপুরের দিকে তারা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় শিশু সুমাইয়া যখন পানিতে ডুব দেয়, তখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর তাকে খুঁজতে অন্য দুই শিশু পানিতে নামেন। এবং পরে তারাও পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে দীর্ঘ সময় পার হলেও তিন শিশুকে না পেয়ে তাদের স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তাদের মরদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে দুইজন স্থানীয় কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের অকালে মৃত্যু পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। স্বজনদের আহাজারিতে পুরো গ্রাম ভারী হয়ে উঠেছে। মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন