প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপে রাউন্ড ৩২-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছে নবাগত দেশ কেপ ভার্দে।
এই আফ্রিকান দ্বীপ রাষ্ট্রটির স্মরণীয় বিশ্বকাপ যাত্রার সমাপ্তি হয়েছে অতিরিক্ত সময়ের গোলে।
বিশ্বকাপ থেকে বিদায়ের বেদনায় ‘দুঃখিত’ হলেও, নিজেদের লড়াকু পারফরম্যান্স নিয়ে তারা অত্যন্ত ‘গর্বিত’ বলে জানিয়েছেন কেপ ভার্দের ফুটবলার এবং কোচিং স্টাফরা।
ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, নকআউট পর্বের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে যোগ্যতা অর্জনকারী কেপ ভার্দে দুটি গোল পিছিয়ে পড়ে, কিন্তু সমতায় ফেরে দুটি বার।
ম্যাচের ১১১ মিনিটে আত্মঘাতী গোলে তারা হেরে যায়।
দলের সাহস এবং আত্মবিশ্বাসের প্রশংসা করে গর্ব প্রকাশ করেন কোচ বুবিস্তা।
তিনি বলেন, ‘আমার মনে হয় না, অন্য কোনো দল আর্জেন্টিনার বিপক্ষে দুটি গোল করতে পারত। এটা আমাদের দলের চরিত্র এবং তাদের দক্ষতা প্রমাণ করে। আমরা আমাদের সেরাটা দিয়েছি এবং সাহসিকতার সাথে লড়াই করেছি। আমি আমার খেলোয়াড়দের জন্য অত্যন্ত গর্বিত।’
তাদের এই পারফরম্যান্স বিশ্বকাপজয়ী আর্জেন্টিনারও প্রশংসা কুড়িয়েছে।
কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা বলেন, ‘ফলাফলের জন্য আমরা দুঃখিত, কিন্তু আমরা আর্জেন্টিনার বিরুদ্ধে সমান তালে লড়াই করেছি।’
কিন্তু আমরা পরাজিত হয়েছি, এ ফলাফলে আমরা দুঃখিত। আমরা যে ম্যাচটি খেলেছি এবং বিশ্বকাপে যা কিছু অর্জন করেছি, তার জন্য সন্তুষ্ট ও গর্বিত হওয়ার যথেষ্ট কারণ আমাদের রয়েছে বলে যোগ করেন এই গোলরক্ষক।
আর্জেন্টিনার জনসংখ্যার প্রায় মাত্র ১ শতাংশ জনসংখ্যাবিশিষ্ট কেপ ভার্দে। টুর্নামেন্টের রাউন্ড ৩২ এ আসার জন্য ফিফার কাছ থেকে ১১ মিলিয়ন ডলার পাবে আফ্রিকার এই দেশটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন