ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

ক্যানসারসহ নানা জটিল রোগ প্রতিরোধে নেত্রকোনায় পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ


ক্যানসারসহ নানা জটিল রোগ প্রতিরোধে নেত্রকোনায় পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ

'রোগ প্রতিরোধের চেয়ে প্রতিকারই উত্তম' এই স্লোগানে মানবদেহের সুস্থতা এবং ক্যানসারসহ নানা ধরনের রোগ থেকে দেহকে মুক্ত রাখতে খাদ্যাভ্যাসে সচেতনতা বাড়াতে নেত্রকোনায় পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের রাজুরবাজার এলাকায় আঞ্চলিক কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান) তিনদিন ব্যাপি এই প্রশিক্ষণের আয়োজন করে।

বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলতাফ উন নাহারের তত্ত্বাবধানে নিরাপদ খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমানসহ বিভিন্ন দফতরের প্রধানগণ প্রশিক্ষণ প্রদান করেন।

আরও পড়ুন: পাবনায় শ্রমিক লীগ ও বিএনপির দুই নেতাকে গুলি করে হত্যা

প্রশিক্ষণে খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি, সুষম খাবার, খাদ্যের উপাদান, শর্করা, আমিষ, ভিটামিন, আঁশ জাতীয় খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য, স্নেহ জাতীয় খাদ্য, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, নিরাপদ খাদ্যসহ সুস্বাস্থ্য ফলিত পুষ্টির গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়।

এতে শিক্ষক, মৎস্য, প্রাণিসম্পদ অধিদফতরের উপসহকারী কর্মকর্তা, মহিলা বিষয়ক, সমাজসেবা, যুব উন্নয়ন, সাংবাদিক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মীসহ দুই ভাগে ৩০ জন করে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।

প্রশিক্ষণে শরীরের প্রয়োজনীয়তা অনুযায়ী খাদ্যাভ্যাস করার আহ্বান জানান প্রশিক্ষকগণ।

প্রশিক্ষকরা বলেন, সুস্থভাবে বেঁচে থাকলে হলে নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে। তবে টানা তিনদিন অনিরাপদ খাদ্য গ্রহণে কিডনি জটিলতাসহ নানা ধরনের রোগের সূত্রপাত হতে পারে বলেও হুঁশিয়ার করেন তারা।

আরও পড়ুন: ভালুকায় হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে কালিকাপ্রসাদে ৪২ লাখ টাকার সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


ভৈরবে কালিকাপ্রসাদে ৪২ লাখ টাকার সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের ৫ নং ওয়ার্ডে ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ৫০০ মিটার সড়কের ইটের সোলিং কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের অভিযোগ, সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে কাজ পরিচালনা করা হচ্ছে।
অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণকাজে ব্যবহৃত ইটের মান নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে। এ সময় স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) ফুল মিয়া এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উপস্থিত ছিলেন।
তবে ঠিকাদারদের পক্ষ হয়ে কালিকাপ্রসাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, স্বপন আহমেদ দূর্জয় সাংবাদিকদের বাধা প্রদান করেন।
স্থানীয় বাসিন্দা ফজলুল মিয়া অভিযোগ করে বলেন, “রাস্তার কাজে অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। এসব ইট দিয়ে টেকসই সড়ক নির্মাণ সম্ভব নয়।”
আরেক বাসিন্দা জামাল মিয়া বলেন, “তিন নম্বার ইট দিয়ে কাজ করা হচ্ছে। এছাড়া রাস্তার মাটি ভালো ভাবে চাপানোর জন্য পানিও ব্যবহার করা হয়নি।”
স্থানীয় বিএনপি নেতা আসাদ মিয়া বলেন, “কাজে ব্যাপক অনিয়ম চলছে। নিম্নমানের ইট ব্যবহার এবং মাটি ভেজানো ছাড়াই কাজ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের উচিত দ্রুত হস্তক্ষেপ করে মানসম্মতভাবে কাজ নিশ্চিত করা।”
ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য ফুল মিয়া বলেন, “কাজে অনিয়ম হচ্ছে। আমি চাই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।”
কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া বলেন, “আমি ঠিকাদারকে শুরু থেকেই নিম্নমানের কাজ না করার নির্দেশ দিয়েছি। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোমেনুর রহমান বলেন, “অভিযোগ পাওয়ার পর সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখি ব্যবহৃত ইটের মান সন্তোষজনক নয়। তাই কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশিদ বলেন, “কালিকাপ্রসাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইটের সোলিং কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। পিআইও ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে এসেছেন। তবে পুনরায় কাজ শুরুর অভিযোগও পেয়েছি। আমি স্পষ্ট ভাবে বলতে চাই যদি কোনো কাজে নিম্নমানের কাজের সত্যতা পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট প্রকল্পের বিল স্থগিতসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, প্রকল্পের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে দ্রুত তদন্ত করে মানসম্মত নির্মাণকাজ বাস্তবায়ন করা হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনীতি পুনরুজ্জীবনে বাজেটে ‘থ্রি-আর’ কৌশল, কী বলছেন অর্থনীতিবিদরা?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


অর্থনীতি পুনরুজ্জীবনে বাজেটে ‘থ্রি-আর’ কৌশল, কী বলছেন অর্থনীতিবিদরা?

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ‘থ্রি-আর’ কৌশল উন্মোচন করেছে। এর লক্ষ্য ২০৩০-৩১ সালের মধ্যে ৮ দশমিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা এবং মোট বিনিয়োগকে জিডিপির ৪০ শতাংশে উন্নীত করা। যদিও এই উদ্যোগকে ব্যবসায়ীরা ইতিবাচক হিসেবে দেখছেন, অর্থনীতিবিদদের মতে, প্রথম ধাপে সংস্কারের উপর বেশি গুরুত্ব দেয়া কিছুটা উচ্চাভিলাষী হতে পারে।

নতুন বাজেটে সরকারের ‘থ্রি-আর’ কৌশল ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা, পুনর্গঠন করা এবং বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে পরিকল্পিত হয়েছে। এর আওতায় রয়েছে রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন।

সরকার তিন ধাপে এই কৌশল বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রথম ধাপে এক বছরের মধ্যে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। দ্বিতীয় ধাপে এক থেকে তিন বছরের মধ্যে অর্থনীতির উত্তরণ ঘটানো হবে। তৃতীয় ধাপে পাঁচ বছর মেয়াদে সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

এই কৌশল বাস্তবায়নের মাধ্যমে ২০৩০-৩১ সালের মধ্যে ৮ দশমিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের আশাবাদ ব্যক্ত করেছে সরকার। এই সময়ে মূল্যস্ফীতি ৫ শতাংশে নামতে হবে, প্রত্যেক বিদেশি বিনিয়োগকে জিডিপির ২ দশমিক ৭ শতাংশে উন্নীত করা হবে এবং মোট বিনিয়োগকে জিডিপির ৪০ শতাংশে নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ব্যবসা-বাণিজ্য সহজীকরণে পাঁচ বছরকে তুলনামূলকভাবে কম সময় হিসেবে দেখলেও সরকারের এই কৌশলকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। আইবিএফবির সাবেক ভাইস প্রেসিডেন্ট এম এস সিদ্দিকী বলেন, পাঁচ বছর খুব কম সময় হলেও গত ১৫-২০ বছরে অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তা পুনর্গঠন করার জন্য একটি পরিকল্পনা প্রয়োজন ছিল। সরকারের পাঁচ বছরের পরিকল্পনাকে তিনি সাধুবাদ জানিয়েছেন। তবে তিনি উল্লেখ করেন, পাঁচ বছরের মধ্যে সব লক্ষ্য বাস্তবায়ন করা সহজ হবে না।

অন্য দিকে, অর্থনীতিবিদরা মনে করছেন, প্রথম ধাপের মূল গুরুত্ব হওয়া উচিত সংস্কারের ওপর। অর্থনীতিবিদ ড. আব্দুর রাজ্জাক বলেন, রিকভারি পর্যায়ে প্রবৃদ্ধি এর বড় বিষয় নয়। এ সময় অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে গুরুত্ব দেয়াটা জরুরি। এরপর রিস্টোরেশন ও রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন পর্যায়ে প্রবৃদ্ধি বাড়ানোর উদ্যোগ নেয়া যেতে পারে।

সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান মনে করেন, তিন ধাপের ‘থ্রি-আর’ কৌশল একটি ভালো পরিকল্পনা। তবে এর সফলতা মূলত বাস্তবায়ন সক্ষমতার ওপর নির্ভরশীল।

অর্থনীতিবিদদের মতে, প্রথম বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতের সংস্কার এবং পুঁজিবাজারের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানে ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবকের মৃত্যু ঘটে।

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজী আমিনুল মোল্লার আমবাগানে এই ঘটনা ঘটেছিল।

নিহত যুবক অন্তর একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে অন্তর তার বন্ধুদের সাথে আমবাগানে ফুটবল খেলছিল। খেলার সময় হঠাৎ বজ্রপাত ঘটলে তিনি গুরুতর আহত হন। পরে তার সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ৩টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমবাগানে ফুটবল খেলার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু ঘটেছে। এটি নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের প্রতিনিধিরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের প্রতিনিধিরা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পর্তুগালের লিসবনভিত্তিক আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (AKDN) কূটনৈতিক প্রতিনিধি ফারুক এস. আদাতিয়া।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফারুক এস. আদাতিয়া, কেসি সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তিনি নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতির নব উদ্যাম ও গতিশীলতার প্রশংসা করেন।

তিনি আরো বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পরবর্তী সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় উষ্ণ অভিনন্দন জানান এবং এর আগে ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি হিসেবে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় আরও অভিনন্দন জানান।

আদাতিয়া বাংলাদেশ সরকারের সঙ্গে এ কে ডি এন-এর অংশীদারত্ব আরও জোরদারের আগ্রহের বিষয়টি তুলে ধরেন, যা দুই পক্ষের দীর্ঘদিনের সুসম্পর্ক ও সৌহার্দ্যের ভিত্তির ওপর গড়ে উঠেছে।

তিনি এ প্রসঙ্গে, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন সরকারের নির্ধারিত অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি খাতের বিনিয়োগ ও অর্থায়নের সুযোগ অনুসন্ধানে এ কে ডি এন-এর আগ্রহের কথা উল্লেখ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আগা খান নেটওয়ার্ক ও সংশ্লিষ্ট সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

তিনি বাংলাদেশের নতুন, অগ্রগামী ও ভবিষ্যতমুখী পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক তুলে ধরে বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট অগ্রাধিকারের আলোকে এ কে ডি এন-এর সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ উল্লেখ করেন।

বিশেষ করে মেয়েদের শিক্ষা ও নারীদের ক্ষমতায়নকে কেন্দ্র করে এ কে ডি এন-এর সঙ্গে অংশীদারত্ব আরও সম্প্রসারণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী গ্রামীণ নারীদের অংশগ্রহণ ও সম্ভাবনাকে কেন্দ্র করে ‘সৃজনশীল অর্থনীতি’ (Creative Economy)-র বিপুল সম্ভাবনার কথাও তুলে ধরেন।

বৈঠকে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত করে শিক্ষা পাঠ্যক্রমের আধুনিকায়ন, আগা খান একাডেমির ভাষা ও দক্ষতা উন্নয়ন প্রকল্প, স্বাস্থ্যসেবা ও নার্সিং পেশাজীবীদের প্রশিক্ষণ এবং রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় এ কে ডি এন-এর সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও মনোযোগ ও সহায়তার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।

দুই পক্ষ পারস্পরিক সুবিধাজনক সময়ে হিজ হাইনেস রহিম আগা খান পঞ্চম-এর সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়েও আলোচনা করেন।

এবারে এ কে ডি এন প্রতিনিধিদল পররাষ্ট্র সচিবের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%