০৩:০৪ পি.এম
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মন্তব্য করেছেন যে, মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার প্রধান কারণ হলো ইসরাইল। তিনি আরও উল্লেখ করেন যে, গাজা ও লেবাননে ইসরাইল তাদের নৃশংসতার মাত্রা বৃদ্ধি করেছে।
সোমবার অনুষ্ঠিত একটি সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, ‘শীতকাল এগিয়ে আসছে। অথচ বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রীগুলোর প্রবেশও বাধাগ্রস্ত করা হচ্ছে, যা ফিলিস্তিনের বাস্তুচ্যুত মানুয়ের পরিস্থিতিকে এক বিপর্যয়কর পর্যায়ে নিয়ে গেছে।’
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইউরোপীয় দেশগুলো এই পরিস্থিতির প্রতি ‘অনুভূতিহীন’ হয়ে পড়েছে।
আরও পড়ুন: বিনিয়োগ তহবিল কেলেঙ্কারিতে তুরস্কের সাবেক মন্ত্রী ফাতমা বেতুল সায়ান কায়া কারাগারে
বাঘাই আরও বলেন, ‘মানুষের জীবনকে কেবল পরিসংখ্যানের পর্যায়ে নামিয়ে আনা এবং নৃশংসতাকে স্বাভাবিক বিষয় হিসেবে গণ্য করা—এটি অত্যন্ত বিপজ্জনক একটি প্রবণতা, যা মানব বিবেককে হুমকির মুখে ফেলে।’
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যখন ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছে, তখন আদালত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তীব্র চাপের সম্মুখীন হচ্ছে।
আরও পড়ুন: ট্রাম্পের তোরণ নির্মাণে এক ঘণ্টার মধ্যে বিচারকের নিষেধাজ্ঞা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন