০৯:১৭ পি.এম
চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের ভোগান্তি কমাতে ঢাকা শিক্ষা বোর্ড প্রতিটি কেন্দ্রের বাইরে বসার চেয়ার এবং শেড বা ছাউনির ব্যবস্থা করানোর জন্য নির্দেশ দিয়েছে।
এছাড়াও, কেন্দ্রের বাইরের অনাকাঙ্ক্ষিত ভিড় ও শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য রোভার স্কাউট, গার্লস গাইড এবং বিএনসিসি সদস্যদের নিয়োজিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের একটি আদেশে বোর্ডের আওতাধীন সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
বোর্ডের আদেশে বলা হয়েছে, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় দেখা গেছে যে পরীক্ষার্থীরা ভেতরে ঢোকার পরে অভিভাবকরা দীর্ঘ সময় ধরে বাইরে অপেক্ষা করছেন। অধিকাংশ পরীক্ষাকেন্দ্রের শেড বা বসার জায়গা না থাকায় তীব্র রোদ ও বৃষ্টির মধ্যে অভিভাবকদের কষ্ট হচ্ছে।
এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য না থাকায় অনাকাঙ্ক্ষিত জটলা এবং জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।
এই পরিস্থিতি সমাধানের জন্য অভিভাবকদের কল্যাণের কথা বিবেচনা করে ঢাকা শিক্ষা বোর্ড নির্দেশ দিয়েছে যে, এখন থেকে প্রতিটি কেন্দ্রের বাইরে চেয়ার ও শেডের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে শৃঙ্খলা রক্ষার জন্য স্কাউট, গার্লস গাইড অথবা বিএনসিসি সদস্য নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্র প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন