ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কাতারের সাবেক আমিরের নামে রাজধানীর একটি সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর


কাতারের সাবেক আমিরের নামে রাজধানীর একটি সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে, রাজধানীর একটি উপযুক্ত সড়কের নামকরণের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার বিকালে সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের আনীত কাতারের সাবেক আমিরের নামে ঢাকার একটি সড়কের নামকরণ করা সম্পর্কিত একটি প্রস্তাবের ওপর আলোচনা করে, প্রধানমন্ত্রী এই নির্দেশনা ইতিমধ্যে ঢাকা সিটি করপোরেশনকে মৌখিকভাবে দেয়ার কথাও সংসদকে জানিয়েছেন।

তিনি বলেন, ‘যেটি প্রস্তাবনা সম্মানিত বিরোধী দলের নেতা উপস্থাপন করেছেন। আমি এরই ভিতরে গতকালকেই ঢাকা সিটি কর্পোরেশনে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে সেটিকে মরহুমের নামের নামকরণের জন্য আমি এলজিআরডি মন্ত্রণালয়কে মৌখিকভাবে নির্দেশনা প্রদান করেছি।’

আরও পড়ুন: শরীয়তপুরে পূর্বনির্ধারিত স্থানে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিএনপির বিক্ষোভ

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বিরোধীদলীয় নেতা এই বিষয়টি উপস্থাপন করার জন্য আমি আন্তরিকভাবে সরকারের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সাবেক আমিরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি সম্মান দেখিয়ে কাতারের জনগণের প্রতি সম্মান প্রদর্শন করছি। কাতার এমন একটি দেশ যা আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে দেশের অগ্রযাত্রায় আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং এখনো করছে।’

তিনি বলেন, ‘লক্ষ লক্ষ বাংলাদেশীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে কাতার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যাত্রাতেও অংশীদার। শুধু তাই নয়, এর ভেতরে যখন মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী নিয়ে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কাতার নিজেও বিভিন্নভাবে আক্রান্ত হওয়ার পরেও আমাদের লক্ষ লক্ষ প্রবাসীকে তারা নিজেদের নাগরিকদের মত টেক কেয়ার করেছে। তাদের নিরাপত্তা তারা নিশ্চিত করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এই সব বিষয় বিবেচনা করে মরহুম শেখ হামদ বিন খলিফা আল থানির জন্য আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সাথে আজকে আমাদের জাতীয় পতাকাকে হাফ মাস্ট করা হয়েছে।’

আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। রোববার সামাজিক মাধ্যমে কাতারের বর্তমান আমিরের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর কথা জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বুধবার বাংলাদেশ শোক পালন করছে এবং জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়েছে। বাংলাদেশের শোক ও সমবেদনা জানাতে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের দোহায় গেছেন।

খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্বপালন করেন।

আরও পড়ুন: দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়ের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপন করার দাবিতে হরতালের ডাক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপন করার দাবিতে হরতালের ডাক

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে হরতালের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ।

দিনটি ছিল বৃহস্পতিবার (১৬ জুলাই) এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন কমিটির সমন্বয়ক নুরুল আমিন আজাদ ও মনির হায়দার। খবরটি জানানো হয়েছিল বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার হেয়াকো বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে নেতারা লিখিত বক্তব্য পড়ে জানান, গত ১০ জুলাই জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে ঘোষিত সব কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে। দীর্ঘদিন ধরে নবগঠিত এই উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবি জানানো সত্ত্বেও এ বিষয়ে কার্যকর কোন উদ্যোগ দেখা না যাওয়ায় তারা এই হরতালের চূড়ান্ত কর্মসূচি গ্রহণে বাধ্য হয়েছেন।

এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, হরতাল চলাকালীন সময়ে উপজেলার দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নের সব সরকারি-বেসরকারি অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং ফটিকছড়ি-ফেনী-হেয়াকো সড়কে সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার আহ্বান দেওয়া হয়েছে।

তবে হরতালের আওতার বাইরে থাকবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধের দোকানসহ জরুরি সেবা। আয়োজকেরা জানিয়েছেন, চলমান পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও হরতালমুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয়ক মো. বেলাল হোসেন, জামায়াত নেতা নুরুল আলম, সাইফুল ইসলাম, কামাল উদ্দিন, নুরুল আবসার, মো. আনিস, জামাল হোসেন, মো. ইব্রাহীম, শাহাদাত হোসেন, মোহাম্মদ আলমগীর এবং শফিউল আলমসহ স্থানীয় নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় মান্দা থানা বার্ষিক পরিদর্শন করেন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় মান্দা থানা বার্ষিক পরিদর্শন করেন

 

অদ্য ১৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ পরিদর্শনকালে তিনি থানার অফিস, মালখানা, অস্ত্রাগার, হাজতখানা, ডিউটি অফিস, রেকর্ডপত্র, বিভিন্ন রেজিস্টার এবং সার্বিক প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করেন। তিনি থানার পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সেবার মান বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং জনগণকে দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের নিহনপুর গ্রামে স্বামী ও সন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের নিহনপুর গ্রামে স্বামী ও সন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে

ভুক্তভোগী জনতা রানী (২৮) অভিযোগ করেন, অভিযুক্ত নুনি গোপাল চন্দ্র মণ্ডল (৬০) সম্পর্কে তাঁর কাকা হন। পারিবারিক সম্পর্ক ও প্রভাবের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী ও সন্তানকে হত্যার ভয়ভীতি দেখিয়ে তিনি তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। প্রাণনাশের আশঙ্কায় এতদিন বিষয়টি কাউকে জানাতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর স্বামী নির্মল চন্দ্র দেবনাথ (৪৮) বলেন, গত ১১ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে নুনি গোপাল তাঁদের বাড়িতে প্রবেশ করে তাঁর স্ত্রীর সঙ্গে জোরপূর্বক ধস্তাধস্তি করেন। এ সময় তাঁর স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নুনি গোপাল চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে অতীতেও নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। এলাকাবাসীর এই নারীলিপ্সুক নুনি গোপাল মন্ডলের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন বলেন, অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন। ভুক্তভোগী পক্ষ তাঁর কাছে এসেছিল। তিনি তাঁদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় যাওয়ার পরামর্শ দেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ১৫ জুলাই ২০২৬ দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত নুনি গোপাল চন্দ্র মণ্ডলকে গ্রেপ্তার করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(৪)(খ) ধারায় মামলা নং-১৩, তারিখ ১৫ জুলাই ২০২৬ রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল বাদ পড়ায় একের পর এক দল বদলাচ্ছেন হিমি!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


ব্রাজিল বাদ পড়ায় একের পর এক দল বদলাচ্ছেন হিমি!

শৈশবকাল থেকে ব্রাজিল ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক জান্নাতুল সুমাইয়া হিমি। তার এই পছন্দ পরিবার থেকেই প্রভাবিত। বিশ্বকাপের শুরু থেকেই তিনি ব্রাজিলের একজন কট্টর সমর্থক হিসেবে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়।

বিশ্বকাপের শেষ ষোলতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিদায় নিলে, সেটি তার মন ভাঙলেও তিনি থেমে থাকেননি। বরং ফ্রান্সের সমর্থনে একাধিক পোস্ট করতে দেখা যায় তাকে। ফ্রান্স এই আসরের অন্যতম সেরা দল ছিল। কিন্তু সেমিফাইনালে হঠাৎ ছন্দ হারিয়ে ফেলল তারা। অন্যদিকে, দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।

অনেকের প্রিয় দল বাদ পড়ায়, প্রতিপক্ষকে সমর্থন দেওয়া ভক্তদের উন্মাদনার একটি অংশ। হিমিও এই তালিকায় যুক্ত হয়েছেন। আর্জেন্টিনার খেলায় তার প্রতিপক্ষ ইংল্যান্ডের জার্সি পরে সামাজিক মিডিয়ায় ছবি শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'প্রিয় ইংল্যান্ড, তোমরাই চ্যাম্পিয়ন হবে! এটাই আমার বিশ্বাস।' আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম‍্যাচের জন্য শুভকামনাও জানিয়েছেন। তবে, একটি বিষয় পরিষ্কার, তিনি আর্জেন্টিনা শিরোপা জিতুক, সেটি মোটেও চান না। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে তার সমর্থন সেই কথাই প্রমাণ করে।

এমন খোঁচা অবশ্য নতুন নয়। বিশ্বকাপজুড়ে তিনি বিভিন্ন সময় আর্জেন্টিনাকে লক্ষ্য করে একাধিক ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন। কখনও আর্জেন্টিনাকে ফিফান্টিনা হিসেবে উল্লেখ করেছেন, আবার কখনও দলটিকে খোঁচা দিতে লিখেছেন, 'আজ এক দলের স্বপ্ন যাবে বাড়ি।' মাঝে মাঝে চেয়েছেন, 'জীবনটা আর্জেন্টিনার মতো সহজ হোক!' তবে তিনি দলের জন্য শুভকামনাও জানিয়েছেন। ফ্রি-কিক ও পেনাল্টিতে ফিফা যেন তাদের জন্য কিছুটা সহায়তা করে, সেইবার্তা তিনি দিয়েছেন!

এদিকে, নেইমার ও ভিনির সাথে চা খাওয়ার কল্পনা নিয়ে ছবি তৈরি করে হিমি লিখেছেন, 'ম্যাচের আগে এক কাপ চায়ের আড্ডায়।' একাধিকবার সেলফি ও ছবি শেয়ার করেছেন নেইমারের সঙ্গে। এমনকি কল্পনাতে মেসি ও রোনালদোকে নিয়ে নেইমারের খেলা দেখতেও গেছেন হিমি!

ব্রাজিলের প্রতি তার মুগ্ধতা তার পোস্টগুলো থেকেই বোঝা যায়। দেশের পতাকা ডিজাইনের শাড়িতে হাজির হয়েছেন তিনি। এমনকি তার পোষ্য বিড়ালগুলোও ব্রাজিলের জার্সি পরে হাজির হয়েছে।

ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়ায় তিনি বেশ মর্মাহত। প্রিয় নেইমারকে নিয়ে আবেগঘন একটি বার্তায় তিনি লিখেছেন, 'মাঠে বল পায়ে তোমার নিখুঁত ড্রিবলিং এইবার দেখা যাবে না। ইনজুরি তোমাকে ভুগিয়েছে, কিন্তু আমাদের হৃদয়ে তুমি চ্যাম্পিয়ন। ফুটবলকে এত আনন্দদায়ক করার জন্য ধন্যবাদ নেইমার।'

ব্রাজিলের বিদায়ের পর ফ্রান্স নিয়ে নতুন স্বপ্ন দেখছিলেন হিমি। এমবাপ্পের সাথে চা খাওয়ার ছবি তৈরি করে লিখেছেন, 'চা খাওয়ার টাকাটাই লস, এমবাপ্পে তুমি দেখিয়ে দাও।' ছবির পেছনে নেইমার ছিল। ফলে নেটিজেনদের কাছে তার বার্তা বোঝা সহজ হয়। অন্য একটি ছবিতে নিজেকে রিকশার চালকের আসনে বসিয়ে এমবাপ্পেকে ঢাকা শহর ঘুরিয়ে দেখানোর কথা জানিয়েছেন। তবে ফ্রান্সের বিদায়ের পর বাকি ভরসা গিয়ে ঠেকেছিল ইংল্যান্ডে। হিমির একের পর এক দল বদলের বিষয়টি হাস্যরসে মজাদার পেক্ষাপট তৈরি করেছে।

ফুটবলের রোমাঞ্চ এখন আর শুধু মাঠের ৯০ মিনিটেই সীমাবদ্ধ নেই। বল গড়ানোর পূর্বেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সমর্থকদের পোস্ট, ট্রল, মন্তব্যের মাধ্যমে জমে ওঠে ম্যাচ-পূর্ব লড়াই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%