০৮:৪৮ পি.এম
ভুক্তভোগী জনতা রানী (২৮) অভিযোগ করেন, অভিযুক্ত নুনি গোপাল চন্দ্র মণ্ডল (৬০) সম্পর্কে তাঁর কাকা হন। পারিবারিক সম্পর্ক ও প্রভাবের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী ও সন্তানকে হত্যার ভয়ভীতি দেখিয়ে তিনি তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। প্রাণনাশের আশঙ্কায় এতদিন বিষয়টি কাউকে জানাতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর স্বামী নির্মল চন্দ্র দেবনাথ (৪৮) বলেন, গত ১১ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে নুনি গোপাল তাঁদের বাড়িতে প্রবেশ করে তাঁর স্ত্রীর সঙ্গে জোরপূর্বক ধস্তাধস্তি করেন। এ সময় তাঁর স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নুনি গোপাল চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে অতীতেও নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। এলাকাবাসীর এই নারীলিপ্সুক নুনি গোপাল মন্ডলের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।
আরও পড়ুন: পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন বলেন, অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন। ভুক্তভোগী পক্ষ তাঁর কাছে এসেছিল। তিনি তাঁদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় যাওয়ার পরামর্শ দেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ১৫ জুলাই ২০২৬ দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত নুনি গোপাল চন্দ্র মণ্ডলকে গ্রেপ্তার করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(৪)(খ) ধারায় মামলা নং-১৩, তারিখ ১৫ জুলাই ২০২৬ রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।
আরও পড়ুন: শিবচরে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন