০৫:৩৬ পি.এম
জুলাই সনদ বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি মন্তব্য করেছেন, যে লক্ষ্য সামনে রেখে মানুষ জীবন ও রক্ত দিয়েছে, তা আজ উপেক্ষিত হচ্ছে।
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বুধবার (৫ আগস্ট) রাজধানীর পল্টন মোড়ে গণমিছিল-পূর্ব সমাবেশে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
দলের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম অভিযোগ করেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এ সময় দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের জন্য হয়নি, বরং বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ছিল মানুষের। কিন্তু সেই পরিবর্তন না এসে অতীতের ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা চলছে বলেও অভিযোগ করেন তিনি। পরিস্থিতির পরিবর্তন না হলে নতুন আন্দোলনের হুঁশিয়ারি দেন দলটির নেতারা।
সমাবেশ শেষে গণমিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন