ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান


ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো নতুন যুদ্ধবিরতির প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে ইরান।

এ আগে, সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন সফর শেষে ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদি তেহরানে গিয়ে এই প্রস্তাব পৌঁছে দেন।

তবে, প্রস্তাবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে কোনো সমাধান না থাকায় তেহরান গ্রহণে অনাগ্রহ দেখিয়েছে।

আরও পড়ুন: সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ২২ হাজার যাত্রী ভোগান্তিতে

মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের বরাতে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) এক প্রতিবেদনে পরিচয় প্রকাশে অনিচ্ছুক কিছু ইরানি ও ইরাকি কর্মকর্তা জানিয়েছেন, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আল-জাইদি তেহরানে গিয়ে সংশ্লিষ্ট প্রস্তাবটি ইরানি নেতৃত্বের কাছে তুলে ধরেন।

প্রস্তাবের বিস্তারিত বিষয়ে কিছু প্রকাশ করা হয়নি, তবে বর্তমানে এটিই একমাত্র যুদ্ধবিরতির প্রস্তাব বলে জানিয়েছে ইরানি কর্মকর্তারা। কিন্তু, মূল বিরোধ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের নিষ্পত্তি না হওয়ার কারণে নয়, বরং তেহরান কোনো অস্থায়ী সমঝোতায় আগ্রহী নয়।

তেহরান সফরে আল-জাইদি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া বক্তব্যে আরাঘচি বলেন, ওয়াশিংটন সফরের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ ইরানের সঙ্গে ভাগ করে নেওয়া ইরাকি প্রধানমন্ত্রীর জন্য স্বাভাবিক বিষয়।

তিনি বলেন, ‘সমস্যা যুদ্ধবিরতির প্রস্তাব নয়, বরং যুক্তরাষ্ট্রের অযৌক্তিক, আধিপত্যবাদী ও অতিরিক্ত চাপ প্রয়োগের নীতি। ইসলামী প্রজাতন্ত্র ইরান দৃঢ়ভাবে সেই নীতির মোকাবিলা করছে।’

আরও পড়ুন: নেতানিয়াহুকে ঠেকাতে বিদেশ থেকে দেশে ফিরছেন হাজার হাজার ইসরাইলি

এদিকে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনাসহ রেলপথ, বিমানবন্দর, সেতু ও সমুদ্রবন্দরের মতো বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। এর জবাবে ইরান পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

সতর্ক করে ইরানের দুই কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তেহরান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আরও হামলা চালায়, তাহলে সংঘাতের বিস্তৃতি আরও বাড়তে পারে। সেই ক্ষেত্রে, ইরান তেল আবিবে হামলার পাশাপাশি ইয়েমেনের মিত্র হুথিদের সহায়তায় লোহিত সাগরের কৌশলগত বাব আল-মান্দাব প্রণালি বন্ধ করার পদক্ষেপও বিবেচনা করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ফুটবলে নতুন এক যুগের সূচনা হতে চলেছে। ২০২৬ বিশ্বকাপে অপ্রত্যাশিত ভরাডুবির পর আবার জাতীয় দলকে জয়ের সারণিতে ফেরাতে ইয়ূর্গেন ক্লপের ওপর আস্থা রাখল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, শুক্রবার ক্লপকে জার্মানি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নেওয়ার পর কোচের পদ থেকে সরে দাঁড়ান জুলিয়ান নাগেলসম্যান। তার উত্তরসূরি হিসেবে ডিএফবি শুরু থেকেই পছন্দের শীর্ষে রেখেছিল লিভারপুলের সাবেক এই ম্যানেজারকে।

ডিএফবি সভাপতি বার্নড নিউয়েনডর্ফ জানান, গভর্নিং বডি সর্বসম্মতিক্রমে ক্লপের নিয়োগ অনুমোদন করেছে। জাতীয় দলের দায়িত্ব সামলানোর জন্য তাকেই ‘আদর্শ পছন্দ’ হিসেবে আখ্যা দেন তিনি।

বিশ্বকাপ চলাকালীন নিউইয়র্কে একটি স্পোর্টস চ্যানেলে বিশ্লেষণ মূলক কাজ করছিলেন ক্লপ। সেখানেই ডিএফবি কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক হয় তার। ফলশ্রুতিতে দীর্ঘ আলোচনার পর গত ১১ জুলাই দুই পক্ষ চুক্তির মূল শর্তাবলীতে সম্মত হয়। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা।

নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ সালের গ্রীষ্মকালীন বিশ্বকাপ পর্যন্ত জার্মান ম্যানশাফটদের ডাগআউট সামলাবেন ক্লপ। উল্লেখ্য, ২০২৪ সালে অতিরিক্ত মানসিক ও শারীরিক ক্লান্তির (ফ্যাটিগ) কারণ দেখিয়ে ইংলিশ ক্লাব লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর এটিই হতে যাচ্ছে ৫৮ বছর বয়সী এই কোচের প্রথম দায়িত্বগ্রহণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাইলস্টোন পেমেন্ট যন্ত্রপাতির একক মূল্য নয়: জাহেদুল হাসান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


মাইলস্টোন পেমেন্ট যন্ত্রপাতির একক মূল্য নয়: জাহেদুল হাসান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ইপিসিসি চুক্তি, অর্থায়ন কাঠামো এবং অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আলোচনা ও প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, প্রকল্পটির চুক্তিগত, প্রযুক্তিগত ও আর্থিক কাঠামো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা ছাড়া বিচ্ছিন্ন তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করলে প্রকল্পের প্রকৃত চিত্র প্রতিফলিত হয় না।

ড. জাহেদুল হাসান আরও জানান, ইপিসিসি কোনো নির্দিষ্ট যন্ত্রপাতি কেনা বা সরবরাহের চুক্তি নয়; এটি একটি সম্পূর্ণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা, নির্মাণ, পরীক্ষা, কমিশনিং এবং নিরাপদভাবে পরিচালনাযোগ্য অবস্থায় হস্তান্তরের চুক্তি।

গতকাল বৃহস্পতিবার লিখিত এক ব্যাখ্যায় তিনি বলেন, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বর্তমানে পরিচালনার প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। এটি দেশের বিদ্যুৎ খাতের একটি ঐতিহাসিক মাইলফলক, তবে এর পরিকল্পনা, নকশা, অর্থায়ন, নির্মাণ, পরীক্ষা ও কমিশনিংয়ের প্রতিটি ধাপ প্রচলিত অবকাঠামো প্রকল্পের তুলনায় সম্পূর্ণ ভিন্ন।

এই কারণেই ইপিসিসি চুক্তিতে কোনো যন্ত্রপাতি, ভবন, পাইপলাইন, নির্মাণকাজ, স্থাপন (Erection), কমিশনিং বা অন্য কোনো পৃথক উপাদানের জন্য আলাদা মূল্য নির্ধারণ করা হয়নি। বরং পুরো বিদ্যুৎকেন্দ্রের জন্য একটি Whole Plant Contract Price নির্ধারণ করা হয়েছে এবং সেই চুক্তির আওতায় বিভিন্ন পর্যায়ে মাইলস্টোন পেমেন্ট নির্ধারিত রয়েছে।

ড. জাহেদুল হাসান বলেন, রূপপুর প্রকল্প বাংলাদেশ ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে স্বাক্ষরিত আন্তঃসরকারি চুক্তি (IGA) অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে। এই চুক্তির আওতায় প্রকৌশল নকশা, নিরাপত্তা বিশ্লেষণ, যন্ত্রপাতি উৎপাদন, স্থাপন, সিস্টেম সমন্বয়, কমিশনিং, প্রযুক্তিগত নথিপত্র প্রস্তুত এবং অপারেটরদের প্রশিক্ষণসহ সব কার্যক্রম অন্তর্ভুক্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণ-অভ্যুত্থান স্মরণে ২৮-২৯ জুলাই ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


গণ-অভ্যুত্থান স্মরণে ২৮-২৯ জুলাই ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

জুলাই এবং আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণে কর্মসূচির ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ এবং আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ২৮ ও ২৯ জুলাই সারা দেশে কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচির ঘোষণা করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৮ ও ২৯ জুলাই (মঙ্গলবার এবং বুধবার) জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারা দেশের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারত করবেন। একই সাথে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপহারসামগ্রী তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, অংশগ্রহণকারীদের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন! জানা গেল সম্ভাব্য ম্যাচের তারিখ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


ফের মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন! জানা গেল সম্ভাব্য ম্যাচের তারিখ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের ব্যবধানে শিরোপা হারানোর ক্ষত এখনো আলবিসেলেস্তে সমর্থকদের হৃদয়ে তাজা রয়েছে। সেই রোমাঞ্চকর ফাইনালের স্মৃতি ফিকে হতে না হতেই, আবারও একটি হাইভোল্টেজ মুখোমুখি লড়ाईয়ের সম্ভাবনা তৈরি হয়েছে এই দুটি ফুটবল পরাশক্তির মধ্যে।

যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে, তাহলে চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’। এই ম্যাচে আর্জেন্টিনার লিওনেল মেসির বিরুদ্ধে মুখোমুখি হতে যাচ্ছেন স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামাল।

স্প্যানিশ নামকরা ক্রীড়া দৈনিক ‘মার্কা’র একটি এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং ইউরোপীয় ফুটবলের অভিভাবক উয়েফার মধ্যে আলোচনা শুরু হয়েছে ম্যাচটি আয়োজনের বিষয়ে। এই মেগা-ম্যাচটি মূলত ২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা এবং ২০২৪ ইউরো জয়ী স্পেনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং এর আয়োজন দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতার কারণে আটকে ছিল।

প্রাথমিকভাবে, চলতি বছরের ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে বিরাজমান রাজনৈতিক ও নিরাপত্তা সংকটের কারণে সেটি বাতিল করা হয়। এরপর স্পেন ম্যাচটি মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজন করতে চাইলে, আর্জেন্টিনা পাল্টা দাবি তোলে বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়ামের। দুপক্ষই কোনোভাবে নতিস্বীকার না করায় ম্যাচটি অনিশ্চয়তার মুখে পড়ে।

তবে সাম্প্রতিক বিশ্বকাজের উত্তাপের ফলে সেই বরফ গলতে শুরু করেছে। মার্কার প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৯ থেকে ১৭ নভেম্বরের আন্তর্জাতিক ফিফা উইন্ডোকে এই স্বপ্নের ফিনালিসিমার সম্ভাব্য সময়সূচি হিসেবে ধরা হচ্ছে। যদিও চূড়ান্ত তারিখ এবং নিরপেক্ষ ভেন্যুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়নি ফুটবল সংস্থাগুলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%