১০:২৩ এম
বেসরকারি খাতের ইসলামী ব্যাংক আবারও টাকার সংকটে পড়ে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে।
চেয়ারম্যান নিয়োগের পর ব্যাংকের নানা বিতর্ক এবং চলমান আন্দোলনের কারণে গ্রাহকেরা এক সপ্তাহের মধ্যে ব্যাংকটি থেকে পাঁচ হাজার কোটি টাকার বেশি তুলে নিয়েছেন।
এ পরিস্থিতির কারণে গ্রাহকের চাহিদা সামাল দিতে ব্যাংকটি মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা ধার চাওয়ার আবেদন করেছে।
আরও পড়ুন: সাংবাদিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাবিত বিধান নিয়ে আলোচনা
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী গণমাধ্যমকে জানান, ইসলামী ব্যাংক ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে। তবে এখনও টাকা দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন