০২:১৮ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়াহ আইন কায়েমের নামে জনগণের সঙ্গে মুনাফেকি করছে। তিনি মন্তব্য করেন যে, ‘কল্যাণরাষ্ট্র ব্যবস্থার মধ্যেই শরিয়াহ আইন রয়েছে।’
আজ রবিবার ঝিনাইদহ শহরের শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশেদ খান।
তিনি এসময় বলেন, ‘ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে জামায়াতে ইসলামীর উচিৎ সরকারকে সহযোগিতা করা।’
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে রাশেদ খান আরও বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই। দেশে আসলে তাকে বিমানবন্দর থেকে রিসিভ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া জন্য আমরা প্রস্তুত।’
মতবিনিময় সভায় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন