ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাজিলের বিদায়ে যা লিখলেন আর্জেন্টিনা-সমর্থক মাশরাফি


ব্রাজিলের বিদায়ে যা লিখলেন আর্জেন্টিনা-সমর্থক মাশরাফি

২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর, বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি নিজেকে আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচয় দিলেও, ব্রাজিলের বিদায়ে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তারকা ফুটবলার নেইমারের জন্য। এ ছাড়া, ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির দল নির্বাচন এবং দীর্ঘ সময় নেইমারকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। মন্তব্য করেছেন ক্লাবের বসকে নিয়েও।

সোমবার (৬ জুলাই) ফেসবুকে দেওয়া এক পোস্টে মাশরাফি লিখেছেন, "শুধু নেইমারের জন্য মনটা ভীষণ খারাপ হচ্ছে।" তিনি উল্লেখ করেছেন, "হয়তো আর বিশ্বমঞ্চে দেখা হবে না তাকে।" ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক নেইমারকে এভাবে বেঞ্চে বসে থাকতে দেখে খুবই বিরক্ত লেগেছে মাশরাফির।

বিশ্বকাপের শুরুতে কার্লো আনচেলত্তির ঘোষিত দলে জায়গা পেলেও, প্রথম দুই ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি নেইমার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এর পরিপ্রেক্ষিতে, জাপানের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচেও খেলবার সুযোগ হয়নি নেইমারের। তিনি নরওরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও ৬৮ মিনিট পর্যন্ত বেঞ্চে ছিলেন।

আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স

মাশরাফির মতে, "আরও বেশি সময় পেলে হয়তো ম্যাচের গল্পটা অন্যরকমও হতে পারত।" পোস্টে নেইমারের ফুটবলীয় সামর্থ্যের জন্যও তিনি ভূয়সী প্রশংসা করেছেন। তার ভাষ্য, "নেইমারের মতো ড্রিবলারের খুব কমই দেখা যায়।" বল নিয়ন্ত্রণ, নিখুঁত পাস কিংবা পেনাল্টি নেওয়ার দক্ষতা সব দিক থেকেই তিনি ছিলেন অসাধারণ। তবে নানা কারণে তার ক্যারিয়ার যে উচ্চতায় পৌঁছাতে পারত, বাস্তবে সেটির কাছাকাছিও যেতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি। ব্রাজিলের বিদায়ের পর নেইমারের আবেগঘন মুহূর্তও তাকে স্পর্শ করেছে জানিয়ে মাশরাফি লিখেছেন।

ব্রাজিলের বিদায়ের ম্যাচে মাশরাফি আক্ষেপ প্রকাশ করেছেন। নরওয়ের বিপক্ষে ম্যাচে দুটি পেনাল্টির সুযোগ পেও সেলেসাওরা সেগুলোর পুরো সুবিধা নিতে পারেনি। বিশেষ করে, ম্যাচের ১৩তম মিনিটে ব্রুনো গুইমারেসের স্পট কিক থেকে গোল করতে না পারাকে তিনি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন। শেষ পর্যন্ত ২-১ গোলের হারেই বিশ্বকাপ অভিযান শেষ হয় ব্রাজিলের।

তবে পেনাল্টি মিসকে খেলার স্বাভাবিক অংশ হিসেবেই দেখছেন মাশরাফি। তিনি জানান, "পেনাল্টি পাওয়া যেমন খেলার অংশ, তেমনি সেটি মিস করাও খেলার অংশ।" তাই শুধুমাত্র পেনাল্টি পেলেই কোনো দল বিশ্বকাপ জিতে যাবে, এমন ধারণা সঠিক নয়। উদাহরণ হিসেবে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের কথাও তুলে ধরেন তিনি। সেই ম্যাচে ফ্রান্স দুটি পেনাল্টি পেলেও, শেষ পর্যন্ত টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে শিরোপা হারিয়েছে।

এ প্রসঙ্গে মাশরাফি লিখেন, "দুটি পেনাল্টি পেয়েও হেরে গেল ব্রাজিল।" বিগত চার বছর এই পেনাল্টি নিয়ে যারা চিল্লাপাল্লা করেছে, আজ সেই পেনাল্টিই তাদের জন্য কাল হয়ে দাঁড়াল। পেনাল্টি খেলারই অংশ এবং আবার মিস করাও খেলার অংশ; এটা ভুলে গেলে হবে না। এমন নয় যে, পেনাল্টি পেলেই কেউ বিশ্বকাপ জিতে যাবে। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স দুটি পেনাল্টি পেয়েছিল, তারপরও সহজ গোল মিস করে টাইব্রেকারে হেরেছে। যাক, কোনো ব্যাপার না। ব্রাজিল ভক্তদের জন্য রইল সমবেদনা। হেক্সা হবেই, এবার হয়নি, তবে...

আরও পড়ুন: সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন

ব্রাজিল সমর্থকদের উদ্দেশে সমবেদনাও জানিয়েছেন মাশরাফি। একই সঙ্গে, ভবিষ্যতে ব্রাজিল আবারও বিশ্বকাপ জিতবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে আর্জেন্টিনার সমর্থকদের মানসিক দৃঢ়তার কথাও উল্লেখ করেন সাবেক এই অধিনায়ক। তিনি লিখেন, "আমরা যারা আর্জেন্টিনা ভক্ত, তাদের কাছ থেকে মানসিক শক্তি নিতে পারো।" কারণ, এই কষ্ট আমাদের থেকে আর কেউ ভালো জানে না। ৩৬টা বছর যেন-তেন বিষয় নয়। তিনি নিশ্চিত করেন, "আমি তো বলি, পৃথিবীর সবচেয়ে লয়্যাল সমর্থক একমাত্র আমরাই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে যা জানাল ব্রাজিল ফুটবল কনফেডারেশন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে যা জানাল ব্রাজিল ফুটবল কনফেডারেশন

২০২৬ বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পরও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) প্রধান কোচ কার্লো আনচেলত্তির ওপর পূর্ণ আস্থা রেখেছে। এটি নিশ্চিত করেছে যে, কোনো কোচ পরিবর্তনের পরিকল্পনা নেই এবং আনচেলত্তিই ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব পালন করবেন।

সিবিএফের জাতীয় দলবিষয়ক নির্বাহী পরিচালক রদ্রিগো কায়েতানো বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন ব্রাজিল দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে চায়। তার মতে, সফলতার জন্য স্থিতিশীলতা ও ধৈর্যের বিকল্প নেই।

কায়েতানো উল্লেখ করেন, আমাদের এখন একটি স্বাভাবিক ও স্থিতিশীল চক্র গড়ে তুলতে হবে। ধৈর্য ধরে এগোতে হবে এবং কোচ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন, প্রয়োজনীয় সমন্বয় করা হবে। আগামী বিশ্বকাপের প্রস্তুতির জন্য আমাদের শান্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।

নরওয়ের কাছে শেষ ষোলোর পরাজয়ের পর হতাশার কথা স্বীকার করলেও সিবিএফ আনচেলত্তির নেতৃত্বে দলের অগ্রগতিতে সন্তুষ্ট রয়েছে। কায়েতানো বলেন, বিশ্বকাপজুড়ে খেলোয়াড়দের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতি ছিল প্রশংসনীয়।

তিনি বলেন, আমরা এখনও এই পরাজয়ের ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সবাই ভীষণ হতাশ। তবে গত ৩৮ দিনে আমরা যেভাবে একসঙ্গে কাজ করেছি, তাতে খেলোয়াড়দের সর্বোচ্চ নিবেদন স্পষ্টভাবেই ফেলা গেছে।

তার দাবি, টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত ব্রাজিল ধারাবাহিকভাবে নিজেদের পারফরম্যান্সের উন্নতি করেছে। তাই, যখন দল ছন্দে ফিরছিল, ঠিক তখনই বিদায় নিতে হওয়ায় হতাশা আরও বেড়েছে।

কায়েতানো ব্যক্ত করেন, আমরা বিশ্বাস করছিলাম দলটি আরও অনেক দূর যাবে। পুরো টুর্নামেন্টে উন্নতির ধারাবাহিকতা ছিল এবং অনেক সময় দারুণ ফুটবল খেলেছি। ফাইনালে ওঠাই ছিল আমাদের লক্ষ্য। যদিও আদর্শ প্রস্তুতির সুযোগ ছিল না, তবে গত এক বছরে করা কাজ আমাদের আশাবাদী করেছিল।

উল্লেখ্য, কার্লো আনচেলত্তি ২০২৫ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে দল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ অংশ এবং মূল আসরে অংশ নেয়। সর্বশেষ সিবিএফের ঘোষণায় স্পষ্ট হয়েছে, ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে আনচেলত্তির নেতৃত্বেই নতুন করে দল গঠনের পরিকল্পনা নিয়ে এগোবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজার থেকে ফেরার পথে প্রাণঘাতী হামলা, গৌরীপুরে নিহত বিজিবি সদস্যের বাবা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


বাজার থেকে ফেরার পথে প্রাণঘাতী হামলা, গৌরীপুরে নিহত বিজিবি সদস্যের বাবা

ময়মনসিংহের গৌরীপুরে রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুল বারেক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়নের গোয়েন্দা শাখায় কর্মরত সদস্য মাজহারুল ইসলাম আকাশের বাবা।

রোববার (৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর চন্দ্রপাড়া সড়কের দুর্বারচর মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে গৌরীপুর থানা পুলিশ।

নিহতের স্বজনরা জানান, রাতের দিকে চা পানের উদ্দেশ্যে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের স্থানীয় বয়রা বাজারে যান আব্দুল বারেক। বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বারচর মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে তারা বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশের একটি ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়।

স্বজনদের দাবি, ঘটনার কিছুক্ষণ পর আব্দুল বারেকের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার মেয়ের নম্বরে কল করে একজন অজ্ঞাত ব্যক্তি বলেন, “আমরা তোমার বাবাকে মারতে চাইনি।” খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা আরও জানান, মৃত্যুর আগে আব্দুল বারেক তাদের কাছে স্থানীয় কয়েকজন যুবকের নাম উল্লেখ করে জানান, তারাই তাকে ছুরিকাঘাত করেছে।

নিহতের ছেলে বিজিবি সদস্য মাজহারুল ইসলাম আকাশ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, ছিনতাইয়ের উদ্দেশ্যে বাবার পথরোধ করা হয়েছিল। তবে তিনি হামলাকারীদের চিনে ফেলায় তারা তাকে ছুরিকাঘাত করে এবং সঙ্গে থাকা মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়।”

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবির প্রক্টর পদে নিয়োগ পেলেন ড. মনির মোর্শেদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


মাভাবিপ্রবির প্রক্টর পদে নিয়োগ পেলেন ড. মনির মোর্শেদ

টাঙ্গাইল ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মনির মোর্শেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব ) ড. সাজ্জাদ ওয়াহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. মনির মোর্শেদকে যোগদানের তারিখ (৫ জুলাই) থেকে পরবর্তী তিন (৩) বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এই সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, শিক্ষাঙ্গনের মূল চালিকাশক্তি হলো সাধারণ শিক্ষার্থীরা। প্রক্টরিয়াল বডির মূল লক্ষ্য কেবল শৃঙ্খলা রক্ষা করা নয়, বরং প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন এবং ভয়হীন ক্যাম্পাস নিশ্চিত করা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, অধ্যাপক ড. মনির মোর্শেদের নেতৃত্বে ক্যাম্পাসে শৃঙ্খলা, নিরাপত্তা ও শিক্ষার অনুকূল পরিবেশ আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীরে স্যালাইন লাগানো অবস্থায় সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


শরীরে স্যালাইন লাগানো অবস্থায় সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর...

হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশে এক নবজাতক (কন্যাশিশু) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালের দিকে উপজেলার উত্তর শাহপুর এলাকার শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশে নবজাতকটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের কাছে জানা যায়, নবজাতকের শরীরে স্যালাইন লাগানো ছিল। এই বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন এবং শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেন। পরে বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ সহযোগিতায় নবজাতকটিকে মাধবপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং শারীরিকভাবে সুস্থ আছে বলেও জানা গেছে।

মাধবপুর থানার ওসি সোহেল রানা এই বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কে বা কারা বাচ্চাটিকে ফেলে রেখে গেছে সেটি জানা যায়নি। পুলিশ এ বিষয়ে খতিয়ে দেখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%