প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পরও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) প্রধান কোচ কার্লো আনচেলত্তির ওপর পূর্ণ আস্থা রেখেছে। এটি নিশ্চিত করেছে যে, কোনো কোচ পরিবর্তনের পরিকল্পনা নেই এবং আনচেলত্তিই ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব পালন করবেন।
সিবিএফের জাতীয় দলবিষয়ক নির্বাহী পরিচালক রদ্রিগো কায়েতানো বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন ব্রাজিল দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে চায়। তার মতে, সফলতার জন্য স্থিতিশীলতা ও ধৈর্যের বিকল্প নেই।
কায়েতানো উল্লেখ করেন, আমাদের এখন একটি স্বাভাবিক ও স্থিতিশীল চক্র গড়ে তুলতে হবে। ধৈর্য ধরে এগোতে হবে এবং কোচ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন, প্রয়োজনীয় সমন্বয় করা হবে। আগামী বিশ্বকাপের প্রস্তুতির জন্য আমাদের শান্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।
নরওয়ের কাছে শেষ ষোলোর পরাজয়ের পর হতাশার কথা স্বীকার করলেও সিবিএফ আনচেলত্তির নেতৃত্বে দলের অগ্রগতিতে সন্তুষ্ট রয়েছে। কায়েতানো বলেন, বিশ্বকাপজুড়ে খেলোয়াড়দের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতি ছিল প্রশংসনীয়।
তিনি বলেন, আমরা এখনও এই পরাজয়ের ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সবাই ভীষণ হতাশ। তবে গত ৩৮ দিনে আমরা যেভাবে একসঙ্গে কাজ করেছি, তাতে খেলোয়াড়দের সর্বোচ্চ নিবেদন স্পষ্টভাবেই ফেলা গেছে।
তার দাবি, টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত ব্রাজিল ধারাবাহিকভাবে নিজেদের পারফরম্যান্সের উন্নতি করেছে। তাই, যখন দল ছন্দে ফিরছিল, ঠিক তখনই বিদায় নিতে হওয়ায় হতাশা আরও বেড়েছে।
কায়েতানো ব্যক্ত করেন, আমরা বিশ্বাস করছিলাম দলটি আরও অনেক দূর যাবে। পুরো টুর্নামেন্টে উন্নতির ধারাবাহিকতা ছিল এবং অনেক সময় দারুণ ফুটবল খেলেছি। ফাইনালে ওঠাই ছিল আমাদের লক্ষ্য। যদিও আদর্শ প্রস্তুতির সুযোগ ছিল না, তবে গত এক বছরে করা কাজ আমাদের আশাবাদী করেছিল।
উল্লেখ্য, কার্লো আনচেলত্তি ২০২৫ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে দল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ অংশ এবং মূল আসরে অংশ নেয়। সর্বশেষ সিবিএফের ঘোষণায় স্পষ্ট হয়েছে, ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে আনচেলত্তির নেতৃত্বেই নতুন করে দল গঠনের পরিকল্পনা নিয়ে এগোবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন