ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

তেলের দাম এক লাফে ছাড়াল ১০৭ ডলার


তেলের দাম এক লাফে ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে গেছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই বলেছে, নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলার হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর অক্টোবরের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০২ দশমিক ৩৪ ডলারে।

 

আরও পড়ুন: কমলনগরে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা

এর মধ্য দিয়ে গত সপ্তাহের দাম বাড়ার ধারাবাহিকতা অব্যাহত থাকল। দুই ধরনের অপরিশোধিত তেলের দামই আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

এদিকে, বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ড্রোন হামলার পর সৌদি আরব একটি তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। একই সময়ে ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে।

 

বাব আল-মান্দাব হলো লোহিত সাগরে জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই পথে বড় ধরনের কোনো বাধা তৈরি হলে বিশ্বজুড়ে তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কাতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে।

আরও পড়ুন: ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ১৬ হাজার ৬২০ যাত্রী ভোগান্তিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি পণ্য আমদানি-রপ্তানিতে নিষেধাজ্ঞা ইয়েমেনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৬ এম


ইরানি পণ্য আমদানি-রপ্তানিতে নিষেধাজ্ঞা ইয়েমেনের

ইরান থেকে আমদানি করা সকল ধরনের পণ্য ও সামগ্রীর বাজারে প্রবেশ এবং বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। রোববার (১৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা এই তথ্য প্রকাশ করেছে।

এই সিদ্ধান্তটি ইয়েমেনের আমদানি নিয়ন্ত্রণ ও অর্থায়নবিষয়ক জাতীয় কমিটির একটি বৈঠকে গৃহীত হয়েছে। বৈঠকের সভাপতিত্ব করেছেন ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কমিটির প্রধান আহমেদ গালেব।

কমিটি জানিয়েছে, দেশের জাতীয় স্বার্থের প্রয়োজনীয়তা বিবেচনা করেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে, কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং ইরানের কোন কোন পণ্যের ওপর এটি প্রযোজ্য হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইয়েমেন সরকার এবং ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইয়েমেন সরকার দীর্ঘদিন ধরে হুথিদের সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার জন্য ইরানকে দায়ী করে আসছে, যদিও ইরান এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের বড় একটি অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করে। অন্যদিকে, ইয়েমেন সরকারের বাহিনীকে সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থন করছে।

২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক বছর পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল। তবে চলতি বছরের জুলাই মাস থেকে দুই পক্ষের মধ্যে লড়াই ও উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৬ এম


সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

প্রতিদিনের কেনাকাটার জন্য আমরা বিভিন্ন স্থানে যাই। অনেক সময় ভোগান্তির পর গিয়ে দেখি, সেখানে কার্যক্রম বন্ধ রয়েছে, ফলে কাজ তো হয়ই না, বরং সময়ের অপচয় ঘটে।

সুতরাং, সোমবার রাজধানীর কোন কোন এলাকায় মার্কেট, দোকান ও দর্শনীয় স্থান বন্ধ রয়েছে, তা আগে থেকেই জেনে নেওয়া উচিত।

যেসব এলাকার মার্কেট বন্ধ

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫৩ এম


রাজধানীতে যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার

রাজধানীর উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের আট নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উত্তরখানের তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—মো. মাজহারুল ইসলাম রায়হান (৩৩), মো. রাকিব (২৩), মো. তানভীর খান (২৬), মো. আব্দুর রহমান (৪০), মো. সিফাত (২৩), মো. মাহফুজার রহমান (২৪), মো. আশিক মিয়া (২৩) ও মো. বকুল আহমেদ রাজু (২৪)।

 

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা এলাকায় যুবলীগের একটি বৈঠক চলাকালে অভিযান চালায় পুলিশ।  এ সময় যুবলীগের আট নেতাকে গ্রেফতার করা হয়।

 

তিনি আরও জানান, পুলিশের অভিযানের সময় অজ্ঞাতনামা অন্তত ৩০ জন নেতাকর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং আদালত তাদের প্রত্যেককে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। একই সঙ্গে পালিয়ে যাওয়া অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-আমিরাত সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৫ এম


ইরান-আমিরাত সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ

ইরান এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই তথ্য জানান।

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে আবুধাবির ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

পেজেশকিয়ান উল্লেখ করেন, দুই দেশ অতীতের দিকে না তাকিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। এ ছাড়া, ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, সেই বিষয়ে একটি অভিন্ন বোঝাপড়া তৈরির চেষ্টা চলছে।

বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক উত্তেজনা কমানো এবং শান্তি ও স্থিতিশীলতা জোরদারের জন্য কীভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যায়, সে বিষয়ে দুই নেতা মতবিনিময় করেন।

এদিকে, বৈঠকটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হলো, যখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে সংঘাতের সূচনা ঘটে। এরপর থেকে ইরানের সামরিক, জ্বালানি এবং অর্থনৈতিক অবকাঠামোর উপর একাধিক হামলা হয়েছে। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পালটা হামলা চালিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%