১১:৩৯ এম
ঢাকা, ৭ নভেম্বর, ২০২৬ : গুয়াতেমালায় এক আইনপ্রণেতাকে লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনায় তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে ওই আইনপ্রণেতা নিরাপদে রক্ষা পেয়েছেন।
স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগের কর্মকর্তা বায়রন ভাসকেস সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার পূর্বাঞ্চলীয় জাকাপা বিভাগের রিও হন্ডো শহরে কংগ্রেস সদস্য হুলিও পোর্তিয়ো হামলার শিকার হন। এই এলাকা মাদক পাচারের জন্য পরিচিত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত তিনজনই জাতীয় বেসামরিক পুলিশের সদস্য। তারা আইনপ্রণেতাকে লক্ষ্য করে চালানো ‘সরাসরি হামলা’ প্রতিহত করার সময় প্রাণ হারান।
আরও পড়ুন: হুথিদের সউদী আরবের তেলক্ষেত্র, রিয়াদ বিমানবন্দর ও সেনাক্যাম্পে হামলার দাবি
হামলাকারীরা পালিয়ে গেছে এবং তাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
জাকাপা অঞ্চলের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে লোরেনজানা মাদকপাচার চক্র, যা মেক্সিকোর সিনালোয়া মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্ট।
পোর্তিয়ো ২০২৩ সালে বিরোধী দল কাবালের (Cabal) প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি সাবেক ফার্স্ট লেডি সান্দ্রা তোরেসের নেতৃত্বাধীন ন্যাশনাল ইউনিটি অব হোপ দলে যোগ দেন।
আগামী বছর গুয়াতেমালার প্রেসিডেন্ট নির্বাচনে সান্দ্রা তোরেসের প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: ‘দার–এ–নিজাত’ ধারাবাহিকের ২৩ পর্বে ১৭০ কোটি ভিউ, পাকিস্তানের ইতিহাসে নতুন রেকর্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন