ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না


সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ন সদস্য সচিব সারজিস আলম ফেসবুকে ফ্যাসিবাদ হাসিনাকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। তার পোস্টে তিনি উল্লেখ করেন, "গণহত্যাকারী হাসিনা যে ডিসেম্বরে ফিরতে চায়, সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না।"

শনিবার রাতে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেন এবং একটি ফটোকার্ডও প্রকাশ করেন। সারজিস আলমের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো- "গণহত্যাকারী হাসিনা যে ডিসেম্বরে ফিরতে চায়, সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না।"

আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ এম


মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার

মাদারীপুরের ডাসারে জমি সংক্রান্ত বিরোধের কারণে চাঁন মিয়া মাতুব্বর নামে এক কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রধান আসামি জাকির সরদারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া জাকির ওই এলাকার আমজাদ সরদারের ছেলে। আহত চাঁন মিয়া মাতুব্বর (৪০) একই এলাকার বাদশা মাতুব্বরের ছেলে।

ভুক্তভোগীর স্বজনরা জানান, আটিপাড়া গ্রামের আমেরিকা প্রবাসী ইলিয়াস হাওলাদারের সঙ্গে একই এলাকার জাকির সরদারের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ইলিয়াস বিদেশে অবস্থান করায়, চাঁন মিয়া মাতুব্বর, যিনি আমেরিকা প্রবাসীর আত্মীয়, জমিজমা দেখভাল করেন। এই বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে জাকির লোকজন নিয়ে শুক্রবার রাতে একা পেয়ে চাঁন মিয়ার ওপর হামলা চালায়।

হামলার সময় কৃষককে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর মামলা হলে শনিবার রাতে প্রধান অভিযুক্ত জাকির সরদারকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী চাঁন মিয়া মাতুব্বর বলেন, ‘জাকির দেশীয় অস্ত্র ও দলবল নিয়ে আমার ওপর হামলা চালায়। পূর্ব শত্রুতার জেরে এটা করে জাকির। আমি তার এবং তার দলের লোকজনের কঠিন বিচার চাই।’

এ বিষয়ে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, কৃষকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার মূলহোতা জাকির সরদারকে পুলিশ গ্রেফতার করেছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রদীপের আলোয় আলোকিত এশিয়ার অন্যতম বৃহৎ বরিশালের কাউনিয়া মহাশ্মশান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ এম


প্রদীপের আলোয় আলোকিত এশিয়ার অন্যতম বৃহৎ বরিশালের কাউনিয়া মহাশ্মশান

প্রয়াত স্বজনদের আত্মার শান্তি কামনা এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে বরিশালের ঐতিহ্যবাহী কাউনিয়া মহাশ্মশানে শুরু হয়েছে ঐতিহ্যবাহী শ্মশান দীপাবলি। ভূত চতুর্দশীর পুণ্য তিথিতে বরিশালসহ দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে আসা হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে মহাশ্মশান প্রাঙ্গণ এখন প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠেছে।

শনিবার বিকেলে প্রদীপ ও মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শতবর্ষের ঐতিহ্য, ইতিহাস ও স্মৃতির আবহে মুখরিত হয়ে উঠেছে বরিশালের এই প্রাচীন মহাশ্মশান।

বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া ও নতুন বাজার এলাকায় প্রায় ছয় একর জমির ওপর বিস্তৃত এই মহাশ্মশানের ইতিহাস নগরীর পত্তনেরও আগের। ইতিহাস থেকে জানা যায়, ধনাঢ্য জমিদারদের আর্থিক সহায়তায় নতুন বাজার এলাকায় প্রথমে মহাশ্মশানটি প্রতিষ্ঠিত হয়। পরে তা বিস্তৃত হয়ে কাউনিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রায় দুই শ বছরের প্রাচীন এই মহাশ্মশানে রয়েছে ৭০ হাজারেরও বেশি মঠ। এটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ শ্মশান হিসেবে পরিচিত।

১৯২৭ সাল থেকে এই মহাশ্মশানে দীপাবলি উৎসব উদযাপিত হয়ে আসছে। কালীপূজার আগের দিন ভূত চতুর্দশীর পুণ্য তিথিতে প্রতিবছর এ আয়োজন করা হয়। পূর্বপুরুষ ও প্রয়াত স্বজনদের সমাধিতে শ্রদ্ধা জানাতে ভারত ও নেপালসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ এখানে সমবেত হন।

এদিন প্রিয়জনের সমাধিতে প্রদীপ, মোমবাতি ও ধূপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বজনরা। ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় প্রতিটি সমাধি। কেউ কেউ প্রয়াত ব্যক্তির জীবদ্দশায় পছন্দের খাবারও সঙ্গে নিয়ে আসেন। ইলিশ মাছ, পায়েসসহ নানা ধরনের সুস্বাদু খাবার সমাধিতে নিবেদন করে তারা আত্মার শান্তি কামনা করেন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই হাজারো প্রদীপ ও মোমের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো মহাশ্মশান চত্বর। দুই দিনব্যাপী এই আয়োজনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা স্বজনদের এক অপূর্ব মিলনমেলা বসে।

এই মহাশ্মশানের রয়েছে গভীর ঐতিহাসিক গুরুত্বও। এখানে সমাহিত রয়েছেন বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি জীবনানন্দ দাশের বাবা সত্যানন্দ দাশ ও পিতামহ সর্বানন্দ দাশ। এ ছাড়া শায়িত রয়েছেন দেবেন্দ্রনাথ ঘোষ, কালিচন্দ্র ঘোষ ও মনোরমা বসুর মতো বিশিষ্ট ব্যক্তিরা। বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক ও লেখক অশ্বিনী কুমার দত্তের চিতাভস্মও এখানেই সংরক্ষিত রয়েছে। মৃত্যুর প্রায় ৮০ বছর পর ২০১২ সালে ভারতের কেওড়াতলা মহাশ্মশান থেকে তাঁর চিতাভস্ম এনে এই মহাশ্মশানে স্থাপন করা হয়।

মহাশ্মশানে শায়িতদের স্বজন প্রিয়াংকা নন্দী জানান, প্রয়াত আত্মীয়-স্বজনের আত্মার শান্তি কামনার পাশাপাশি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতিবছর তাঁরা এখানে আসেন। প্রিয়জন জীবিত অবস্থায় যেসব খাবার পছন্দ করতেন, সেসব খাবারও সমাধিতে নিয়ে আসেন তাঁরা।

আরেক দর্শনার্থী অয়ন বিশ্বাস বলেন, ‘শ্মশান দীপাবলির দিন প্রতিটি সমাধিতে প্রদীপ ও মোমবাতি জ্বালানো হয়। এর মাধ্যমে আমরা প্রয়াত স্বজনদের আত্মার শান্তি কামনা করি। প্রতিবছর এই বিশেষ দিনে পরিবারের সবাইকে নিয়ে মহাশ্মশানে আসি এবং প্রিয়জনদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।’

শ্মশান পরিচালনা কমিটির তথ্যমতে, দীপাবলি উপলক্ষে ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে এই মহাশ্মশানে। কাউনিয়া মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বিজয় ভক্ত জানান, দীপাবলি উপলক্ষে মহাশ্মশানের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আলোকসজ্জার কাজ সম্পন্ন হয়েছে। এবারের আয়োজনে প্রায় এক লাখ মানুষের সমাগম হবে বলে তাঁরা আশা করছেন।

কাউনিয়া মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি অসীম কুমার দাস মুরালী জানান, দেশ-বিদেশ থেকে আসা অসংখ্য মানুষের পদচারণায় মহাশ্মশান এলাকা এক উৎসবমুখর রূপ নিয়েছে।

এদিকে বিপুলসংখ্যক দর্শনার্থীর আগমন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো মহাশ্মশান এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার জানান, শ্মশান দীপাবলির সার্বিক নিরাপত্তায় প্রায় তিন শ পুলিশ সদস্য ও এপিবিএনের সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাদা পোশাকে ডিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছেন। মহাশ্মশানের নির্দিষ্ট পয়েন্টে দায়িত্ব পালনের পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তায় নিয়মিত ফুট পেট্রোল পরিচালনা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে হৃদয়ের রেকর্ডময় দিন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ এম


সিলেটে হৃদয়ের রেকর্ডময় দিন

একটি ইনিংসে ২৪২ রান। এই রানেই বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পরিসংখ্যানের বইয়ে নতুন করে অনেক পাতা লেখা হয়েছে। সিলেটের উইকেটে তাওহীদ হৃদয় যেন ব্যাট হাতে একের পর এক সীমারেখা ভেঙেছেন। ২৪২ রানের এই ইনিংসটি বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে উঠেছে। এটি শুধুমাত্র একটি ডাবল সেঞ্চুরি নয়, বরং একাধিক রেকর্ডের গল্পও বয়ে এনেছে।

১. বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস

২৪২ রানের অপরাজিত ইনিংসে হৃদয় বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড নিজের নামে করেছেন। এর আগে এই রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের, যিনি ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিরুদ্ধে অপরাজিত ২১৯ রান করেছিলেন।

২. প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তর

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে হৃদয় নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করেছেন। এর আগে বাংলাদেশের হয়ে অভিষেক সেঞ্চুরিতে সর্বোচ্চ ইনিংস ছিল মুমিনুল হকের ১৮১ রান।

৩. ডাবল সেঞ্চুরি করা চতুর্থ বাংলাদেশি

হৃদয়ের আগে মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন। তাদের মধ্যে মুশফিকের ডাবল সেঞ্চুরি তিনটি, তামিম ও সাকিবের একটি করে। হৃদয় এখন এই তালিকার চতুর্থ সদস্য।

৪. বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা

হৃদয়ের ১১টি ছক্কা বাংলাদেশের কোনো ব্যাটারের টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছিল তামিম ইকবালের ৭টি। বিশ্ব ক্রিকেটে এক ইনিংসে ১১ ছক্কা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ; টেস্টে সর্বোচ্চ ১২টি ছক্কার রেকর্ড ওয়াসিম আকরাম ও যশস্বী জয়সওয়ালের।

৫. বাউন্ডারি থেকে সর্বোচ্চ রান

২২টি চার ও ১১টি ছক্কায় বাউন্ডারি থেকে ১৫৪ রান করেছেন হৃদয়। বাংলাদেশের কোনো ব্যাটারের টেস্টের এক ইনিংসে বাউন্ডারি থেকে এটি সর্বোচ্চ রান। আগের রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের, যিনি ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১৭ রানের ইনিংসে বাউন্ডারি থেকে ১২৪ রান করেছিলেন।

৬. দলের ইনিংসে এক ব্যাটারের সর্বোচ্চ অবদান

বাংলাদেশের প্রথম ইনিংসে ৩৮৬ রানের মধ্যে হৃদয়ের অবদান ২৪২ রান, অর্থাৎ দলের মোট রানের প্রায় ৬২.৬৯ শতাংশ। পূর্ণাঙ্গ টেস্ট ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটারের এটিই সর্বোচ্চ অবদান। আগের রেকর্ডটি ছিল ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৩ রানে অলআউট হওয়া ইনিংসে লিটন দাসের ২৫ রান, যা ৫৮.১৩ শতাংশ।

৭. সিলেটের মাঠে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও এখন হৃদয়ের। এর আগে এই মাঠে সর্বোচ্চ ছিল মাহমুদুল হাসান জয়ের ১৭১ রান, যা ২০২৫ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হয়েছিল।

৮. ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস

ক্যারিবীয়দের বিরুদ্ধে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও এখন হৃদয়ের অপরাজিত ২৪২। আগের রেকর্ডটি ছিল মাহমুদউল্লাহর।

৯. অষ্টম উইকেটে গুরুত্বপূর্ণ ১১৭ রানের জুটি

তাইজুল ইসলামের সঙ্গে অষ্টম উইকেটে ১১৭ রান যোগ করেছেন হৃদয়। বাংলাদেশের টেস্ট ইতিহাসে অষ্টম উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি। এই জুটির মাধ্যমে বিপর্যয় সামলে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় বাংলাদেশ।

১০. শেষ তিন উইকেটে সর্বোচ্চ রান

বাংলাদেশের সপ্তম উইকেট ১৮৪ রানে পড়েছিল, এরপর তারা আরো ২০২ রান যোগ করেছে। শেষ তিন উইকেটে এটিই তাদের সর্বোচ্চ। ২০২১ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ তিন উইকেটে ১৯৮ রান করেছিল বাংলাদেশ।

১১. টেস্টে এক দিনের সর্বোচ্চ রান

২৯ রান নিয়ে দিন শুরু করে হৃদয় আরো ২১৩ রান যোগ করেছেন। এটি বাংলাদেশের হয়ে এক দিনের সর্বোচ্চ রানের রেকর্ড। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১৭ রানের ইনিংস খেলার পথে এক দিনে ২১২ রান করেছিলেন সাকিব আল হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা লক্ষ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ এম


অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা লক্ষ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, অন্তর্বর্তী সরকারের মধ্যে ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা লক্ষ্য করা গেছে। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল যে, যেখানেই যাবে, সেখানেই তাদের স্থায়ী অবস্থান হবে।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যমুনার অন্দরে এক দল, যমুনার কিনারে ছিল আরেক দল। সবকিছু দখল করে, সংস্কার-বিচারের কথা বলে তাদের উদ্দেশ্য ছিল নির্বাচনকে পিছিয়ে দেওয়া। তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা ও সমঝোতা ছিল না।’

তিনি আরও বলেন, ৩৬ দিনের আন্দোলনের মধ্যে জুলাই মাসে অভ্যুত্থান ঘটেনি। ইলিয়াস এখনো ফিরে আসেননি। গুম হওয়া ব্যক্তিরা এখনও ফিরে আসেননি, তাদের পরিবার জানে ২০২৪ সাল পর্যন্ত আসতে কত কষ্ট সহ্য করতে হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা এককভাবে কারো কৃতিত্ব নয়, তেমনি ২০২৪ সালের অভ্যুত্থানও কারো একার নয়। যদি কেউ এর একক মালিকানা দাবি করে, তবে শেষ পর্যন্ত কারো মালিকানা থাকবে না।

তিনি আরও বলেন, ‘চব্বিশের মালিকানা যারা দাবি করবেন, তাদের এই নবীনদের রাজনীতি নবীনই থেকে যাবে, কখনো বড় হতে পারবে না। যারা ইতিহাস জানে না, তাদের সঙ্গে তর্ক করা আহাম্মকের কাজ।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক পক্ষপাতিত্বের প্রয়োজন নেই। সিভিল সার্ভিসের কর্মকর্তাদের কাজ হলো দেশসেবা করা। রাজনৈতিক চাপ, লোভ বা ভয়ের কারণে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে যারা ভূমিকা রেখেছেন, তাদের কারণে দেশের সব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

১২ ফেব্রুয়ারির নির্বাচন সম্পর্কে তিনি বলেন, আরও দুই-একটি নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচনব্যবস্থা বিশুদ্ধ হয়ে উঠবে। এর মাধ্যমে দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থার সূচনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সেই সরকার, যারা পাঁচ বছর পরপর ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হওয়ার প্রত্যয় রাখি। কারণ, পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, কোনো সরকার চিরস্থায়ী নয়। ৫১ ভাগ মানুষ যেখানে যাবে, তারাই সরকার হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%