১২:০৪ পি.এম
ইরানের নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে দেশটির ইরান নীতিতে কোনো পরিবর্তন আনবে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বিশেষ করে, ওয়াশিংটনের অবস্থান এবং প্রতিশ্রুতিতে পরিবর্তন আসবে কি না, তা দেখার জন্য তেহরান অপেক্ষা করছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বিষয়ক উপদেষ্টা আলী আল-থাওয়াদি এই তথ্য জানিয়েছেন।
তিনি ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়টি তুলে ধরেন। শনিবার (৭ নভেম্বর) আলজাজিরার একটি প্রতিবেদনে এই সাক্ষাৎকারের বিষয়বস্তু প্রকাশ করা হয়।
আলী আল-থাওয়াদি জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো একটি চিঠিকে সম্মানের নিদর্শন হিসেবে দেখছে ইরান। তেহরান একই সঙ্গে যুদ্ধকে ‘ভুল’ হিসেবে উল্লেখ করে ভ্যান্সের বক্তব্যের প্রশংসাও করেছে।
আরও পড়ুন: ইসরাইলের পরমাণু রহস্য নিয়ে ৬০ বছরের নীরবতা ভাঙার জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ইরান ইস্যুতে ডেমোক্রেটিক ও রিপাবলিকান—দুই দলের অবস্থান প্রায় একই রকম। এই পরিস্থিতিতে, ইরানি নেতারা আশা করছেন যে, যুক্তরাষ্ট্রের উভয় দলই ইরান ইস্যুতে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।
আল-থাওয়াদির মতে, মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন আসবে কি না, সেটিই এখন তেহরানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তথ্যসূত্র: আলজাজিরা, দ্য ওয়াশিংটন পোস্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন