ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন


নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন
সমাপনী দিনে শনিবার বিকেলে ‘জাতীয় নারী নৌকাবাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

নড়াইল সদরের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিনামূল্যে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব এবং জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে সমাপনী দিনে ‘জাতীয় নারী নৌকাবাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উৎসবের উদ্বোধন করেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে দুইদিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সামীমুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, পর্যটন করপোরেশনের পরিচালক গনী উল আজম, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবিরসহ অনেকে। স্বাগত বক্তব্য দেন-অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস।

বক্তারা বলেন, লোকজ সংস্কৃতির আবহ, নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ স্বাস্থ্যসেবার মেলবন্ধনে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুইদিনব্যাপী উৎসবের উদ্বোধন করা হয়েছে। সমাপনী দিনে আজ শনিবার (৭ নভেম্বর) বিকেলে ১৬টি নৌকার অংশগ্রহণে স্থানীয় আফরা নদীতে ‘জাতীয় নারী নৌকাবাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া দুইদিন রাতেই থাকছে সাংস্কৃতিক উৎসব। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজা বাড়িতে নেই, মোবাইল নম্বরও বন্ধ: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজা বাড়িতে নেই, মোবাইল নম্বরও বন্ধ: রাশেদ খান

কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজা বর্তমানে বাড়িতে নেই এবং তার মোবাইল নম্বরও বন্ধ রয়েছে, এই তথ্যটি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জানিয়েছেন।

তিনি শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি অবহিত করেন।

পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, ‘কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার সঙ্গে কোনো সাংবাদিক যোগাযোগ করতে পারছেন না। শুরুতে তিনি কারো কল রিসিভ করছিলেন না। এখন তিনি নাম্বার বন্ধ করে রেখেছেন। এরপর সাংবাদিকরা তার বক্তব্য নিতে কুষ্টিয়ার বাড়িতে গেলে, সেখান থেকে জানানো হয়েছে আমির হামজা বাড়িতে নাই!’

তিনি আরও বলেন, ‘কুষ্টিয়া জামায়াতের আমির কে এম আলী মহসীনও এ বিষয়ে মুখ খুলছেন না। তিনিও স্থানীয় সাংবাদিকদের ফোন ধরছেন না বলে জানতে পারলাম। সব মিলিয়ে গাজী নজরুলের পর আমির হামজার ঘটনায় দল হিসেবে জামায়াত গুম হয়ে গেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন সামরিক বাহিনী ইরানের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ নৌপথে অবস্থিত।

ট্রাম্প হামলাটি সীমিত আকারের উল্লেখ করে বলেন, তেহরানের সঙ্গে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে।

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা সীমিত আকারে একটি হামলা চালিয়েছি। তারা একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল। আমরা সেটি পাঁচ থেকে ১৫ মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছি।’

কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশিত হওয়ার পর ট্রাম্পের এই বক্তব্য আসে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানায়, ইরানের সেনাবাহিনী কেশম দ্বীপের ওপর দিয়ে উড়ন্ত একটি মার্কিন এমকিউ-৯ ড্রোনকে প্রতিহত ও ধ্বংস করেছে।

ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়ার পর, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান তদারককারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, পরিস্থিতি এখন ‘তুলনামূলকভাবে শান্ত’ রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য ২ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে। তথ্যদাতাকে সম্ভাব্য পুনর্বাসনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এই তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই পুরস্কারের ঘোষণা এসেছে।

এছাড়া, ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সঙ্গে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে এবং তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা একটি চুক্তি করতে চায়।’ তিনি আরও জানান, ‘ইরানের সঙ্গে আলোচনায় আমরা অনেক অগ্রগতি অর্জন করেছি।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন প্রত্যাশা : তেহরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন প্রত্যাশা : তেহরান

ইরানের নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে দেশটির ইরান নীতিতে কোনো পরিবর্তন আনবে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বিশেষ করে, ওয়াশিংটনের অবস্থান এবং প্রতিশ্রুতিতে পরিবর্তন আসবে কি না, তা দেখার জন্য তেহরান অপেক্ষা করছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বিষয়ক উপদেষ্টা আলী আল-থাওয়াদি এই তথ্য জানিয়েছেন।

তিনি ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়টি তুলে ধরেন। শনিবার (৭ নভেম্বর) আলজাজিরার একটি প্রতিবেদনে এই সাক্ষাৎকারের বিষয়বস্তু প্রকাশ করা হয়।

আলী আল-থাওয়াদি জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো একটি চিঠিকে সম্মানের নিদর্শন হিসেবে দেখছে ইরান। তেহরান একই সঙ্গে যুদ্ধকে ‘ভুল’ হিসেবে উল্লেখ করে ভ্যান্সের বক্তব্যের প্রশংসাও করেছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ইরান ইস্যুতে ডেমোক্রেটিক ও রিপাবলিকান—দুই দলের অবস্থান প্রায় একই রকম। এই পরিস্থিতিতে, ইরানি নেতারা আশা করছেন যে, যুক্তরাষ্ট্রের উভয় দলই ইরান ইস্যুতে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

আল-থাওয়াদির মতে, মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন আসবে কি না, সেটিই এখন তেহরানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তথ্যসূত্র: আলজাজিরা, দ্য ওয়াশিংটন পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের ইরানে ‘দখলের’ ইঙ্গিত, সামরিক অভিযানকে ‘যুদ্ধ’ বললেন না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


ট্রাম্পের ইরানে ‘দখলের’ ইঙ্গিত, সামরিক অভিযানকে ‘যুদ্ধ’ বললেন না

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযানের বিষয়টিকে ‘যুদ্ধ’ হিসেবে চিহ্নিত করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র সেখানে ‘দখলদার’ হিসেবে অবস্থান নিতে পারে। ট্রাম্প দাবি করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখান থেকে ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বেশি তেল উত্তোলন করা হচ্ছে। খবর আনাদোলুর 

শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় ফ্লোরিডার নাসার একটি স্থাপনায় বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে ইরানের সংঘাতের তুলনা করতে গিয়ে ট্রাম্প বলেন, গত অক্টোবর মাসে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ২৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

মস্কো ও কিয়েভের মধ্যে সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘এটাকেই যুদ্ধ বলা হয়।’

অন্যদিকে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের নবম মাস চলছে, তবে ট্রাম্প দাবি করেছেন যে, গত কয়েক মাসে কেউ আহত হননি। এই কারণে তিনি বলেন, একে যুদ্ধ বলা যায় না।

ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো শুধু একজন দখলদার। আমরা দখলদার হতে পারি।’

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে তিনি আবারও দাবি করেছেন। তিনি মন্তব্য করেন, বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে। ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় এখন আমরা এই প্রণালি থেকে বেশি তেল উত্তোলন করছি।’

শুক্রবার ইরানের কেশম দ্বীপের কাছে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে যে খবর এসেছে, সে বিষয়ে তাকে প্রশ্ন করা হলে, প্রথমে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি, তবে পরে সীমিত পরিসরে সামরিক হামলার কথা স্বীকার করেন।

তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কথা বলতে চাই না। আমরা ছোটখাটো কিছু হামলা চালাই।’

ট্রাম্প আরও দাবি করেন, ইরান একটি বিমান প্রতিরক্ষা স্থাপনা তৈরি করেছিল, যা যুক্তরাষ্ট্রের বাহিনী কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করে দেয়।

এর কয়েক দিন আগে কেশম দ্বীপে ইরানের একটি আকাশ প্রতিরক্ষা স্থাপনায় মার্কিন হামলার কথা স্বীকার করেছিলেন ট্রাম্প। তবে তিনি ওই অভিযানকে পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যাওয়া নয়, বরং সীমিত হামলা হিসেবে বর্ণনা করেন।

অন্যদিকে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে—এমন দাবি ইরান প্রত্যাখ্যান করেছে। তেহরানের বক্তব্য, এই কৌশলগত নৌপথের নিয়ন্ত্রণ এখনও তাদের হাতে রয়েছে। ইরান জানিয়েছে, নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালিটি পুনরায় খুলে দেওয়া হবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সামরিক অভিযান শুরু করে। পরে এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। জুনে একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তির লক্ষ্যে সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। তবে একাধিক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট পক্ষগুলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%