ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইসরাইলে হামলা বন্ধ করল ইরান, লেবাননে আক্রমণ চললে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি


ইসরাইলে হামলা বন্ধ করল ইরান, লেবাননে আক্রমণ চললে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

ইরান ইসরাইলের ওপর হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। তবে, যদি লেবাননে ইসরাইলি সামরিক বাহিনী ‘আগ্রাসন’ অব্যাহত রাখে, তাহলে কঠোর জবাব দেয়ার হুমকিও দিয়েছে তেহরান।

ইরানের জরুরি সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘সশস্ত্র বাহিনীর অভিযান বন্ধের ঘোষণা দেয়া হলো।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘তবে, এ বিষয়ে জোর দেয়া হচ্ছে যে, দক্ষিণ লেবাননসহ অন্যান্য স্থানেও যদি এই আগ্রাসন ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে আগের চেয়ে আরও অনেক বেশি কঠোর ও দমনমূলক ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

এর আগে রোববার থেকে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান-ইসরাইল। ইসরাইলের দুটি বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। অন্যদিকে, তেহরানের পেট্রোকেমিক্যাল প্লান্টে হামলা চালায় ইসরাইল।

যদিও ইরানে হামলা না চালাতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। তা উপেক্ষা করেই হামলা চালায় ইসরাইল।

এদিকে, গত কয়েকদিন থেকেই লেবাননে বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। হামলায় এরইমধ্যে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

এর আগে লেবাননে ইসরাইলের অব্যাহত হামলার বিরুদ্ধে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছিল, বৈরুতে হামলা অব্যাহত থাকলে সরাসরি সংঘাতের দিকে যাবে তারা।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে নারী ও শিশু অধিকার বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


সন্দ্বীপে নারী ও শিশু অধিকার বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নারী ও শিশু অধিকার সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ নারী প্রগতি সংঘের কমিউনিটি ফোরাম সদস্যদের সঙ্গে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেল ৩টায় সন্দ্বীপের এনাম নাহার মোড়ে অবস্থিত বাংলাদেশ নারী প্রগতি সংঘের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি ফোরামের সভাপতি মাস্টার আবুল কাশেম শিল্পীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউল হাকিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের সন্দ্বীপ অঞ্চল প্রধান শামসুদ্দিন।
এছাড়া বক্তব্য রাখেন শিক্ষাবিদ মাস্টার মাধব চন্দ্র দাশ, মাস্টার কামাল উদ্দিন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম ইনসাফ, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, হারামিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লুনা বেগম, ইউপি সদস্য জয়নাল আবেদীন, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার শাহেনা আক্তার, প্রোগ্রাম অফিসার সাবিনা ইয়াসমিন, ইউপি সদস্য পারুল বেগম, সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবির ও লিটন চন্দ্র দাশসহ কমিউনিটি ফোরামের সদস্যরা।
সভায় বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, বৈষম্য এবং বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নারী ও শিশুদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। তারা তৃণমূল পর্যায়ে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি নারী অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় কমিউনিটি ফোরামের সদস্যরা নারী ও শিশুদের অধিকার রক্ষা, সামাজিক সমস্যা চিহ্নিতকরণ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে নিজেদের মতামত তুলে ধরেন। শেষে নারী ও শিশু কল্যাণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের প্রয়োজনীয়তা: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের প্রয়োজনীয়তা: প্রধানমন্ত্রী

আজকের প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে টিকে থাকার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তিনি তারেক রহমান।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০২৬’ উপলক্ষে একটি বাণী প্রদান করেন এবং এতে বিষয়টির ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন, বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস প্রতিবছর সামগ্রিকভাবে আমাদের প্রাত্যহিক জীবনের পণ্য ও সেবার নিরাপত্তা, গুণগত মান এবং আস্থার গুরুত্ব সম্পর্কে আমাদের স্মরণ করিয়ে দেয়। ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ফোরাম (আইএএফ) এবং ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (আইএলএসি) প্রতিবছর ৯ জুন এই দিবসটি পালন করে।

তিনি লিখেন, দিবসটির এ বছরের প্রতিপাদ্য, ‘Innovation, Trust and Sustainability: The Power of Accreditation’, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী। বর্তমান বিশ্বের চিত্রে উদ্ভাবন, আস্থা এবং টেকসই উন্নয়ন পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং এটি অর্থনৈতিক অগ্রগতির একটি মূল ভিত্তি। এ প্রেক্ষাপটে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০২৬ উদযাপনের উদ্যোগ সত্যিই সময়োপযোগী।

তারেক রহমান আরো লিখেন, বর্তমানে ভোক্তারা আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠেছেন। তারা পণ্যের গুণগত মানের পাশাপাশি উৎপাদনের নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং পরিবেশের প্রতি এই উৎপাদনের সম্ভাব্য প্রভাবগুলোও বিবেচনা করেন। তাই আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে হলে আমাদের উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ করা অত্যন্ত জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, অ্যাক্রেডিটেশন হল একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান নিশ্চিতকরণ ব্যবস্থা, যা নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে পণ্য ও সেবার গুণগত মান যাচাই করে। অ্যাক্রেডিটেশন কেবল একটি সনদ বা স্বীকৃতি নয়, বরং এটি দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে কাজ করছে। এর মাধ্যমে বিএবি বাংলাদেশের পণ্য ও সেবাকে বিশ্ববাজারে আরও গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা দিচ্ছে। এ পর্যন্ত বিএবি দেশে ১৬৮টি সরকারি, বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছে। বর্তমানে পাঁচটি ক্ষেত্রভিত্তিক স্কিমের মাধ্যমে এ কার্যক্রম চলমান রয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ডের অনুসরণ করে বাস্তবায়িত হচ্ছে।

সবশেষে প্রধানমন্ত্রী লিখেন, আমি আশা করি, ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০২৬’ দেশের মান অবকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং উদ্ভাবন ও টেকসই উন্নয়নের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। আমি ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০২৬’-এর সার্বিক সাফল্য কামনা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুকে যৌন হয়রানির অভিযোগ, গণপিটুনিতে ভ্যানচালক আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


শিশুকে যৌন হয়রানির অভিযোগ, গণপিটুনিতে ভ্যানচালক আহত

রাজশাহীর পবায় এক শিশুকে (৯) যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনার জন্য অভিযুক্ত এক ভ্যানচালককে আটক করে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। সোমবার (৮ জুন) দুপুর ১টায় পবার নওহাটা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এই ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, ওই শিশুটি নওহাটা থেকে বাড়ি ফেরার জন্য ভ্যানে ওঠে। দুয়ারী এলাকার ভ্যানচালক মতিন আলী পথিমধ্যে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ উঠেছে। শিশুটি বাধা দিলেও কয়েকবার একই ধরনের আচরণ করে অভিযুক্ত ব্যক্তি। ভুক্তভোগী শিশু বাড়িতে পৌঁছানোর পর বিষয়টি তার বাবা ও স্বজনদের জানায়। এরপর স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেন। এতে তিনি আহত হন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান, এই ঘটনার জন্য একজনকে আটক করা হয়েছে। অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু-সহিষ্ণুতা ও পথশিশুদের জন্য তুরস্কের সহায়তা চায় ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


জলবায়ু-সহিষ্ণুতা ও পথশিশুদের জন্য তুরস্কের সহায়তা চায় ঢাকা

বাংলাদেশের গৃহহীন পথশিশুদের জন্য শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন করতে এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে সহনশীলতা বৃদ্ধির জন্য তুরস্কের সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় তিনি এই আহ্বান জানান। মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, টিকার ভাইস-প্রেসিডেন্ট ড. আলি এরজানের নেতৃত্বে প্রতিনিধি দলটি ৭ জুন চার দিনের সরকারি সফরে বাংলাদেশে প্রবেশ করে।

বৈঠকের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী গৃহহীন পথশিশুদের শিক্ষামূলক উদ্যোগকে এগিয়ে নিতে এবং জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টেকসই জলবায়ু সহনশীলতা গড়ে তোলার জন্য টিকার বিশেষায়িত সহযোগিতা কামনা করেন।

২০১৪ সাল থেকে টিকা বাংলাদেশে বিভিন্ন আর্থসামাজিক ও মানবিক প্রকল্প বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি দেশের গুরুত্বপূর্ণ খাতের উন্নয়ন কার্যক্রমে অবদান রেখে যাচ্ছে।

বাংলাদেশের জলবায়ু ঝুঁকি সম্পর্কে উল্লেখ করে ড. আলি এরজান আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ)-এ বাংলাদেশের উচ্চপর্যায়ের অংশগ্রহণের সুপারিশ করেন। তিনি বাংলাদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগসহ টিকার অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, এই সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে এবং ভবিষ্যতে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যভিত্তিক সহযোগিতার নতুন পথ খুলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%